if ফাংশন (যদি-তবে) আজকের ক্লাসের বিষয়। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্ক এর মাইক্রোসফট এক্সেল নিয় নানাবিধ আয়োজনের একটি “মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল”। সেই ধারাবাহিকতায় একটু অগ্রসর আমাদের “মাইক্রোসফট এক্সেল ক্রাশ কোর্স”। আজ আলাপ হয়েছে “মাইক্রোসফট এক্সেল” এর “if” (যদি-তবে), “and”, “or” ফাংশন নিয়ে।
Table of Contents
if ফাংশন
IF Function
IF অর্থ হল যদি। IF একটি Logical ফাংশন। এর মাধ্যমে কোন একটি বা একাধিক শর্ত সাপেক্ষে আমার বর্তমান ডাটা এর অবস্থান কি হবে তা জানা যায়। এখন কঠিন মনে হলে ও আস্তে আস্তে আমাদের কাছে পরিস্কার হয়ে যাবে।
IF Function এর Structure হল
=IF(logical_test, value_if_true, value_if_false)
বাংলায় করলে এমন দাড়ায় =যদি (শর্ত, শর্ত সত্য হলে কি হবে, শর্ত মিথ্যা হলে কি হবে)
আসুন আমরা নিচের কয়েকটি উদাহরণ এর মাধ্যমে IF Function ব্যবহার করে বিভিন্ন শর্ত অনুযায়ী ফর্মুলা বানানোর চেষ্টা করি।
উদাহরণ ১
নিচে কয়েকজন ছাত্রের একটি বিষয়ের মার্ক দেয়া আছে। শর্ত হল যারা ৩৩ এর কম পেয়েছে তাঁরা ফেল বাকিরা পাশ করেছে।

আমরা দেখতে পাচ্ছি B কলামে মার্ক দেওয়া আছে। আমরা C কলামে রেজাল্ট বের করবো। আমরা প্রথমে B2 সেল এর রেজাল্ট দেখতে চাই। শর্ত হল ৩৩ এর কম হলে ফেল অন্যথায় পাশ। এখন C2 কলামে কার্সর রেখে ফর্মুলা বার এ লিখি =IF(B2>33, “Fail”, “Pass”) । এরপর ইন্টার দেই। এতে আমরা প্রথম ছাত্রের রেজাল্ট দেখতে পেলাম।

ফর্মুলাটি আমরা এভাবে ও লিখতে পারি =IF(B2<=33, “Pass”, “Fail”) । অর্থাৎ ৩৩ এর সমান বা বেশি হলে পাশ অন্যথায় ফেল। এখন Fill অপশন ব্যবহার করে একনিমিষেই বাকি ছাত্রদের রেজাল্ট দেখতে পারি।

যারা Fill অপশন এর ব্যবহার জানেন না তাঁরা আমার এই পোস্ট টি দেখতে পারেন
if ফাংশন (যদি-তবে) নিয়ে বিস্তারিত:
আরও পড়ুনঃ
