আমাদের আজকের আলোচনার বিষয় MDI ফর্ম অ্যাপ্লিকেশনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য – যা অধ্যায় ৬ ”এম.ডি.আই অ্যাপ্লিকেশন” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

MDI ফর্ম অ্যাপ্লিকেশনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য
MDI ফর্ম অ্যাপ্লিকেশনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য (Important Aspects of MDI Application)
MDI ফর্ম Application এর বৈশিষ্ট্য:
- MDI Application এ একটি Parent Window অবশ্যই থাকবে যার অধীনে ছোট ছোট এক/একাধিক Child Window আছে।
- কোন Child উইন্ডোকে Parent উইন্ডোর বাইরে নেয়া যাবে না।
- Parent উইন্ডোর যে অংশটুকুর মধ্যে Child উইন্ডো নিয়ে কাজ করা যায় তাকে বলা হয় MDI Workplace.
- একই কাজে ব্যবহৃত প্রতিটা Child উইন্ডোর কার্যক্ষমতা একই রকম।
- Parent উইন্ডোকে ছোট করলে, সেই সাথে Child উইন্ডোগুলোও ছোট হয়ে যাবে।
- Parent উইন্ডোকে একস্থান থেকে অন্য স্থানে নিয়ে গেলে, সেই সাথে Child উইন্ডোগুলোও যাবে।
- যখন একটা Child উইন্ডোকে minimize করা হয়, তখন তা Parent উইন্ডোর মধ্যে ছোট আইকন হিসাবে থাকে। Maximize করা হলে, Parent উইন্ডোর টাইটেলবারে
- Parent উইন্ডোর Caption এর পর Child উইন্ডো Caption প্রদর্শিত হয়।
- প্রতিটা Child উইন্ডোকে নিয়ে আলাদাভাবে কাজ করা যায়। অর্থাৎ, একটাকে নিয়ে কাজ করলে, সেই সময় অন্যটার কোন ক্ষতি হবে না।
