সিস্টেম ডিজাইন ও ডেভেলপমেন্টের অ্যাক্টিভিটি – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয় এর “সিস্টেম ডিজাইন ও ডেভেলপমেন্ট” বিভাগের একটি পাঠ।

সিস্টেম ডিজাইন ও ডেভেলপমেন্টের অ্যাক্টিভিটি
সিস্টেম ডিজাইন হল একটি System-এর architecture, layout design, components, and interface design করার প্রক্রিয়া যার মাধ্যমে সবচেয়ে কম resource ব্যবহার করে ব্যবহারকারীর চাহিদা পূরণ করা যায়।
ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস বলতে বোঝায় যে সমস্ত নির্মাণ এবং সাইট প্রস্তুতির কাজ যা সম্পত্তিতে শারীরিকভাবে সংঘটিত হয় যার মধ্যে কাঠামো বা যেকোন ধরনের উন্নতি জড়িত থাকে এবং খনন, ড্রিলিং, খনন, গ্রেডিং, ক্লিয়ারিং, মাটি সরানো, ভরাট করা সহ কিন্তু সীমাবদ্ধ নয়।

সিস্টেম ডিজাইন ও ডেভেলপমেন্টের অ্যাক্টিভিটিগুলো নিম্নে উল্লেখ করা হলো—
(ক) বর্তমান সিস্টেমকে পর্যবেক্ষণ করা, বর্তমান সিস্টেমের ডাটা ফ্লো, ফাইলের কনটেন্ট (File content), উৎপাদন পরিমাণ, দশা ইত্যাদি নির্ণয় করা ।
(খ) প্রত্যেক সিস্টেম ডিজাইনের পূর্বশর্ত তার আউটপুট স্পেসিফিকেশন কী হবে এবং ঐ সিস্টেমে কী ধরনের ইনপুট কীভাবে প্রসেস হবে তা নির্ণয় করা লাগবে ।
(গ) যেহেতু আউটপুট কী হবে তা এখন আমাদের জানা আছে। অতএব আউটপুট পেতে হলে ইনপুট কী হবে তা সহজেই নির্ণয় করা যাবে। এজন্য ফরম্যাট, কনটেন্ট, ইনপুটের ফাংশন তৈরি করা।
(ঘ) ফিজিক্যাল সিস্টেমের এ ধাপে এডিট, সিকিউরিটি এবং কন্ট্রোল স্পেসিফিকেশন তৈরি করা ।
(ঙ) ইমপ্লিমেন্টেশন প্ল্যান তৈরি করা।
(চ) ইনফরমেশন ফ্লো, আউটপুট, ইনপুট, কন্ট্রোল, ইমপ্লিমেন্টেশন এর সাহায্যে লজিক্যাল ডিজাইন প্রস্তুত করা।
(ছ) সবশেষে, কস্ট, বেনিফিট, টার্গেট ডেট এবং সিস্টেমের বাধা নির্ণয় করা ও ফিজিক্যাল সিস্টেম ডিজাইন করা ।
আরও দেখুনঃ
