MDI Parent ও MDI Child Form I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

আমাদের আজকের আলোচনার বিষয় MDI Parent ও MDI Child Form – যা অধ্যায় ৬ ”এম.ডি.আই অ্যাপ্লিকেশন” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

 

MDI Parent ও MDI Child Form I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

 

MDI Parent ও MDI Child Form

MDI মানে হল Multiple Document Interface. Note Pad বা এ ধরনের যেসব প্রোগ্রাম আছে তাদেরকে বলা হয় OI (Single Document Interface)। কারণ এ ধরনের অ্যাপ্লিকেশনে শুধুমাত্র একটা Document নিয়ে কাজ করা যায়। ভূ একই সাথে একাধিক Document এ কাজ করার জন্য MDI Application তৈরি করা হয়।

MDI Application লোতে একই রকম কাজের জন্য মূল উইন্ডোর মধ্যে অনেকগুলো ছোট ছোট উইন্ডো Open করা যায়। প্রতিটি উইন্ডোতে বোদা আলাদা ফাইল (Text অথবা Graphics) প্রদর্শন করা যায়। ফলে এক্ষেত্রে একই অ্যাপ্লিকেশনের একাধিক instance লাতে হয় না।

সুতরাং বলা যায়- যে ধরনের Application এ একটি মূল উইন্ডোর মধ্যে একাধিক ছোট ছোট উইন্ডো প্রদর্শন না যায় সেই Application কে MDI Application বলে। যেমন: MS-Word, VB 6.0, MS-Outlook ইত্যাদি। MDI অ্যাপ্লিকেশনে দুই ধরনের ফর্ম বিদ্যমান। যথাঃ

MDI Parent Form : যে মূল Window’র মধ্যে একাধিক ছোট ছোট Window বিদ্যমান সেই মূল Window কে MDI arent Form বলে।

MDI Child Form: মূল উইন্ডোতে একাধিক ছোট ছোট Window বিদ্যমান থাকে। MDI Application এ এসব ছোট টি Window কে MDI Child Form বলে।

 

MDI Parent ও MDI Child Form I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

Leave a Comment