আজকে আমরা MODEM এর প্রকারভেদ ও আদর্শ সম্পর্কে আলোচনা করবো । যা কানেকটিভিটি ডিভাইস এর অন্তর্গত।

Table of Contents
MODEM এর প্রকারভেদ ও আদর্শ (Types of MODEM and standard)
মডেমের প্রকারভেদ :
কম্পিউটারের সাথে সংযোগের উপর ভিত্তি করে মডেম দু’ধরনের, যথা-
(ক) এক্সটারনাল মডেম (External modem)
(খ) ইন্টারনাল মডেম (Internal modem) |

এক্সটারনাল মডেম ঃ
যে সকল মডেম কম্পিউটারের মাদারবোর্ডের কোন Slot এর সাথে সংযুক্ত না হয়ে COM) বা COM2 part এর সাথে সংযুক্ত হয়ে কমিউনিকেশন ব্যবস্থায় অংশগ্রহণ করে, তাকে এক্সটারনাল মডেম বলে।
এর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো নিম্নে উল্লেখ করা হল
(ক) এক্সটারনাল মডেম বাক্স আকৃতির, এটি একটি স্বাধীন হার্ডওয়্যার
(খ) এটি কম্পিউটারের বাইরে স্থাপনযোগ্য:
(গ) কম্পিউটারের সিরিয়াল পোর্ট COMI ও COM2 এর সাথে সংযুক্ত।
(ঘ) টেলিফোন লাইন মডেমের সাথে সংযুক্ত।
(ঙ) এদের নিজস্ব পাওয়ার সাপ্লাই বিদ্যমান। ।
(চ) এ মডেম প্রয়োজন অনুযায়ী সংযুক্ত করা হয়
(ছ) এ মডেমের Mobility বিদ্যমান অর্থাৎ সহজেই বহনযোগ্য।
(জ) এ মডেম সাধারণত ব্যয়বহুল।

ইন্টারনাল মডেম (Internal Modem)
যে সকল মডেম Motherboard এর বিভিন্ন Slor (PCI, ISA ইত্যাদি) এর মাধ্যমে কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে, তাকে Internal Modem বলে।

বৈশিষ্ট্যসমূহ
(ক) Internal Modem দেখতে অনেকটা LAN card এর মতো;
(খ) এটিকে মাদারবোর্ডের নির্দিষ্ট Slot-এ সংযুক্ত করতে হয়:
(গ) ইন্টারনাল মডেম এর টেলিফোন জ্যাকের (RJ-11) সাথে টেলিফোন লাইন সংযুক্ত থাকে:
(ঘ) এদের নিজস্ব পাওয়ার সাপ্লাই ব্যবস্থা নেই:
(ঙ) মাদারবোর্ড থেকে পাওয়ার সাপ্লাই গ্রহণ করে,
(চ) এ মডেম সার্বক্ষণিক কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে।
(ছ) সাধারণত এ ধরনের মডেম কম ব্যয়বহুল।
মডেমের আদর্শ :
ITU-T মডেমের যে স্ট্যান্ডার্ডগুলো বহুলভাবে নির্ধারণ করেছে , তা নিম্নরূপ :
(ক) V:32
(খ) V.32 bis
(গ) V.34 bis
(ঘ) V.90
(ঙ) V.92
(চ) V.32 terbo
(ছ) V.Fast 7 class (VFC).

(ক) V.32
V. 32 মডেম 9600 bps ডাটা ট্রান্সমিশন সাপোর্ট করে। এটার ডাটা স্ট্রিম চারটি বিট সেকশনে বিভক্ত থাকে একটি অতিরিক্ত বিট থাকে, যার নাম Extra বিট। এই Extra bit সাধারণত এরোর ডিটেকশনের কাজে ব্যবহৃত হয়।
(খ) V.32 bis
V 32 his 14,400 bps ডাটা ট্রান্সমিশন সাপোর্ট করে। এ পদ্ধতি 128 QAM ট্রান্সমিশন টেকনিক ব্যবহৃত করে । এই মডেমে অটোমেটিক ফল ব্যাক ও ফল ফরোয়ার্ড বৈশিষ্ট্য অতিরিক হিসেবে যুক্ত থাকে।
(গ) V-34 bisঃ
এই মডেম 960টি পয়েন্ট constellation করে 33000 bps এর বিট রেট প্রদান করে।
(ঘ) V.90ঃ
V 90 মডেম 56 kbps এর ডাটা ট্রান্সমিট করতে পারে। এর সর্বোচ্চ আপলোডিt speed 33.6 kbps
(ঙ) V.92ঃ
V.92, V.00 মডেমের অনুরূপ এর আপলোডিং ডাটা রেট 48 kbps এবং ডাউনলোডিং ডাটা রেট 56 kbps।
(চ) V-32 terboঃ
V.32 terbo 19,200 bps ডাটা ট্রান্সমিশন সাপোর্ট করে থাকে।
(ছ) V. Fast 7 class (VPC) :
VEC 28,800 bps ডাটা ট্রান্সমিশন সাপোর্ট করে থাকে।
ডাটা ট্রান্সমিশন কর্মকাণ্ডের উপর ভিত্তি করে মডেম দুই প্রকার, যথা
১. অ্যাসিনক্রোনাস মডেম (Asynchronous Modem)
২. সিনক্রোনাস মডেম (Synchronous Modem).
অ্যাসিনক্রোনাস মডেম (Asynchronous Modem) :
অ্যাসিনক্রোনাস মডেম তৈরি করা হয় সাধারণত টেলিফোন লাইনের সাথে কম্পিউটার সংযোগ করে উপাত্ত বিনিময়ের জন্য অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন পদ্ধতিতে ডাটাকে বাইট আকারে স্থানান্তরিক করা হয়। ডাটা প্রেরণের শুরুতে স্টপ বিট এবং বাইট প্রেরণের শেষে একটি স্টপ বিট প্রেরণ করা হয়। অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে উপাত্ত কখন প্রেরণ করা হলো কম্পিউটার সে বিষয়টি হিসেবে রাখে না বা এটি সমন্বয়ের কোনো ব্যবস্থা করে না। প্রাপক কম্পিউটার স্টার্ট ও স্টপ বিটের মাধ্যমে উপাত্ত গ্রহণ নিশ্চিত করে এবং প্যারিটি চেকের মাধ্যমে ত্রুটি নিয়ন্ত্রণ করে।
অ্যাসিনক্রোনাস মডেম স্ট্যান্ডার্ড :
কম্পিউটার যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত সরঞ্জামসমূহের স্ট্যান্ডার্ড নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরই ধারাবাহিকতায় মডেমেরও স্ট্যান্ডার্ড থাকা প্রয়োজন। অ্যাসিনক্রোনাস মডেম স্ট্যান্ডার্ড সাধারণত দুই প্রকার, যথা ঃ
(i) Hayes compatible standard
(ii) International Standard
(i) Hayes compatible standard:
1980 সালের গোড়ার দিকে Hayes Microcomputer products কোম্পানি একটি মডেম তৈরি করে, যার নাম Hayes Smars Modem এ মডেমকে স্ট্যান্ডার্ড বিবেচনা করে এর সাথে সামজস্যপূর্ণ যে মডেম তৈরি করা হয়, তাকে বলা হয় Hayes compatible। অধিকাংশ ভেতর Hayes companible স্ট্যান্ডার্ড এর সাথে মিল রেখে মডেম তৈরি করে, যাদের সবগুলো নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতে পারে। পুরাতন Hayes compatible মডেমগুলোর 300bps হারে উপাত্ত প্রেরণ ও গ্রহণের ক্ষমতা ছিল। ইদানিং 56,600bps বা তারও অধিক গতির Hayes compatible মডেম তৈরি হচ্ছে ।
(ii) International Standard :
ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (International Telecommunication Union ITU) মডেম এর জন্য বেশকিছু স্ট্যান্ডার্ড নির্ধারণ করেছে। সাধারণ Voice brand Modem এর আদ্যক্ষর v দিয়ে শুরু হয় এই স্ট্যান্ডার্ড এর নাম, যেমন- V21 v.22 ইত্যাদি। এছাড়াও স্ট্যান্ডার্ডগুলোর শেষে bis বা Terbo ইত্যাদি ফ্রেঞ্চ শব্দ থাকতে পারে। এখানে bis এর অর্থ দ্বিতীয়, আর Terbo অর্থ হচ্ছে তৃতীয়, যেমন- v.22বbis v.32terbo ইত্যাদি। নিম্নের তালিকায় মডেমের জন্য কিছু ITU স্ট্যান্ডার্ড দেয়া হলো
মডেমের জন্য কতিপয় ITU স্ট্যান্ডাড
|
স্ট্যান্ডার্ড |
বিপিএস |
|
v. 22bis |
2400 |
|
V.32 |
9600 |
|
V.32bis |
14,400 |
|
V.32terbo |
19,200 |
|
V.Fast 7class (VFC) |
28,800 |
|
V.34 |
28,800 |
|
V. 42 |
57,600 |

২. সিনক্রোনাস মডেম (Synchronous Modem)
অ্যাসিনক্রোনাস মডেনে প্রায় ২৫% সময় উপায় প্রেরণ ও গ্রহণের কাজে অপচয় হয় । সিনক্রোনাস মডেমের ক্ষেত্রে এসব পরিহার করা হয়। একই বিট পার সেকেন্ড অ্যাসিনক্রোনাস মডেমের তুলনায় সিনক্রোনাস মডেম অধিক সংখ্যক উপাত্ত প্রেরণ করতে পারে।
সিনক্রোনাস মডেমে সিনক্রোনাস পদ্ধতিতে কমিউনিকেশন হয়। এ পদ্ধতিতে উপাত্ত বিনিময়ের সময় প্রেরক প্রাপক প্রান্তে ব্যবহৃত মডেম দুটির মধ্যে সর্তকতার সাথে সময় নিয়ন্ত্রণ করা হয় এবং যথাযথভাবে এদের মধ্যে সমন্বয় সাধন করা হয়। এ পদ্ধতিতে উপাত্তকে ব্লক আকারে বিভক্ত করা হয়, প্রতিটি ব্লকে একাধিক বাইট থাকে প্রেরক ও প্রাপকের মধ্যে সমন্বয় সাধনের জন্য বিশেষ সিনক্রোনাইজেশন বাইট ব্যবহৃত হয়। সিনক্রোনাস পদ্ধতিতে উপাত্ত যোগাযোগের অ্যাসিনক্রোনাস পদ্ধতির চেয়ে অধিক দ্রুত।
সিক্রোনাস মডেম যে কাজগুলো সম্পাদন করে তা হচ্ছে-
(ক) উপাত্তকে ব্লকে সজ্জিত করা
(খ) অতিরিক্ত কন্ট্রোল ইনফরমেশন সংযোজন করে।
(গ) ত্রুটি নিয়ন্ত্রণের জন্য উপাত্তকে পরীক্ষা করা ইত্যাদি।
দূরবর্তী কোনো নেটওয়ার্ক বা কম্পিউটারের সাথে ডেডিকেটেড বা ছাত্রী যোগাযোগের জন্য টেলিফোন কোম্পানির কাছ থেকে লিজড লাইন ব্যবহারের ক্ষেত্রে সাধারণত সিনক্রোনাস মডেম ব্যবহৃত হয়।
সিনক্রোনাস মডেম স্ট্যান্ডার্ড :
সিনক্রোনাস মডেমের জন্যে তিনটি স্ট্যান্ডার্ড বা প্রটোকল ব্যবহৃত হয়, যেমন-
(ক) সিনক্রোনাস ডাটা লিংক কন্ট্রোল (Synchronous Data Link control- SDLC)
(খ) হাই-লেভেল ডাটা লিকে কন্ট্রোল (High Level Data Link Control HDLCY
(গ) বাইনারি সিনক্রোনাস কমিউনিকেশন প্রটোকল (Binary Synchronous Communication Protocol Bisync )