আইসিটি বিভাগের ৫০ হাজার টাকা করে অনুদান | সারা সপ্তাহের খবর

আইসিটি বিভাগের ৫০ হাজার টাকা করে অনুদান পেলেন ৪১ নারী উদ্যোক্তা – খবর দিয়ে শুরু করছি আইসিটি গুরুকুল নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

আইসিটি বিভাগের ৫০ হাজার টাকা করে অনুদান পেলেন ৪১ নারী উদ্যোক্তা

 

আইসিটি বিভাগের ৫০ হাজার টাকা করে অনুদান | সারা সপ্তাহের খবর

 

সম্ভাবনাময় ৪১ নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে এককালীন অনুদান দিয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন আইডিয়া প্রকল্প। ১০ এপ্রিল সোমবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘স্মার্ট নারী উদ্যোক্তা অনুদানের চেক প্রদান’ শীর্ষক এক অনুষ্ঠানে এ অনুদান দেওয়া হয়। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিটি বিভাগ।

কম্পিউটার বিক্রি কমেছে ২৯ শতাংশ

সারা বিশ্বে পিসি বা ডেস্কটপ কম্পিউটার বিক্রির পরিমাণ কমেছে। এ বছরের প্রথম প্রান্তিকে মোট কম্পিউটার বিক্রি হয়েছে ৫ কোটি ৬৯ লাখ ইউনিট, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ কম। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাজারবিশ্লেষক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি)। নিত্যনতুন প্রযুক্তি পণ্য উদ্ভাবনের পাশাপাশি বিশ্বজুড়ে চলা অর্থনৈতিক সংকটের কারণে ডেস্কটপ কম্পিউটারের বিক্রি কমেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

চিকিৎসকদের সতর্কতা করলেন চ্যাটজিপিটি ব্যবহারে

মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট চ্যাটজিপিটির দেওয়া স্বাস্থ্যবিষয়ক পরামর্শ নির্ভুল নয়। আর তাই স্বাস্থ্য পরামর্শ জানতে চ্যাটজিপিটি ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড স্কুল অব মেডিসিনের একদল গবেষক। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির একদল গবেষক চ্যাটজিপিটির কাছে স্তন ক্যানসার রোগ সম্পর্কে জানতে ২৫টি প্রশ্ন করেন। ৮৮ শতাংশ প্রশ্নের সঠিক উত্তর দিলেও সেগুলো বিস্তারিতভাবে জানাতে পারেনি চ্যাটজিপিটি। শুধু তা–ই নয়, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পুরোনো তথ্যও ব্যবহার করেছে। আর তাই স্বাস্থ্যবিষয়ক পরামর্শ জানতে চ্যাটজিপিটি ব্যবহারে সবাইকে সতর্ক করেছেন তাঁরা।

চালকবিহীন রোবোট্যাক্সি ধাক্কা খেল বাসের সঙ্গে

চালক ছাড়াই যাত্রী বহন করতে সক্ষম রোবোট্যাক্সি তৈরির পর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে সীমিত পরিসরে পরিচালনা করছিল জেনারেল মোটরসের সহযোগী প্রতিষ্ঠান ক্রুজ। কিন্তু সম্প্রতি ক্রুজের তৈরি রোবোট্যাক্সি সান ফ্রান্সিসকো শহরে চলাচলের সময় একটি বাসকে ধাক্কা দেয়। এ ঘটনার পর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ৩০০ রোবোট্যাক্সি ফেরত নিয়েছে ক্রুজ।

 

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন ফাংশন | অর্গানাইজেশনাল ফাংশন এবং সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল | সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

নীল টিকযুক্ত অ্যাকাউন্টে ৫০ শতাংশ কম বিজ্ঞাপন দেখাবে টুইটার

অর্থের বিনিময়ে নীল টিক যুক্ত করা অ্যাকাউন্টে অন্য ব্যবহারকারীদের তুলনায় ৫০ শতাংশ কম বিজ্ঞাপন দেখাবে টুইটার। নতুন এ সুবিধা চালু হলে টুইটারে প্রমোটেড টুইট বা বিজ্ঞাপন দেখার বদলে অনুসরণ করা ব্যক্তিদের টুইট বেশি দেখতে পারবেন নীল টিক ব্যবহারকারীরা।

বিজ্ঞাপন তৈরির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা টুল আনছে মেটা

 

১০ হাজার কর্মী ছাঁটাই করল মেটা | সারা সপ্তাহের খবর

 

পণ্য ও সেবার প্রচারণায় ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দেন অনেকেই। এ জন্য বিজ্ঞাপনের নকশাও তৈরি করেন তারা। কিন্তু ভালোমানের বিজ্ঞাপনের নকশা তৈরি করা সহজ নয়। ফলে অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহায়তা নিতে হয়। তবে চিন্তার কিছু নেই, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে ভালোমানের বিজ্ঞাপন তৈরির সুযোগ দেবে মেটা। এ জন্য কাজও শুরু করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠানটি।

ভিডিও কলের সময়ও খেলা যাবে গেম

অফলাইনের পাশাপাশি অনলাইন গেম খেলার সুযোগ চালু করেছে মেসেঞ্জার। এ সুযোগ কাজে লাগিয়ে ভিডিও কল চালু থাকা অবস্থায় বন্ধু বা পরিচিতদের সঙ্গে গেম খেলা যাবে। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা এক বা একাধিক ব্যক্তির সঙ্গে ভার্চ্যুয়ালি গেম খেলার সুযোগ মিলবে। অ্যান্ড্রয়েড, আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনের পাশাপাশি কম্পিউটারেও গেমগুলো খেলা যাবে।

আরও দেখুনঃ

১ thought on “আইসিটি বিভাগের ৫০ হাজার টাকা করে অনুদান | সারা সপ্তাহের খবর”

Leave a Comment