সিস্টেম অ্যানালাইসিসের ধাপ – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয় এর “ইনিশিয়াল ইনভেস্টিগেশন এবং ইনফরমেশন সংগ্রহ করার পদ্ধতি” বিভাগের একটি পাঠ।

Table of Contents
সিস্টেম অ্যানালাইসিসের ধাপ
যে পদ্ধতিতে বা প্রক্রিয়ায় একটি পূর্ণাঙ্গ সিস্টেমকে পর্যবেক্ষণ করার পর তার সমস্যা নির্ণয় এবং সমাধানের উপায় নির্ধারণ করা হয়, তাকে সিস্টেম অ্যানালাইসিস বলে। যে ধাপ বা ধাপগুলো অনুসরণ করে সিস্টেমের সমস্যা নির্ণয় এবং সমাধানের উপায় নির্ধারণ করা হয়,
সিস্টেম অ্যানালাইসিস এর সব ধাপগুলো হলো-
(ক) সিস্টেম নির্বাচন করা এবং ইনফরমেশন সংগ্রহ করা ।
(খ) সিস্টেমের পরিধি নির্ধারণ করা।
(গ) কারেন্ট সিস্টেমকে স্টাডি করা এবং কীরূপে ফিজিক্যাল ডকুমেন্ট ফ্লো করে তা স্টাডি করা ।
(ঘ) একটি লজিক্যাল ইকুইভ্যালেন্ট সিস্টেম দাঁড় করানো এবং লজিক্যাল ডাটা ফ্লো ডায়াগ্রাম তৈরি করা। (ঙ) উপরোক্ত তথ্য ইউজারদের রিকোয়ারমেন্ট-এর উপর ভিত্তি করে একটি কম্পিউটারাইজড নতুন পদ্ধতির নকশা উন্নয়ন করা।
(চ) নতুন পদ্ধতি মডেল-এর উপর ভিত্তি করে ডাটা ডিকশনারি, নতুন ডাটা ফ্লো ডায়াগ্রাম, প্রসেসিং রুল তৈরি করা।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি সাধারণভাবে তথ্য প্রযুক্তির সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। প্রকৃতপক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এক ধরনের একীভূত যোগাযোগ ব্যবস্থা এবং টেলিযোগাযোগ, কম্পিউটার নেটওয়ার্ক ও তৎসম্পর্কিত এন্টারপ্রাইজ সফটওয়্যার, মিডলওয়্যার তথ্য সংরক্ষণ, অডিও-ভিডিও সিস্টেম ইত্যাদির সমন্বয়ে গঠিত এমন এক ধরনের ব্যবস্থা যার মাধ্যমে একজন ব্যবহারকারী খুব সহজে তথ্য গ্রহণ, সংরক্ষণ, সঞ্চালন ও বিশ্লেষণ করতে পারেন। প্রযুক্তিতে আইসিটি শব্দটির ব্যবহার শুরু করে একাডেমিক গবেষকরা ১৯৮০ সালের দিকে।
কিন্তু শব্দটি জনপ্রিয়তা লাভ করে ১৯৯৭ সাল থেকে। স্টিভেনসন ১৯৯৭ সালে যুক্তরাজ্য সরকারকে দেওয়া এক প্রতিবেদনে এই শব্দটি উল্লেখ করেন, যা পরবর্তীতে ২০০০ সালে যুক্তরাজ্যের নতুন জাতীয় পাঠ্যপুস্তকে সংযোজন করা হয়।বর্তমান সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বারা একক তার বা একক লিঙ্ক সিস্টেমের মাধ্যমে টেলিফোন, অডিও-ভিজুয়াল ও কম্পিউটার নেটওয়ার্কের সমন্বয় প্রযুক্তিকে প্রকাশ করা হয়। পূর্বে এই কাজগুলো শুধুমাত্র কম্পিউটার ব্যবহার করে করা হলেও বর্তমানে মোবাইল ও বিভিন্ন স্মার্ট ডিভাইস ব্যবহার করে আইসিটির কাজ করা হয়।

একক লিঙ্ক সিস্টেমের মাধ্যমে টেলিফোন, অডিও-ভিজুয়াল ও কম্পিউটার নেটওয়ার্কের সমন্বয়ের ফলে বিশাল অঙ্কের অর্থনৈতিক খরচ কমে গিয়েছে।আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স বিশ্বব্যাপী আইসিটি ব্যবহার ও আইসিটি তে অংশগ্রহণ তুলনা ও বিন্যাস করে।
১ thought on “সিস্টেম অ্যানালাইসিসের ধাপ”