স্ট্রাকচারড অ্যানালাইসিস টুলসের সূচনা – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয় এর “স্ট্রাকচারড অ্যানালাইসিস টুলস” বিভাগের একটি পাঠ।
স্ট্রাকচারড অ্যানালাইসিস টুলসের সূচনা

এই সমাধান হতে একটি ক্যান্ডিডেট সিস্টেম ডিজাইন করা হয়। কিন্তু সমস্যা সমাধান করার জন্য যে-সমস্ত যন্ত্র ব্যবহার করে তথ্য গ্রহণ করা হয়েছে ঐ সমস্ত ডাটা আনস্ট্রাকচারাল ডাটা, যেমন- ইন্টারভিউ, কোশ্চেনেয়ার, অন-সাইট অবজারভেশন ইত্যাদি ।
পূর্বের পাঠগুলোতে থেকে আমরা জেনেছি, একটি সিস্টেম ডেভেলপমেন্ট করতে হলে ঐ সিস্টেমের সমস্যা নির্ণয় করতে হয়। এ সমস্যা প্রাথমিক জরিপের সাহায্যে নির্ণয় করা যায়। সমস্যা চিহ্নিত হওয়ার পর ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে বর্তমান পদ্ধতিকে বিস্তারিত স্টাডি করা হয় এবং একটি সমাধান নির্ণয় করা হয়।
(এ সমস্ত ডাটা দ্বারা যে সিস্টেম ফ্লো চার্ট তৈরি করা হয় তা ফিজিক্যাল সিস্টেমকে উপস্থাপন করে কিন্তু কোনো যৌক্তিক পদ্ধতি ব্যাখ্যা করা যায় না। ফলে কী ঘটছে বা কীভাবে, কেন কাজ সম্পূর্ণ হচ্ছে তার ব্যাখ্যা পাওয়া যায় না। এ সমস্ত ড্রব্যাক থেকে উত্তীর্ণ হওয়ার জন্য আমরা এ অধ্যায়ে স্ট্রাকচারড অ্যানালাইসিস সম্পর্কে আলোচনা করবো, যেমন— ডাটা ফ্লো ডায়াগ্রাম, ডাটা ডিকশনারি, স্ট্রাকচারড ইংলিশ, ডিসিশন ট্রি এবং ডিসিশন টেবিল ইত্যাদি।
বর্তমান সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বারা একক তার বা একক লিঙ্ক সিস্টেমের মাধ্যমে টেলিফোন, অডিও-ভিজুয়াল ও কম্পিউটার নেটওয়ার্কের সমন্বয় প্রযুক্তিকে প্রকাশ করা হয়। পূর্বে এই কাজগুলো শুধুমাত্র কম্পিউটার ব্যবহার করে করা হলেও বর্তমানে মোবাইল ও বিভিন্ন স্মার্ট ডিভাইস ব্যবহার করে আইসিটির কাজ করা হয়।একক লিঙ্ক সিস্টেমের মাধ্যমে , অডিও-ভিজুয়াল ও নেটওয়ার্কের সমন্বয়ের ফলে বিশাল অঙ্কের অর্থনৈতিক খরচ কমে গিয়েছে।

‘তথ্য’ শব্দটির ইংরেজি পরিভাষা হলো ‘Information’। ইংরেজি ইনফরমেশন শব্দটি ল্যাটিন শব্দমূল ‘informatio’ থেকে উৎপত্তি লাভ করেছে। এই শব্দটির ক্রিয়ামূল ‘informare’, যার অর্থ: কাউকে কোনো কিছু অবগত করা, পথ দেখানো, শেখানো, আদান-প্রদান ইত্যাদি।
১ thought on “স্ট্রাকচারড অ্যানালাইসিস টুলসের সূচনা”