বিভিন্ন ধরনের সিস্টেম টেস্ট

বিভিন্ন ধরনের সিস্টেম টেস্ট – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয় এর “সিস্টেম টেস্টিং এবং সিকিউরিটি পদ্ধতি” বিভাগের একটি পাঠ।

 

বিভিন্ন ধরনের সিস্টেম টেস্ট

 

বিভিন্ন ধরনের সিস্টেম টেস্ট

সিস্টেম টেস্ট হল একটি সম্পূর্ণ সমন্বিত সিস্টেমে পরিচালিত পরীক্ষা যা সিস্টেমের নির্দিষ্ট প্রয়োজনীয়তার সাথে সম্মতি মূল্যায়ন করে। সিস্টেম টেস্টিং এর ইনপুট হিসাবে, সমস্ত ইন্টিগ্রেটেড কম্পোনেন্ট যা ইন্টিগ্রেশন টেস্টিং পাস করেছে।

সিস্টেম টেস্টিং এর ধাপগুলো নিচে দেওয়া হলো-

(ক) প্রোগ্রাম টেস্টিং (Program testing).
(খ) স্ট্রিং টেস্টিং (String testing)
(গ) সিস্টেম টেস্টিং (System testing)
(ঘ) সিস্টেম ডকুমেন্টেশন (System documentation)
(ঙ) ইউজার অ্যাকসেপট্যান্স টেস্টিং (User acceptance testing) |

 

(ক) প্রোগ্রাম টেস্টিং (Program testing) :

প্রোগ্রাম হলো একটি সিস্টেমের যৌক্তিক উপাদান (Logical elements)। যদি একটি প্রোগ্রাম (Program) কম্পিউটারে সঠিকভাবে রান (Run) করে এবং ঐ প্রোগ্রামের উপাদান (Elements) দিয়ে যদি একটি সিস্টেম (System) তৈরি হয় তবে তা সঠিকভাবে রান (Run) করবে বলে ধরে নেওয়া হয়।

প্রোগ্রামে দুই ধরনের এরর (Error) হয়-

(ক) সিনট্যাক্স এরর (Syntax error)
(খ) লজিক্যাল এরর (Logical error)।

একজন প্রোগ্রামারের দায়িত্ব উপরোক্ত ভুলগুলো সংশোধন করা। যখন একটি প্রোগ্রাম পরীক্ষা (program Test) করা হয় তখন তার অ্যাকচুয়াল এক্সপেক্টেড আউটপুট (actual output, expected output) এর সাথে তুলনা করা হয়। যদি কোনো পার্থক্য থাকে তবে ঐ পার্থক্যের উপর ভিত্তি করে প্রোগ্রামার সিদ্ধান্ত (programmer decision) নিবে যে, কীভাবে পার্থক্য কমিয়ে আনা যায়।

 

বিভিন্ন ধরনের সিস্টেম টেস্ট

 

(খ) স্ট্রিং টেস্টিং (String testing) :

যেহেতু একটি সিস্টেম অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র মডিউল (module)-এর সমষ্টি তাই একটি সিস্টেম তখনই এরর-ফ্রি (error-free) হবে যখন ক্ষুদ্র ক্ষুদ্র মডিউল (module) গুলো আলাদা আলাদাভাবে এরর-ফ্রি (error-free) হবে। স্ট্রিং টেস্ট হলো সবগুলো মডিউল (module)-কে আলাদা আলাদাভাবে পরীক্ষা করা।

 

(গ) সিস্টেম টেস্টিং (System testing) :

পূর্ববর্তী টেস্টে যে-সমস্ত এরর (error) ধরা পড়ে নি তা সিস্টেম টেস্টিং-এ ধরা পড়বে।

প্রকৃতপক্ষে, যখন একটি সিস্টেম বাস্তবে কাজ করবে তখন অনেক এরর (error) ধরা পড়বে আর ঐ সময়ই তা সম্পূর্ণ এরর-ফ্রি (error-free) করা প্রয়োজন। বর্তমানে যে পুরানো সিস্টেম (old system) আছে তার মধ্যে ডাটা দিয়ে অপারেশন (operation) কার্য চালনা করা যায় এবং যখন ক্যান্ডিটেড সিস্টেম ডেভেলপ (candidate system develop) হয় তখন পুরানো পদ্ধতি (old system)-কে বাদ দেওয়া যায়।

 

google news logo

 

(ঘ) সিস্টেম ডকুমেন্টেশন (System documentation) :

একটি সিস্টেমের সমস্ত ডিজাইন এবং টেস্ট এর ডকুমেন্টগুলোকে ফাইনাল করার পর তাকে ভবিষ্যতের জন্য সংগ্রহ করা।

 

(ঙ) ইউজার অ্যাকসেপট্যান্স টেস্টিং (User acceptance testing) :

প্রকৃতপক্ষে, একটি সিস্টেম তখন কৃতকার্য হবে যখন তা ইউজারের নিকট গ্রহণযোগ্য হবে। সিস্টেমের গুণগত মান নির্ণয় একমাত্র ইউজারের পক্ষে সম্ভব। একটি সিস্টেমের ভ্যালিডিটি (validity) অথবা রিলায়্যাবিলিটি (reliability) কতটুকু তা বুঝা যাবে যখন ইউজার তা ব্যবহার করবে।

 

আরও দেখুনঃ

২ thoughts on “বিভিন্ন ধরনের সিস্টেম টেস্ট”

Leave a Comment