সিস্টেম অ্যানালিস্টের ভূমিকা এবং এম.আই.এস. ফ্যাসিলিটি’ সেন্টারের কার্য এর সূচনা – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয় এর “সিস্টেম অ্যানালিস্টের ভূমিকা এবং এম.আই.এস. ফ্যাসিলিটি সেন্টারের কার্য” বিভাগের একটি পাঠ।

সিস্টেম অ্যানালিস্টের ভূমিকা এবং এম.আই.এস. ফ্যাসিলিটি সেন্টারের কার্য এর সূচনা
এ সিরিজে সিস্টেম অ্যানালিস্টগণের ভূমিকা, গুণ তাদের কাজের পরিধি এবং এম.আই.এস ফ্যাসিলিটি সেন্টার (MIS facility center)-এ সিস্টেম অ্যানালিস্টের দায়িত্ব, সিস্টেম অ্যানালিস্ট ও প্রোগ্রামারের মধ্যকার পার্থক্য ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। ২য় অধ্যায়ে একটি সিস্টেমের ডিজাইন, সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এবং এর ইমপ্লিমেন্টেশন সম্পর্কে জ্ঞান লাভ করেছি।
কিন্তু একটি সিস্টেমকে পূর্ণাঙ্গ এবং সঠিকভাবে পরিচালনা করার জন্য একজন সিস্টেম’ অ্যানালিস্টের’ ভূমিকা গুরুত্বপূর্ণ। যেমন- একটি কম্পিউটার সিস্টেমের কথাই ধরা যাক, একজন কম্পিউটার সিস্টেম অ্যানালিস্ট যদি শুধু চিন্তা করে যে, কম্পিউটার টেকনোলজি থেকে কীভাবে লাভবান হওয়া যায় কিংবা ভালো প্রোগ্রাম করা যায়, তবে ঐ অ্যানালিস্টের কার্য নির্দিষ্ট সীমার মধ্যে সমাপ্ত হয়।
কিন্তু একজন সিস্টেম অ্যানালিস্টকে অবশ্যই ভাবতে হবে কম্পিউটার সিস্টেমের সাথে জড়িত অন্যান্য অংশের সাথে লোকজন, প্রসেস এবং পরিবেশকে নিয়ে। সুতরাং, একজন সিস্টেম’ অ্যানালিস্টের গুরুত্ব অপরিসীম। একটি সিস্টেমকে কীরূপে ব্যবহার করলে, তা থেকে সর্বোচ্চ লাভবান হওয়া যায় তা একজন সিস্টেম ‘অ্যানালিস্টের দায়িত্ব।
এম.আই.এস (MIS) এর পূর্ণ অর্থ- ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (Management Information System)। একটি অর্গানাইজেশনে এম.আই.এস ডিভিশন-এর গুরুত্ব অপরিসীম। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমই ম্যানেজমেন্ট এবং টেকনোলজি- এর মধ্যে সম্পর্ক গড়ে তোলে।

এ অধ্যায়ে একটি এমআইএস ফ্যাসিলিটি সেন্টার-এর প্রধান প্রধান কার্যাবলি, সিস্টেম অ্যানালাইসিসের বিভিন্ন গঠনপ্রণালি, এমআইএস ফ্যাসিলিটি সেন্টার-এর সিস্টেম অ্যানালিস্টগণের দায়িত্ব, সিস্টেম অ্যানালিস্ট ও প্রোগ্রামারের মধ্যে পার্থক্য ইত্যাদি বিষয়ে ছাত্রছাত্রীদের ধারণা দেওয়া হয়েছে।
১ thought on “সিস্টেম অ্যানালিস্টের ভূমিকা এবং এম.আই.এস. ফ্যাসিলিটি সেন্টারের কার্য এর সূচনা”