সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর ও রান টাইম এরর I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

আমাদের আজকের আলোচনার বিষয় সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর ও রান টাইম এরর – যা অধ্যায় ৯ ”ভিজ্যুয়াল বেসিক ডেবাগিং” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

 

সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর ও রান টাইম এরর I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

 

সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর ও রান টাইম এরর

অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম Developing, Coding এ বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে বিভিন্ন উপায়ে অ্যাপ্লিকেশনে বা প্রোগ্রামে দৃশ্যমান কিংবা অদৃশ্য বিভিন্ন ধরনের error দেখা দিতে পারে। প্রোগ্রামে সংঘটিত সমস্ত error কে ভিজ্যুয়াল বেসিক অ্যাপ্লিকেশনের। ক্ষেত্রে সাধারনতঃ তিনটি ভাগে ভাগ করা যায়। যথাঃ

  • সিনট্যাক্স এরর (Syntax error)
  • রানটাইম এরর (Run time error) এবং
  • লজিক্যাল এরর (Logical error) ইত্যাদি।

নিম্নে এ সকল error সমূহ বর্ণনা করা হল।

 

সিনট্যাক্স এরর (Syntax Error): প্রোগ্রামার যখন প্রোগ্রাম কোড লিখেন, প্রোগ্রাম কোড লিখার সময় যে ধরনের error
সংঘটিত হয় তাদেরকে Syntax error বলে। প্রোগ্রামে ব্যবহৃত বিভিন্ন Statement এর বানান ভুল, Comma, Parentheses, Brace, Bracket সঠিকভাবে ব্যবহার না করা, প্রোগ্রামে ব্যবহৃত Variable, Constant কিংবা Function বা Identifier সমূহ msplace হয়ে যাওয়া ইত্যাদি কারণে সংঘটিত ভুল সমূহ মূলত Syntax Error হিসেবে বিবেচিত।

অধিকাংশ Syntax error Delete করা কিংবা সংশোধন (repair) করা সহজ। Syntax error এর কারণে error সংঘটিত স্থানে এসে Program Compilation বন্ধ হয়ে যায় এবং Program এর Termination ঘটে। তবে অধিকাংশ error ই Statement Compose হওয়ার সাথেই detect হয়ে যায় এবং detectকৃত এই error সমূহকে ভিজ্যুয়াল বেসিক অ্যাপ্লিকেশনের কোড উইন্ডোতে Red mark এর মাধ্যমে identify করে দেয়া হয়।

লজিক্যাল এরর (Logical Error): নামকরন থেকেই বুঝা যায় এ সকল error সমূহ Program Execution Logic এর
সাথে সম্পর্কযুক্ত। যেমনঃ ভুল প্রক্রিয়ায় যখন কোন অপারেশন (action) সম্পন্ন করা হয় কিংবা কোন নিদিষ্ট Condition বুঝতে।

না পারা, Statment Evaluation Order ভুল (incorrect) হওয়া, Application এ Data বা Variable এর অপব্যবহার, Program Flow সংক্রান্ত ভুল, অথবা ভিজ্যুয়াল প্রোগ্রামিং এর ক্ষেত্রে কোন Text Box ফাঁকা (empty) রাখা ইত্যাদি। এসকল error detect করা ও remove করা খুবই জটিল। কারন এ সকল ভুলকে Compiler detect করে দেয়না। Logical error জনিত কারণে প্রোগ্রাম হতে অনাকাংখিত (Unexpected) ফলাফল (result) পাওয়া যায়।

রান টাইম এরর (Run time Error): সাধারণতঃ Hardware Failure জনিত কারণে Run time error ঘটে থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, কোন Hard Disk Fail করলে অথবা কোন Network System এ Noise বা Printer এর Unavailability জনিত কারণে Application টি Hang অথবা Application এর কাজ বন্ধ হতে পারে।

 

সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর ও রান টাইম এরর I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

 

Hardware জনিত এসকল ত্রুটিই মূলতঃ Run time error নামে পরিচিত। তাছাড়া Data Type এর Missmatch কিংবা Unlimited element সমন্বিত array’র উদ্ধৃতি ইত্যাদি জনিত কারণে ও Run time error সংঘটিত হয়ে থাকে। এ সকল error সম্বলিত Program Run করে বটে কিন্তু উদ্ভট ফলাফল (result) প্রদান করে। এ ধরনের error detecting ও avoiding প্রক্রিয়া বেশ জটিল।

Leave a Comment