আমাদের আজকের আলোচনার বিষয় PC এর সাথে সম্পর্কিত যন্ত্রপাতি – যা অধ্যায় ১ ”কম্পিউটার হার্ডওয়্যার” এর অন্তর্ভুক্ত। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সকাল টেকনোলজিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য প্রয়োজনীয় “কম্পিউটার অ্যাপ্লিকেশন-১” বইটি প্রশমিত হন। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক চার বছর মেয়াদি (প্রবিধান ২০০০) সিলেবাসের আলোকে এ মইটি লেখা হয়েছে।
বর্তমানে বাংলাদেশ “ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে চলছে। সেজন্য প্রত্যকেরই কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকা আবশ্যক। এই উদ্দেশ্যে কাগিরি শিক্ষার সকান টেকনোলজিতে কম্পিউটার বিষয়টি আবশ্যিক করা হয়েছে। এই উদ্দেশ্যে যার ঘাসীদেরকে আধুনিক ও উন্নত প্রযুক্তির বেসিক অ্যাপ্লিকেশনসমূহ জানাতে আমাদের সম্মিলিত এ ক্ষুদ্র প্রচেষ্টা।
Table of Contents
PC এর সাথে সম্পর্কিত যন্ত্রপাতি
UPS (Uninterruptible Power Supply)
UPS এর পূর্ণনাম Uninterruptable Power Supply। কোন Electronics যন্ত্রে অনবরতভাবে পাওয়ার সাপ্লাইয়ের জন্য ইউপিএস ব্যবহার করা হয়।
কোনো কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে ইউপিএস ইলেক্ট্রনিক যন্ত্রপাতিকে নির্দিষ্ট সময় পর্যন্ত চালু রাখে। ইউপিএস ব্যবহার করলে যেমন ভোল্টেজ উঠানামার ফলে যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা পাওয়া যায়, তেমনি পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে গেলে নির্দিষ্ট সময় পর্যন্ত চালু রাখা যায়।

স্ট্যাবিলাইজার
যে যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ সরবরাহের উঠানামা থেকে অর্থাৎ ভোল্টেজ (Voltage) আপ- ডাউনের সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়, তাকে স্ট্যাবিলাইজার বলে। ইহা বিদ্যুৎ সরবরাহকে স্থিতিশীল অবস্থায় রাখে।

আইপিএস
IPS এর পূর্ণ নাম Instant Power System, যা মূলত Power storage হিসেবে কাজ করে থাকে। IPS এমন একটি Device যা বৈদ্যুতিক Power রিজার্ভ করে এবং পরবর্তীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ হলে সেটি ব্যাক আপ প্রদান করে।
