VBA সমর্থিত কালেকশন অপারেশনসমূহ I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

আমাদের আজকের আলোচনার বিষয় VBA সমর্থিত কালেকশন অপারেশনসমূহ – যা অধ্যায় ১০ ”অবজেক্ট ও ক্লাস” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

 

VBA সমর্থিত কালেকশন অপারেশনসমূহ I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

 

VBA সমর্থিত কালেকশন অপারেশনসমূহ

Visual Basic Application সাধারণতঃ চার ধরনের Collection Operation সমর্থন করে। যথাঃ

  • Adding Objects to the Collection
  • Counting the number of items in the Collection
  • Retrieving Objects from the Collection এবং
  • Removing items from the Collection নিম্নে এ ধরনের Operation সমূহ বর্ণনা করা হল।

Adding Objects to the Collection : এই ধরনের Operation এর মাধ্যমে Collection এ যে কোন সময়ে যে কোন সংখ্যক item add করা যায়। Add item Operation এর Syntax হলঃ

Collection Name. Add Object Name. [Key], [Before], [After]

উল্লেখ্য Collection Name দ্বারা যে collection এ আমরা item add করা হয় তার নাম, Add Object Name দ্বারা যে Object এ Add করা হয় তার নাম বুঝায়। Collection এর অন্তঃস্থ প্রতিটি Object এই “Key” নামক একটি Text string| ব্যবহার করা হয়। “Key” Text string ব্যবহার করে Collection এর কোন item কে identify করা হয় এবং ঐ item কে প্রয়োজনে retrieve করা যায়। Before ও After এই দুটি Parameter ব্যবহার করে Collection এর কোন Point এ item insert করা হবে তা locate করে দেয়া যায়। Parameter দুটো সাধারণত String type এর হয়ে থাকে।

Counting the Number of items in the Collection: এই Operation টি ব্যবহার করে Collection এ মোট কতটি item আছে তা গননা করা যায়। Operation টির Syntax নিম্নরূপঃ Object Name. Count Collection Name. Object Name = “Object Name. Count:” & এখানে Collection Name দ্বারা Collection এর নাম, Object Name দ্বারা Object এর নাম এবং Count Parameter দ্বারা Counting বুঝানো হয়। সাধারণত Form Collection বা Control Collection এর Object Count এর ক্ষেত্রে Counting number 0 (zero) থেকে শুরু হয়। কিন্তু Object Collection এর বেলায় Counting number 1 (one) থেকে শুরু হয়।

Retrieving Objects From the Collection: উক্ত Operation টি ব্যবহার করে Collection থেকে Object retrieve করা যায়। সাধারণত তিনটি মৌলিক প্রক্রিয়া ব্যবহার করে Object retrieving প্রক্রিয়ার Object সমূহকে index করা যায়। যেমনঃ
Ordinal value

  • Key এবং
  • Name

এর Syntax নিম্নরূপঃ

Collection Name. Item (Index Value) অন্যান্য বারের মত এবারেও Collection Name দ্বারা Collection এর নাম, Item দ্বারা যে item কে retrieve করব তার নাম ও Index value দ্বারা সাধারণত identification number কে বুঝানো হয়। প্রতিটি Collection এই প্রতিটি Object এর প্রতিটি item কে কোন number দ্বারা indexing করা হয়।

 

VBA সমর্থিত কালেকশন অপারেশনসমূহ I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

 

এ প্রক্রিয়ায় indexing value ব্যবহার করে নির্দিষ্ট কোন item কে define করে তা retrieve করা হয়ে থাকে। Removing items From the Collection : এই প্রক্রিয়ায় Collection থেকে কোন item কে remove করা যায়।
এর Syntax হলঃ

Collection Name. Remove Index Value. এখানে Collection থেকে Index value ব্যবহার করে কোন item কে প্রথমে locate করা হয়। পরে locate কৃত itern টিকে remove করা যায়। উল্লেখ্য যে, কোন item remove করার পর Object সমূহের Index Value change হয়ে যায়।

Leave a Comment