আমাদের আজকের আলোচনার বিষয় টেক্সটকে Align ও justify করা এবং লাইনের মধ্যকার স্পেস যেমন- সিঙ্গেল স্পেসিং ডাবল স্পেসিং ইত্যাদি অ্যাডজাস্ট করা – যা অধ্যায় ১৫ ”প্যারাগ্রাফ, লাইন স্পেসিং, বর্ডার ও শেডিং” এর অন্তর্ভুক্ত। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সকাল টেকনোলজিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য প্রয়োজনীয় “কম্পিউটার অ্যাপ্লিকেশন-১” বইটি প্রশমিত হন। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক চার বছর মেয়াদি (প্রবিধান ২০০০) সিলেবাসের আলোকে এ মইটি লেখা হয়েছে।
বর্তমানে বাংলাদেশ “ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে চলছে। সেজন্য প্রত্যকেরই কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকা আবশ্যক। এই উদ্দেশ্যে কাগিরি শিক্ষার সকান টেকনোলজিতে কম্পিউটার বিষয়টি আবশ্যিক করা হয়েছে। এই উদ্দেশ্যে যার ঘাসীদেরকে আধুনিক ও উন্নত প্রযুক্তির বেসিক অ্যাপ্লিকেশনসমূহ জানাতে আমাদের সম্মিলিত এ ক্ষুদ্র প্রচেষ্টা।
Table of Contents
টেক্সটকে Align ও justify করা এবং লাইনের মধ্যকার স্পেস যেমন- সিঙ্গেল স্পেসিং ডাবল স্পেসিং ইত্যাদি অ্যাডজাস্ট করা
লেখার সৌন্দর্য বৃদ্ধির জন্য সাধারণত অ্যালাইনমেন্ট করা হয়। সাধারণত লেফট, রাইট, সেন্টারিং ও জাস্টিফাই করে লেখার সৌন্দর্য বৃদ্ধি করা হয়।
১। টেক্সটকে লেফট অ্যালাইন করার জন্য প্রথমে লেখা সিলেক্ট করতে হবে। Home অথবা Page Layout Tab-এর Paragraph section থেকে Left Align section-এ ক্লিক করতে হবে অথবা Ctrl + L press করতে হবে। চিত্র ১৫.১৪-এ Paragraph-এর Text Left Align করা দেখানো হলোঃ

২। টেক্সটকে রাইট অ্যালাইন করার জন্য প্রথমে লেখা সিলেক্ট করতে হবে। Home অথবা Page Layout Tab-এর Paragraph section থেকে Right Align section-এ ক্লিক করতে হবে অথবা Ctrl + R press করতে হবে। চিত্র ১৫.১৫-এ Paragraph এর Text Right Align করা দেখানো হলোঃ

৩। টেক্সটকে Center অ্যালাইন করার জন্য প্রথমে টেক্সটকে সিলেক্ট করতে হবে। Home অথবা Page Layout Tab-এর Paragraph section থেকে Center Align section-এ ক্লিক করতে হবে অথবা Ctrl + E press করতে হবে। চিত্র ১৫.১৬-এ Paragraph এর Text Center Align করা দেখানো হলোঃ

৪। টেক্সটকে Justify করার জন্য প্রথমে লেখা সিলেক্ট করতে হবে। Home অথবা Page Layout Tab-এর Paragraph section থেকে Justify section-এ ক্লিক করতে হবে অথবা Ctrl + J press করতে হবে। চিত্র ১৫.১৭-এ Paragraph এর Text Justify করা দেখানো হলো:

এছাড়াও আমরা Paragraph Dialog Box থেকেও টেক্সটকে অ্যালাইন করতে পারি।
১। Home অথবা Page Layout Tab-এর Paragraph section-এর ডান কোনায় ক্লিক করলে Paragraph Dialog Box আসবে। চিত্র ১৫.১৮-এ Paragraph Dialog Box দেখানো হলঃ

২। Indent and Spacing Tab-এর General Section-এর Alignment drop down menu-তে ক্লিক করে যে কোন একটি অ্যালাইনমেন্ট সিলেক্ট করতে হবে।
৩। Ok করতে হবে।

লাইনের মধ্যকার স্পেস অ্যাডজাস্ট করার নিয়ম:
১। Home অথবা Page Layout Tab-এর Paragraph section-এর ডান কোনায় ক্লিক করলে Paragraph Dialog Box আসবে। চিত্র ১৫.১৯-এ Paragraph Dialog Box এর সাহায্যে লাইন স্পেসিং করা দেখানো হলোঃ

২। Indent and Spacing Tab-এ Spacing Section-এর Line Spacing drop down menu-তে ক্লিক করে যে কোন একটি option সিলেক্ট করতে হবে।
৩। Ok করতে হবে।
আরও দেখুনঃ