আমাদের আজকের আলোচনার বিষয় Driver Software install করা এবং প্রিন্টার, প্লটার, মাউস ও অন্যান্য PC সরঞ্জাম Configure করা – যা অধ্যায় ৩ ”উইন্ডোস অপারেটিং সিস্টেম কাস্টমাইজ ও কনফিগার করা” এর অন্তর্ভুক্ত। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সকাল টেকনোলজিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য প্রয়োজনীয় “কম্পিউটার অ্যাপ্লিকেশন-১” বইটি প্রশমিত হন। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক চার বছর মেয়াদি (প্রবিধান ২০০০) সিলেবাসের আলোকে এ মইটি লেখা হয়েছে।
বর্তমানে বাংলাদেশ “ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে চলছে। সেজন্য প্রত্যকেরই কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকা আবশ্যক। এই উদ্দেশ্যে কাগিরি শিক্ষার সকান টেকনোলজিতে কম্পিউটার বিষয়টি আবশ্যিক করা হয়েছে। এই উদ্দেশ্যে যার ঘাসীদেরকে আধুনিক ও উন্নত প্রযুক্তির বেসিক অ্যাপ্লিকেশনসমূহ জানাতে আমাদের সম্মিলিত এ ক্ষুদ্র প্রচেষ্টা।
Table of Contents
Driver Software install করা এবং প্রিন্টার, প্লটার, মাউস ও অন্যান্য PC সরঞ্জাম Configure করা
কম্পিউটারের সাথে সংযুক্ত বিভিন্ন যন্ত্রপাতি বা হার্ডওয়্যারসমূহকে কার্যকর করার জন্য বিভিন্ন Software install করতে হয়, যা Driver Software নামে পরিচিত। কিছু Driver Software অপারেটিং সিস্টেম install করার সময় install হয়ে যায়। আবার কিছু Driver Software আলাদাভাবে install করে নিতে হয়।
Driver Software install করার নিয়মঃ
১। প্রথমে Control Panel এ যেতে হবে।
২। এবার Control Panel উইন্ডো হতে System and Security তে ক্লিক করতে হবে।
৩। আগত উইন্ডোর System অংশ হতে Device Manager এ ক্লিক করতে হবে।

৪। Device Manager উইন্ডো প্রদর্শিত হবে।

৫। এবার টুলবারের Scan Hardware changes এ ক্লিক করলে নির্দিষ্ট সফটওয়্যারের লিস্ট দেখাবে যেখান থেকে Driver software install এ যাবে এবং message দেখাবে।

৬। তাছাড়াও যদি সফটওয়্যারটি Update করার প্রয়োজন হয় তাহলে নির্দিষ্ট সফটওয়্যারটির উপর মাউসের কার্সর রেখে Right click করতে হবে এবং আগত লিস্ট হতে Update driver software সিলেক্ট করতে হবে।

৭। নতুন এই উইন্ডো থেকে Driver software খুঁজে নেয়ার পদ্ধতি জিজ্ঞেস করা হয় এবং পরবর্তীতে install করা হয়।
Printer install করার নিয়মঃ
১। Start মেনু হতে Device and Printers এ ক্লিক করতে হবে।
২। নতুন এই উইন্ডো হতে add a Printer এ ক্লিক করতে হবে।
৩। এবার Add Printer উইন্ডো হতে যে কোন একটি installation type পছন্দ করতে হবে। এখানে Add a local printer পছন্দ করা হয়েছে।
৪। Next বাটন এ ক্লিক করতে হবে।
৫। এই উইন্ডো থেকে Printer Port পছন্দ করতে হবে ও Next বাটন এ ক্লিক করতে হবে।
৬। নতুন এই উইন্ডো হতে প্রিন্টার সিলেক্ট করে install করা যায় বা সিডি ড্রাইভ থেকেও install করা যায়। Next বাটন এ ক্লিক করতে হবে
৭। এবার Printer এর নাম টাইপ করে Next বাটন এ ক্লিক করতে হবে।
৮। Printer install হতে থাকবে।
৯। Installation শেষ হলে Finish বাটন এ ক্লিক করতে হবে।
১০। Installation প্রক্রিয়া শেষ হবে।

Printer properties দেখার নিয়ম:
১। যে প্রিন্টারের property দেখতে হবে তার icon এর উপর মাউস রেখে right ক্লিক করতে হবে।

২। Printer properties এ ক্লিক করতে হবে।
৩। Properties window প্রদর্শিত হবে।

Printer preferences দেখার নিয়ম:
১। যে প্রিন্টারের preferences দেখতে হবে তার icon এর উপর মাউস রেখে right ক্লিক করতে হবে।
২। Printer preferences এ ক্লিক করতে হবে।
৩। Preferences window প্রদর্শিত হবে। এতে চারটি ট্যাব আছে- Main, Page Setup,, Profiles, Maintenance.
Mouse Setting পরিবর্তন করা:
১। প্রথমে Control Panel এ যেতে হবে।
২। লিস্ট হতে Mouse সিলেক্ট করে ক্লিক করতে হবে।
৩। Mouse Properties window প্রদর্শিত হবে যেখানে চারটি ট্যাব আছে Button, Pointers, Pointer Options, Hardware.
Button: এতে Button কনফিগারেশন, Double-click speed, clicklock বিদ্যমান।
Pointers : Mouse Pointers দেখতে কেমন হবে তা এই ট্যাব থেকে সিলেক্ট করা যায়।
Pointer Options: এই ট্যাব হতে Mouse Pointer এর Motion, Snap, visibility ইত্যাদি পরিবর্তন করা যায়।
আরও দেখুনঃ
