Taskbar, shortcut, desktop item ইত্যাদি Configure করা I কম্পিউটার অ্যাপ্লিকেশনস ১

আমাদের আজকের আলোচনার বিষয় Taskbar, shortcut, desktop item ইত্যাদি Configure করা – যা অধ্যায় ৩ ”উইন্ডোস অপারেটিং সিস্টেম কাস্টমাইজ ও কনফিগার করা” এর অন্তর্ভুক্ত। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সকাল টেকনোলজিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য প্রয়োজনীয় “কম্পিউটার অ্যাপ্লিকেশন-১” বইটি প্রশমিত হন। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক চার বছর মেয়াদি (প্রবিধান ২০০০) সিলেবাসের আলোকে এ মইটি লেখা হয়েছে।

বর্তমানে বাংলাদেশ “ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে চলছে। সেজন্য প্রত্যকেরই কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকা আবশ্যক। এই উদ্দেশ্যে কাগিরি শিক্ষার সকান টেকনোলজিতে কম্পিউটার বিষয়টি আবশ্যিক করা হয়েছে। এই উদ্দেশ্যে যার ঘাসীদেরকে আধুনিক ও উন্নত প্রযুক্তির বেসিক অ্যাপ্লিকেশনসমূহ জানাতে আমাদের সম্মিলিত এ ক্ষুদ্র প্রচেষ্টা।

Taskbar, shortcut, desktop item ইত্যাদি Configure করা

Taskbar Configure করা:

১। Taskbar এ মাউস কার্সর রেখে Right click এ ক্লিক করতে হবে।

 

Taskbar, shortcut, desktop item ইত্যাদি Configure করা

 

যাতে রয়েছে-

-Toolbar

-Cascade windows

-Show windows stacked

-Show window side by side

-Start task manager

-Lock the taskbar

-Properties

২। Properties এ ক্লিক করলে নিচের চিত্রের মত উইন্ডো প্রদর্শিত হবে যেখানে Taskbar, Start Menu, Toolbars তিনটি মেনু ট্যাব আছে।

 

Taskbar, shortcut, desktop item ইত্যাদি Configure করা

  • Taskbar এ রয়েছে-

-Lock the Taskbar:

এতে টিক চিহ্ন দিলে Taskbar টি Lock হয়ে যাবে যাতে Taskbar টি Move বা Spread করা না যায়।

– Auto-hide the taskbar:

অন্য কোন কাজ করতে গেলে Taskbar টি Automatically hide বা লুকানো অবস্থায় থাকবে। Mouse pointer বা কার্সরকে Taskbar area তে আনলে Taskbar টি আবার দৃশ্যমান হবে।

– Use small icon $

এটি Active করলে Taskbar এর icon গুলো ছোট হয়ে যাবে।

-Taskbar location on screen :

Taskbar টি screen এর কোন দিকে থাকবে তা এর ড্রপ ডাউন লিস্ট হতে সিলেক্ট করা যাবে। location হিসেবে চারটি Position রয়েছে- Top, Bottom, Left, Right। উদাহরণস্বরূপ, যদি Top সিলেক্ট করা হয় তাহলে Taskbar টি screen এর উপরের দিকে থাকবে।

 

Taskbar, shortcut, desktop item ইত্যাদি Configure করা

– Taskbar Buttons

– Notification area :

Taskbar এর icon সমূহ কী অবস্থায় থাকতে পারে তা এখান থেকে সিলেক্ট করে দেয়া যায়। এতে icon সমূহ ও তাদের Behaviour উল্লেখ করা থাকে।

 

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন ফাংশন | অর্গানাইজেশনাল ফাংশন এবং সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল | সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

Behaviour-এর মধ্যে আছে-

  • Start menu তে আছে-
  1. Power button action
  2. Privecy
  • Toolbar তে আছে-
  1. Address
  2. Links
  3. Tablet PC input Panel
  4. Desktop
  • Shortcut তৈরি করা:
  • Shortcut হল কোন প্রোগ্রামের অ্যাপ্লিকেশন ফাইলের একটি পয়েন্টার, যা খুব সহজেই এবং কম সময়ে প্রোগ্রামটিকে চালু করতে বা কার্যকর করতে সাহায্য করে। Desktop এ কোন ফাইল, প্রোগ্রাম, ড্রাইভ ইত্যাদির Shortcut তৈরি করার নিয়ম নিম্নরূপ-

১।Desktop এ মাউসের Right Button এ Click করতে হবে।

২।এবার new হতে Shortcut সিলেক্ট করতে হবে।

Taskbar, shortcut, desktop item ইত্যাদি Configure করা

 

৩।ফলে নিচের Dialog বক্স আসবে।

 

Taskbar, shortcut, desktop item ইত্যাদি Configure করা

 

৪। যে ফাইল বা ফোল্ডারের Shortcut তৈরি করতে হবে তার নাম Text বক্সে লিখে দিতে হবে বা Browse করতে হবে।

৫। Next এ Click করতে হবে।

৬। কী নামে Shortcut হবে তা উল্লেখ করে Finish বাটনে ক্লিক করতে হবে।

 

Taskbar, shortcut, desktop item ইত্যাদি Configure করা

৭। ঐ ফাইল বা ফোল্ডারের Shortcut তৈরি হবে।

  • Desktop এর Item সমূহ Configure করা:

এই Configuration এর মধ্যে রয়েছে item সংযোজন করা, icon পরিবর্তন করা, Mouse Pointer পরিবর্তন করা ইত্যাদি। এজন্য-

১। Desktop এ মাউসের Right Button এ Click করতে হবে।

২। এরপর, Personalize এ Click করতে হবে।

 

Taskbar, shortcut, desktop item ইত্যাদি Configure করা

৩। Personalization window প্রদর্শিত হবে।

 

Taskbar, shortcut, desktop item ইত্যাদি Configure করা

8 । Personalization window-র বাম পাশের লিস্ট হতে Change Desktop icons এ ক্লিক করতে হবে।

৫। Desktop Icon Settings উইন্ডো প্রদর্শিত হবে। এখানে দুই ধরনের কাজ করা যায়-

ক। Desktop এ নতুন Item Icon যুক্ত করা

খ। Icon পরিবর্তন করা।

 

Taskbar, shortcut, desktop item ইত্যাদি Configure করা

ক. Desktop এ নতুন Item Icon যুক্ত করাঃ

-যে Item টি যুক্ত করতে হবে তাতে টিক চিহ্ন দিয়ে Apply ও OK বাটনে ক্লিক করতে হবে।

-Desktop এ নতুন Item যুক্ত হবে।

খ. Icon পরিবর্তন করা:

-যার আইকন পরিবর্তন করতে হবে তা সিলেক্ট করে Change Icon বাটনে ক্লিক করতে হবে।

-এতে Change Icon উইন্ডো প্রদর্শিত হবে।

Taskbar, shortcut, desktop item ইত্যাদি Configure করা

-এবার যে আইকন দিয়ে পরিবর্তন চাই তা সিলেক্ট করে OK বাটনে ক্লিক করতে হবে।

-Apply ও OK বাটনে ক্লিক করতে হবে।

-Desktop Item টির আইকন পরিবর্তন হবে।

আরও দেখুনঃ

Leave a Comment