সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয় এর “অর্গানাইজেশনাল ফাংশন এবং সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল” বিভাগের একটি পাঠ।

সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল
সিস্টেম ডেভেলপমেন্ট ‘লাইফ সাইকেল (SDLC) হলো একটি লজিক্যাল (Logical) প্রসেস, যাকে ব্যবহার করে সিস্টেম ‘অ্যানালিস্ট (system analysts)-গণ ইনফরমেশন সিস্টেমকে বা যে-কোনো সিস্টেমকে উন্নয়ন (develop) করে থাকে। যে- কোনো SDLC-এর স্বাভাবিক ফলাফল হয় হাই-কোয়ালিটি সিস্টেম (high-quality system), যা কাস্টমারের চাওয়া (expectation)-কে পূরণ করে, অল্প খরচে ও নির্দিষ্ট সময়ের মধ্যে কম্পিটিটর (Competitor)-এর সাথে কম্পিটিশন (competition)-এর সম্পূর্ণতা অর্পণ করে ।
সুতরাং সিস্টেম ডেভেলপমেন্ট’ লাইফ সাইকেল হলো একটি ধারাবাহিক পদ্ধতি, যার মাধ্যমে একটি নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য সমস্যা চিহ্নিত করা, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা, তথ্যের বিশ্লেষণ করা, পরিকল্পনা রচনা করা এবং কার্যে পরিণত করা এবং কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য প্রক্রিয়া নিয়ন্ত্রণ (Control) করা। উপরোক্ত প্রক্রিয়া বা ধাপসমূহ (steps) যখন একটি নির্দিষ্ট চক্রে আবর্তন করে তখন সে আবর্তনের চক্রকে সিস্টেম ‘ডেভেলপমেন্ট লাইফ সাইকেল (System development life cycle) বা SDLC বলে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি সাধারণভাবে তথ্য প্রযুক্তির সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। প্রকৃতপক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এক ধরনের একীভূত যোগাযোগ ব্যবস্থা এবং টেলিযোগাযোগ, কম্পিউটার নেটওয়ার্ক ও তৎসম্পর্কিত এন্টারপ্রাইজ সফটওয়্যার, মিডলওয়্যার তথ্য সংরক্ষণ, অডিও-ভিডিও সিস্টেম ইত্যাদির সমন্বয়ে গঠিত এমন এক ধরনের ব্যবস্থা যার মাধ্যমে একজন ব্যবহারকারী খুব সহজে তথ্য গ্রহণ, সংরক্ষণ, সঞ্চালন ও বিশ্লেষণ করতে পারেন। প্রযুক্তিতে আইসিটি শব্দটির ব্যবহার শুরু করে একাডেমিক গবেষকরা ১৯৮০ সালের দিকে।

কিন্তু শব্দটি জনপ্রিয়তা লাভ করে ১৯৯৭ সাল থেকে। স্টিভেনসন ১৯৯৭ সালে যুক্তরাজ্য সরকারকে দেওয়া এক প্রতিবেদনে এই শব্দটি উল্লেখ করেন, যা পরবর্তীতে ২০০০ সালে যুক্তরাজ্যের নতুন জাতীয় পাঠ্যপুস্তকে সংযোজন করা হয়।
১ thought on “সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল”