Ex OR Gate and Ex Nor Gate আজকের আলোচনার বিষয় | “Ex OR Gate and Ex Nor Gate” – ক্লাসটি “এইচএসসি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) [ HSC (Information and Communications Technology) ] বিষয়ের “অধ্যায় ৩, নম্বর সিস্টেম এন্ড ডিজিটাল ডিভাইস [ Chapter 3, Number System and Digital Device ]” এর পাঠ | এই ক্লাসটি বাংলাদেশ শিক্ষা বোর্ড [Bangladesh Education Board] এর এইচএসসি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) [ HSC (Information and Communications Technology) ] এ পড়ানো হয়।
Table of Contents
Ex OR Gate and Ex Nor Gate
যৌগিক গেট কী?
দুই বা ততোধিক মৌলিক গেইটের সাহায্যে যে গেইট তৈরি করা হয় তাকে যৌগিক গেইট বলে। যেমন- AND Gate +NOT Gate = NAND Gate, OR Gate + NOT Gate = NOR Gate। যৌগিক গেইটকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন-
- সার্বজনীন গেট (NOR ও NAND)
- বিশেষ গেট (X-OR ও X-NOR)
বিশেষ গেট কী?
X-OR ও X-NOR গেইট দুটিকে বলা হয় বিশেষ গেইট।

X-OR গেটঃ
Exclusive OR গেইটকে সংক্ষেপে X-OR গেইট বলা হয়। এটি একটি যৌগিক গেইট যা AND, OR ও NOT গেইটের সমন্বয়ে তৈরি। এই গেইটের মাধ্যমে বিভিন্ন ইনপুট বিট তুলনা করে আউটপুট সংকেত পাওয়া যায়। ইনপুটে বিজোড় সংখ্যক ১ থাকলে আউটপুট ১ হয়, অন্যথায় ০ হয়। X-OR অপারেশনকে ⊕ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়।
X-OR গেইটে দুই বা ততোদিক ইনপুট লাইন থাকে এবং একটি মাত্র আউটপুট লাইন থাকে। X-OR গেইট কে যৌগিক গেইট এবং বিশেষ গেইটও বলা হয়।
দুই ইনপুট(A & B) বিশিষ্ট XOR গেটঃ

XOR গেইটের সত্যক সারণি থেকে SOP মেথডের সাহায্যে নিম্নরূপ বুলিয়ান ফাংশন লিখতে পারি-
F = A´ B + A B´
বুলিয়ান ফাংশনটিকে বাস্তবায়ন করে পাই-

তিন ইনপুট(A, B & C) বিশিষ্ট XOR গেটঃ

XOR গেইটের সত্যক সারণি থেকে SOP মেথডের সাহায্যে নিম্নরূপ বুলিয়ান ফাংশন লিখতে পারি-
F = A´B´C + A´BC´ + AB´C´ + ABC
উপরের বুলিয়ান ফাংশনটি বাস্তবায়ন কর।

XNOR গেটঃ
Exclusive NOR গেইটকে সংক্ষেপে X-NOR গেইট বলা হয়। এটি একটি যৌগিক গেইট যা AND, OR ও NOT গেইটের সমন্বয়ে তৈরি। X-OR গেইটের আউটপুট NOT গেইটের মধ্যে প্রবাহিত করলে X-NOR গেইট পাওয়া যায়। অর্থাৎ X-OR গেইটের আউটপুটকে উল্টিয়ে দিলে X-NOR গেইটের আউটপুট পাওয়া যায়। অর্থাৎ ইনপুটে বিজোড় সংখ্যক ১ থাকলে আউটপুট ০ হয়, অন্যথায় ১ হয়।

X-NOR গেইটে দুই বা ততোদিক ইনপুট লাইন থাকে এবং একটি মাত্র আউটপুট লাইন থাকে। X-NOR গেইট কে যৌগিক গেইট এবং বিশেষ গেইটও বলা হয়।
দুই ইনপুট(A & B) বিশিষ্ট XNOR গেটঃ

XNOR গেইটের সত্যক সারণি থেকে SOP মেথডের সাহায্যে নিম্নরূপ বুলিয়ান ফাংশন লিখতে পারি-
F = A´B´ + AB
বুলিয়ান ফাংশনটিকে বাস্তবায়ন করে পাই –

তিন ইনপুট(A, B & C) বিশিষ্ট XNOR গেটঃ

XNOR গেইটের সত্যক সারণি থেকে SOP মেথডের সাহায্যে নিম্নরূপ বুলিয়ান ফাংশন লিখতে পারি-
F = A´B´C´ + A´BC + AB´C + ABC´
বুলিয়ান ফাংশনটি বাস্তবায়ন কর।
Ex OR Gate and Ex Nor Gate এর বিস্তারিত :
আরও পড়ুনঃ