সিস্টেম অ্যানালাইসিস-এর বিভিন্ন গঠন কাঠামো

সিস্টেম অ্যানালাইসিস-এর বিভিন্ন গঠন কাঠামো – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয় এর “সিস্টেম অ্যানালিস্টের ভূমিকা এবং এম.আই.এস. ফ্যাসিলিটি সেন্টারের কার্য” বিভাগের একটি পাঠ।

সিস্টেম অ্যানালাইসিস-এর বিভিন্ন গঠন কাঠামো | সিস্টেম অ্যানালিস্টের ভূমিকা এবং এম.আই.এস. ফ্যাসিলিটি সেন্টারের কার্য | সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন

সিস্টেম অ্যানালাইসিস-এর বিভিন্ন গঠন কাঠামো

বর্তমান সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বারা একক তার বা একক লিঙ্ক সিস্টেমের মাধ্যমে টেলিফোন, অডিও-ভিজুয়াল ও কম্পিউটার নেটওয়ার্কের সমন্বয় প্রযুক্তিকে প্রকাশ করা হয়। পূর্বে এই কাজগুলো শুধুমাত্র কম্পিউটার ব্যবহার করে করা হলেও বর্তমানে মোবাইল ও বিভিন্ন স্মার্ট ডিভাইস ব্যবহার করে আইসিটির কাজ করা হয়।

নিচে সিস্টেম অ্যানালাইসিসের গঠন কাঠামো আলোচনা করা হলো-

সিস্টেম অ্যানালাইসিসের গঠন কাঠামো:

(ক) প্রজেক্ট-ওরিয়েন্টেড স্ট্রাকচার (A project oriented structure) 

(খ) পুল-ওরিয়েন্টেড স্ট্রাকচার (A pool-oriented structure) 

(গ) ফাংশনাল-ওরিয়েন্টেড স্ট্রাকচার (A functional- oriented structure) 

(ঘ) টিম অরিয়েন্টেড স্ট্রাকচার (A team oriented structure) 

(ঙ) জেনারেল স্ট্রাকচার (General structure) ।

(ক) প্রজেক্ট-ওরিয়েন্টেড স্ট্রাকচার (A project oriented structure) :

একটি প্রজেক্টকে সম্পূর্ণ করার লক্ষ্যে এক দল সিস্টেম অ্যানালিস্ট একসঙ্গে কাজ করে। এখানে প্রধান হিসেবে থাকবে সিস্টেম অ্যানালাইসিস এবং ডিজাইন ম্যানেজার। একজন সিস্টেম অ্যানালাইসিস এবং ডিজাইন ম্যানেজারের অধীনে কাজ করবে কয়েকজন প্রজেক্ট লিডার। প্রজেক্ট লিডারদের অধীনে থাকবে সিস্টেম অ্যানালিস্ট।

 

(খ) পুল-ওরিয়েন্টেড স্ট্রাকচার (A pool-oriented structure) :

পূল-ওরিয়েন্টেড স্ট্রাকচারের ক্ষেত্রে একজন সিস্টেম অ্যানালিস্ট একত্রে সব কাজ সম্পূর্ণ করে না, একটি কাজ (job) সম্পূর্ণ করার পর আরেকটি কাজ (job) শুরু করে।

 

 

(গ) ফাংশনাল-ওরিয়েন্টেড স্ট্রাকচার (A functional-oriented structure) :

ফাংশনাল- ওরিয়েন্টেড স্ট্রাকচার প্রক্রিয়ায় সিস্টেম অ্যানালিস্টের একটি গ্রুপ একটি নির্দিষ্ট সিস্টেমের উপর কাজ করে। যেমন- একটি অর্গানাইজেশনে একটি পারসোনাল সিস্টেম টিম, একটি প্রডাকশন সিস্টেম টিম এবং একটি মার্কেটিং সিস্টেম টিম থাকে। প্রত্যেক টিমে একজন ম্যানেজার থাকে, যে প্রত্যক্ষভাবে সিস্টেম ডেভেলপমেন্ট সম্পর্কে পরিচালক (Director)-কে বিবরণ (Report) পেশ করবে। বড় ধরনের কম্পিউটার ফ্যাসিলিটি সেন্টার (Facility center)-এ এই সিস্টেম (System) কাজ করে। 

 

সিস্টেম অ্যানালাইসিস-এর বিভিন্ন গঠন কাঠামো | সিস্টেম অ্যানালিস্টের ভূমিকা এবং এম.আই.এস. ফ্যাসিলিটি সেন্টারের কার্য | সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন

 

(ঘ) টিম-ওরিয়েন্টেড স্ট্রাকচার (A team-oriented structure) :

এ প্রক্রিয়ায় প্রোগ্রামাররা একটি টিম হিসাবে কাজ করে। যেমন- কতকগুলো প্রোগ্রামার তাদের কাজের বিবরণ (report) পেশ করে একজন টিম লিডার প্রোগ্রামার (team leader programmer)-এর কাছে হস্তান্তর করে। প্রজেক্ট লিডার প্রোগ্রামার কয়েকজন টিম লিডার প্রোগ্রামার ম্যানেজার (Team leader programmer)-কে দেখাশোনা করে। প্রজেক্ট লিডার টিম লিডার প্রোগ্রামারদের কাজের বিবরণ (Report) স্ব স্ব ম্যানেজার (manager)-দের কাছে হস্তান্তর করবে। ম্যানেজারগণ (Manager) তাদের কাজের বিবরণ (Report) পরিচালক (Director)-এর কাছে হস্তান্তর করবে।

 

(ঙ) জেনারেল স্ট্রাকচার (General structure) :

এ প্রক্রিয়ার অধীনে একজন সুপারভাইজারের অধীনে বিভিন্ন ফাংশনাল ডিপার্টমেন্ট (Functional Department) কাজ করবে। প্রত্যেক ফাংশনাল ডিপার্টমেন্ট (Functional Department)-এর অধীনে কতিপয় অন্যান্য ছোট ছোট ডিপার্টমেন্ট থাকবে এবং সেখানে দক্ষ অথবা আধা দক্ষকর্মীবৃন্দ থাকবে।

১ thought on “সিস্টেম অ্যানালাইসিস-এর বিভিন্ন গঠন কাঠামো”

Leave a Comment