আমাদের আজকের আলোচনার বিষয় PC, UPS ও প্রিন্টারের সাথে পাওয়ার লাইনের ক্যাবল সংযোগ করা – যা অধ্যায় ১ ”কম্পিউটার হার্ডওয়্যার” এর অন্তর্ভুক্ত। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সকাল টেকনোলজিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য প্রয়োজনীয় “কম্পিউটার অ্যাপ্লিকেশন-১” বইটি প্রশমিত হন। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক চার বছর মেয়াদি (প্রবিধান ২০০০) সিলেবাসের আলোকে এ মইটি লেখা হয়েছে।
বর্তমানে বাংলাদেশ “ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে চলছে। সেজন্য প্রত্যকেরই কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকা আবশ্যক। এই উদ্দেশ্যে কাগিরি শিক্ষার সকান টেকনোলজিতে কম্পিউটার বিষয়টি আবশ্যিক করা হয়েছে। এই উদ্দেশ্যে যার ঘাসীদেরকে আধুনিক ও উন্নত প্রযুক্তির বেসিক অ্যাপ্লিকেশনসমূহ জানাতে আমাদের সম্মিলিত এ ক্ষুদ্র প্রচেষ্টা।

PC, UPS ও প্রিন্টারের সাথে পাওয়ার লাইনের ক্যাবল সংযোগ করা
PC, UPS ও প্রিন্টারের সাথে পাওয়ার লাইনের ক্যাবল সংযোগ করা (Make the cable connection of PC system, UPS and printer with power line) :
কী-বোর্ড, মাউস, মনিটর ও প্রিন্টারের সব ক্যাবলকেই সিস্টেম ইউনিটের সঙ্গে সংযোগ দেয়া হয়।

পিসি সিস্টেমের সাথে Cable Peripared Equipments-এর সংযোগ আলোচনা করা হলঃ
- প্রথমে ওয়ালের পাওয়ার বোর্ড থেকে ইউপিএস এ সংযুক্ত করতে হবে।
- ইউপিএস থেকে ক্যাবল পাওয়ার স্টিটে সংযুক্ত করতে হবে।
- পাওয়ার স্টিট থেকে একটি ক্যাবল সিস্টেম ইউনিটে, একটি মনিটরে এবং একটি প্রিন্টারে যুক্ত করতে হবে।
- মনিটরের একটি ক্যাবল সিস্টেম ইউনিটে সংযুক্ত করতে হবে।
- কী-বোর্ডের ক্যাবল সিস্টেম ইউনিটে সংযুক্ত করতে হবে।
- মাউসের ক্যাবল সিস্টেম ইউনিটে সংযুক্ত করতে হবে।
- প্রিন্টারে একটি ক্যাবল সিস্টেম ইউনিটে সংযুক্ত করতে হবে।