সিস্টেম প্ল্যানিং

সিস্টেম প্ল্যানিং – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয় এর “ইনিশিয়াল ইনভেস্টিগেশন এবং ইনফরমেশন সংগ্রহ করার পদ্ধতি” বিভাগের একটি পাঠ।

সিস্টেম প্ল্যানিং

সিস্টেম প্ল্যানিং হলো সিস্টেমের একটি ধারাবাহিক প্রক্রিয়া। এর মাধ্যমে ইউজারের রিকোয়ারমেন্ট অনুযায়ী সমস্যা চিহ্নিত করা, অর্গানাইজেশনাল প্ল্যানের সাথে ক্যান্ডিডেট সিস্টেম প্ল্যানের সংযোগ সাধন, অর্গানাইজেশনের উদ্দেশ্যকে বাস্তবায়ন, হার্ডওয়্যার ও সফ্টওয়্যারের মধ্যে সংযোগ সাধন, কর্মীবৃন্দের মধ্যে সম্পর্ক উন্নয়নের ব্যবস্থা গ্রহণ এবং সর্বোপরি পূর্ণাঙ্গ সিস্টেম ডেভেলপমেন্ট পদ্ধতিকে বুঝায় ।

কতকগুলো পরিকল্পনার সমষ্টিই হলো একটি সিস্টেমের পরিকল্পনা, যেমন-

(ক) ডাইমেনশন অব প্ল্যানিং (Dimension of planning), 

(খ) স্ট্র্যাটিজিক এম.আই.এস প্ল্যানিং (Strategic MIS planning),

(গ) ম্যানেজারিয়াল এবং অপারেশনাল এম.আই.এস প্ল্যানিং (Managerial and operational MIS planning) ।

 

সিস্টেম প্ল্যানিং

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি সাধারণভাবে তথ্য প্রযুক্তির সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। প্রকৃতপক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এক ধরনের একীভূত যোগাযোগ ব্যবস্থা এবং টেলিযোগাযোগ, কম্পিউটার নেটওয়ার্ক ও তৎসম্পর্কিত এন্টারপ্রাইজ সফটওয়্যার, মিডলওয়্যার তথ্য সংরক্ষণ, অডিও-ভিডিও সিস্টেম ইত্যাদির সমন্বয়ে গঠিত এমন এক ধরনের ব্যবস্থা যার মাধ্যমে একজন ব্যবহারকারী খুব সহজে তথ্য গ্রহণ, সংরক্ষণ, সঞ্চালন ও বিশ্লেষণ করতে পারেন। প্রযুক্তিতে আইসিটি শব্দটির ব্যবহার শুরু করে একাডেমিক গবেষকরা ১৯৮০ সালের দিকে।

কিন্তু শব্দটি জনপ্রিয়তা লাভ করে ১৯৯৭ সাল থেকে। স্টিভেনসন ১৯৯৭ সালে যুক্তরাজ্য সরকারকে দেওয়া এক প্রতিবেদনে এই শব্দটি উল্লেখ করেন, যা পরবর্তীতে ২০০০ সালে যুক্তরাজ্যের নতুন জাতীয় পাঠ্যপুস্তকে সংযোজন করা হয়।

 

বর্তমান সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বারা একক তার বা একক লিঙ্ক সিস্টেমের মাধ্যমে টেলিফোন, অডিও-ভিজুয়াল ও কম্পিউটার নেটওয়ার্কের সমন্বয় প্রযুক্তিকে প্রকাশ করা হয়। পূর্বে এই কাজগুলো শুধুমাত্র কম্পিউটার ব্যবহার করে করা হলেও বর্তমানে মোবাইল ও বিভিন্ন স্মার্ট ডিভাইস ব্যবহার করে আইসিটির কাজ করা হয়।একক লিঙ্ক সিস্টেমের মাধ্যমে টেলিফোন, অডিও-ভিজুয়াল ও কম্পিউটার নেটওয়ার্কের সমন্বয়ের ফলে বিশাল অঙ্কের অর্থনৈতিক খরচ কমে গিয়েছে।

 

সিস্টেম প্ল্যানিং

 

আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স বিশ্বব্যাপী আইসিটি ব্যবহার ও আইসিটি তে অংশগ্রহণ তুলনা ও বিন্যাস করে।

Leave a Comment