While loop ব্যবহার | কম্পিউটার টেক

While loop ব্যবহার হুইল লুপকে প্রি-টেস্টেট লুপও বলে। একটি হুইল লুপ এক্সিকিউট করে কোডের একটি অংশ একটি বুলিয়ান কন্ডিশন এর উপর নির্ভর করে।

 

While loop ব্যবহার

 

while লুপের কন্ডিশন সত্য থাকে ততক্ষণ পর্যন্ত এর আওতাভুক্ত কোড রান করতেই থাকে। আর যখন কন্ডিশনটি মিথ্যা হয়ে যায় তখন while লুপের বাইরে গিয়ে প্রোগ্রামের পরবর্তী স্টেটমেন্ট গুলো রান করা শুরু করে।
While loop ব্যবহার
উদাহরণ,
i = 1
while i <= 5:
print(i)
i = i + 1
print(“I am priting eventually cause the WHILE loop is done with his job.”)
পরের প্রোগ্রামে প্রথমেই একটি ভ্যারিয়েবল i নেওয়া হয়েছে এবং এর মান সেট করা হয়েছে 1. এরপর একটি while লুপ এর শুরু হয়েছে। আগেই বলেছি এটিও if এর মত কন্ডিশন সত্য কিনা তা যাচাই করে। তাহলে কি দাঁড়াচ্ছে? while i <= 5: এখানে এসে আমরা দেখছি কন্ডিশনটি সত্য। তার মানে এর আওতাভুক্ত কোড কাজ করবে। তাহলে দেখে নেই এর আওতাভুক্ত কোড কি আছে।
প্রথমেই আছে একটা print এর কাজ যেটা প্রিন্ট করবে i এর বর্তমান মান তথা 1. এর পর আরও একটা স্টেটমেন্ট আছে যেটাও কিনা সেই while এরই আওতাভুক্ত। তার মানে সেটিও এক্সিকিউট হবে। সেই স্টেটমেন্টটির কাজ হচ্ছে i এর মান এক বাড়িয়ে দেয়া। এভাবে while লুপের একবার কাজ করা শেষ। কিন্তু এটি if এর মত একবার কাজ করেই শেষ হয়ে যায় না। বরং আবার কন্ডিশন চেক করতে ফিরে যায় এর কার্যক্রমের প্রথমে অর্থাৎ while i <= 5: এই লাইনে।
এখানে এসে চেক করার সময় i এর মান পায় 2 যেটা এখন পর্যন্ত সত্য অর্থাৎ 2 কিন্তু 5 এর ছোট। তাই আবারো লুপের মধ্যে থাকা কাজ করতে ঢুকে যায়। আবারো i এর মান প্রিন্ট করে এবং এর মান এক বাড়িয়ে লুপের শুরুতে ফিরে যায়। এভাবে একবার i এর মান 6 হয় এবং লুপের শুরুতে ফিরে গিয়ে প্রোগ্রাম যখন চেক করে i তথা 6 কিন্তু 5 এর ছোট বা সমান নয়। তখন আর লুপের মধ্যেকার কোড গুলো রান না করে লুপ থেকে একবারে বেরিয়ে পরবর্তী অন্যান্য স্টেটমেন্ট গুলো রান করা শুরু করে।
লুপের বাইরে আমাদের একটি স্টেটমেন্ট আছে print("I am printing eventually cause the WHILE loop is done with his job.") যেটা একবার রান হয় কিন্তু তার আগে while লুপ তার কন্ডিশন মোতাবেক একাধিক বার রান হয়ে তার দায়িত্ব শেষ করেছিল।

While loop ব্যবহার নিয়ে বিস্তারিত ঃ

 

 

Leave a Comment