সিনট্যাক্সসহ ভেরিয়েবল ডিক্লারেশন পদ্ধতি I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

আমাদের আজকের আলোচনার বিষয় সিনট্যাক্সসহ ভেরিয়েবল ডিক্লারেশন পদ্ধতি – যা অধ্যায় ৩ ”ভিজ্যুয়াল বেসিক ভেরিয়েবল, কনস্ট্যান্ট ও কীওয়ার্ড” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

 

সিনট্যাক্সসহ ভেরিয়েবল ডিক্লারেশন পদ্ধতি I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

 

সিনট্যাক্সসহ ভেরিয়েবল ডিক্লারেশন পদ্ধতি

ভেরিয়েবল ডিক্লারেশন বলতে data type সহ Variable কে declare করা বুঝায়। Variable declaration এর ফলে Compiler Variable এবং এয় ধরন চিনে Optimized Code তৈরি করতে পারে। Visual Basic & Variable declaration এর পদ্ধতি দুই রকম। যথাঃ

  • এক্সপ্লিসিট ডিক্লারেশন (Explicit declaration) ও
  • ইমপ্লিসিট ডিক্লারেশন (Implicit declaration).

নিম্নে explicit declaration inplicit declaration বর্ণনা করা হলঃ

এক্সপ্লিসিট ডিক্লারেশন (Explicit declaration): Dim, Static, Public ও Private ইত্যাদি Keyword ব্যবহার করে সরাসরি Variable ঘোষণা করাকে explicit declaration বলে।

উদাহরণ:

Dim Q As Integer

Static element As Variant

Private Sample As Single

Public x As Single ইত্যাদি।

Explicit declaration এর নিয়মাবলীঃ

  • প্রতিটি declaration এর ক্ষেত্রে উহার নাম এবং টাইপ উল্লেখ করতে হবে।
  • Declaration এরপর উহার data type পরিবর্তন করা যায় না।
  • একই ধরনের একাধিক Variable এর ক্ষেত্রে আলাদা ঘোষণা না দিয়ে একই লাইনে কমা ব্যবহার করে লেখা যায়।
  • ভেরিয়েবলের সাথে (অর্থাৎ ভেরিয়েবলের মানের সাথে) কোন একক সংখ্যা ও যোগ করে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। যেমন: inch inch +7

inch ভেরিয়েবলের মান অর্থাৎ 72 এর সাথে 7 যোগ করে যোগফল 79 নামক মেমোরী ভেরিয়েবলেই রাখবে এবং সেখান থেকে মান পড়বে।

  • যে ডাটা টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে ভেরিয়েবলে সে ধরনের মানই রাখতে হবে নয়ত রান টাইমে “Type Mismatch বার্তা আসবে। যেমনঃ inch হল ইন্টিজার টাইপের ভেরিয়েবল তাই এতে শুধু সংখ্যা রাখা যাবে টেক্সট রাখা যাবে না। যেমন: Inch = “Good” লিখলে Type Mismatch বার্তা আসবে।
  • ভিজ্যুয়াল বেসিকে ভেরিয়েবল টাইপ উল্লেখ না করলে ভিজ্যুয়াল বেসিক জেনেরিক টাইপের ভেরিয়েবল তৈরি করবে যাতে যে কোন ধরনের মান রাখা যাবে।

যেমন :

Dim Test 1, Test 2

Test 1 = 732

Test 2 “Welcome”

এখানে Test 1 হল ইন্টিজার এবং Test 2 হল স্ট্রিং ভেরিয়েবল।

Delxxx স্টেটমেন্ট ব্যবহার করেও ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। যেমন a এবং b অক্ষর দিয়ে শুরু (a, annex, axis, b, bond, ball ইত্যাদি) সব ভেরিয়েবল ইন্টেজার টাইপের ডিক্লেয়ার করতে হলে লিখতে হবেঃ

Def Int ab

আর স্ট্রিং হলে লিখতে হবে।

Def Stra-b

নিম্নের তালিকায় কোনটি কোন টাইপের তা উল্লেখ করা হল।

Def Bool      →     Boolean UvB‡cl

Def Int         →     Integer UvB‡ci

Def Str         →    String UvB‡ci

Def Var         →     Variant UvB‡ci

Def Obj        →     Object UvB‡ci

Def Dbl        →     Double UvB‡ci

Def Sng        →    Single UvB‡ci

Def Byte       →    Byte UvB‡ci

Def Date      →    Date UvB‡ci

 

ইমপ্লিসিট ডিক্লারেশন (Implicit Declarations):

সরাসরি (Dim, Static, Private Public ইত্যাদি Keyword ব্যবহার না করে) Variable declare না করে পরোক্ষভাবে (নামের শেষে %, &, 1, #, ৫ $ ইত্যাদি special symbol যুক্ত করে) অথবা স্বয়ংক্রিয়ভাবে variable declare করার পদ্ধতিকে Implicit declaration বলে। পরোক্ষভাবে ভেরিয়েবল ডিক্লারেশনঃ

নিম্নে উদাহরণসহ পরোক্ষভাবে Variable declaration দেখানো হল ৪

ক্যারেকটার ভাটা টাইপ উদাহরণ
% Integer HAge% = 24
& Long Voterid& 102338909
! Single BookNum! = 9989
# Double Salary#48890.90
@ Currency DollarAmount = 5000.40
S String groupName$ = “SA”

 

উপরের তালিকায় Byte কিংবা Boolean প্রভৃতির টাইপের জন্য কোন ক্যারেকটার দেখানো হয়নি। কেননা এই টাইপের প্রভেরিয়েবলগুলো পরোক্ষভাবে ঘোষণা করার জন্য কোন ক্যারেকটার নেই।

উদাহরণঃ ইমপিরসিট ডিক্লারেশনের মাধ্যমে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম

Private Sub Command1_Click()

a% = 10

b% = 15

c% = a + b

Print c

End Sub

 

সিনট্যাক্সসহ ভেরিয়েবল ডিক্লারেশন পদ্ধতি I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

 

স্বয়ংক্রিয়ভাবে ভেরিয়েবল ডিক্লারেশন:

স্বয়ংক্রিভাবে ভেরিয়েবল ডিক্লারেশনের পদ্ধতি নিম্নরূপ। যেমন-

Private Sub Command1_Click()

Dim Name, Roll

Name Text1.Text

Roll Text2.Text

Print Name

Print Roll

End Sub

এখানে Name ও Roll ভেরিয়েবল দুটি ইমপিঞ্জসিট ডিক্লারেশন পদ্ধতিতে ডিক্লেয়ার করা হয়েছে।

Leave a Comment