সিস্টেম ডিজাইন ও ডেভেলপমেন্টের সূচনা

সিস্টেম ডিজাইন ও ডেভেলপমেন্টের ‘সূচনা – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয় এর “সিস্টেম ডিজাইন ও ডেভেলপমেন্ট” বিভাগের একটি পাঠ।

সিস্টেম ডিজাইন ও ডেভেলপমেন্টের সূচনা

সিস্টেম ডিজাইন ও ডেভেলপমেন্টের সূচনা

এ অধ্যায়ে আমরা সিস্টেম ‘ডিজাইন এবং ডাটাবেস ডিজাইন সম্পর্কে আলোচনা করবো। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সিস্টেম’ ডিজাইনের উদ্দেশ্য হলো ঐ সিস্টেমের প্রয়োগ (Implementation)। অর্থাৎ কোনো সিস্টেমকে বাস্তবে রূপ দেওয়ার পূর্ব- মুহূর্তের প্রস্তুতি হলো সিস্টেম’ ডিজাইন সম্পন্ন করা। এ অধ্যায়ে লজিক্যাল ও ফিজিক্যাল ডিজাইন এবং ফিজিক্যাল সিস্টেম ডিজাইনের ধাপগুলো সম্পর্কে আলোকপাত করা হবে।

তবে ডিজাইনের প্রথম ধাপ হলো কোনো সিস্টেমের ইনপুট/আউটপুট (Input/output) ডিজাইন করা। একটি কম্পিউটার-বেসড সিস্টেমকে ডিজাইন করতে হলে তার ইনপুট (Input) কী হবে, তা জানা প্রয়োজন। সাধারণত ইনপুট (Input) নির্ভর করবে আউটপুট (Output)-এর উপর।

সিস্টেম ডিজাইন ও ডেভেলপমেন্টের সূচনা

 

ইনপুট (input) কীসের মাধ্যমে দেওয়া হবে, ইনপুটের গতি কেমন, ফরম্যাট কেমন, কে দিবেন, ডিসপ্লে (display) পদ্ধতি কেমন হবে ইত্যাদি বিষয় বিবেচনা করতে হয়। যেমন- কম্পিউটার কী-বোর্ড (keyboard)-এর মাধ্যমে অথবা অনলাইন (Online)-এ ডাটা দেওয়া যায়, যা CRT (Cathode Ray Tube) দ্বারা মনিটরে ডিসপ্লে (Display) হবে এবং ব্যবহারকারী (User) ডাটা দেখার পর নিশ্চিত হবে যে, নির্দিষ্ট ডাটা ফিড (Feed) করা হয়েছে। ঠিক তেমনই প্রসেসিং ডাটাকে হার্ডডিস্কে জমা রাখা হয়। প্রয়োজনে তা প্রিন্টার (Printer)-এর মাধ্যমে ফর্ম (Form) আকারে বের করা হয়।

 

সিস্টেমের ডিজাইনে ব্যবহার (User)-এর রিকোয়ারমেন্ট (Requirement) অনুযায়ী ফাইল (File) এবং ডাটাবেস (Database) ডিজাইন করতে হবে। এতে হার্ডওয়্যার (Hardware) এবং অপারেটিং সিস্টেম (Operating system)-এর উপর প্রভাব পড়ে। কারণ ফাইল (File) ও ডাটাবেসকে অবশ্যই হার্ডওয়্যার (Hardware) ও অপারেটিং সিস্টেম (Operating system)-এর সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

 

সিস্টেম ডিজাইন ও ডেভেলপমেন্টের সূচনা

 

‘তথ্য’ শব্দটির ইংরেজি পরিভাষা হলো ‘Information’। ইংরেজি ইনফরমেশন শব্দটি ল্যাটিন শব্দমূল ‘informatio’ থেকে উৎপত্তি লাভ করেছে। এই শব্দটির ক্রিয়ামূল ‘informare’, যার অর্থ: কাউকে কোনো কিছু অবগত করা, পথ দেখানো, শেখানো, আদান-প্রদান ইত্যাদি।

২ thoughts on “সিস্টেম ডিজাইন ও ডেভেলপমেন্টের সূচনা”

Leave a Comment