সত্যক সারণি | HSC ICT

সত্যক সারণি আজকের আলোচনার বিষয় | “Operation and truth table of AND, OR AND NOT Gates” – ক্লাসটি “এইচএসসি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) [ HSC (Information and Communications Technology) ] বিষয়ের “অধ্যায় ৩, নম্বর সিস্টেম এন্ড ডিজিটাল ডিভাইস [ Chapter 3, Number System and Digital Device ]” এর পাঠ | এই ক্লাসটি বাংলাদেশ শিক্ষা বোর্ড [Bangladesh Education Board] এর এইচএসসি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) [ HSC (Information and Communications Technology) ] এ পড়ানো হয়।

 

সত্যক সারণি

ত্যক সারণি হচ্ছে এক প্রকার গাণিতিক সারণি। বুলিয়ান বীজগণিত, বুলিয়ান ফাংশন, এবং প্রপরশনাল ক্যালকুলাসের বিভিন্ন যুক্তি দ্বারা এই টেবিল তৈরী করা হয়। মূলত, কোন গাণিতিক বাক্যের জন্য প্রদত্ত সকল মাণের জন্য বাক্যটি সত্য কিনা সেটা যাচাই করার জন্য সত্যক সরণি ব্যবহার করা হয়।

 

 

প্রতিটি সত্যক সারণিতে ইনপুট দেয়ার জন্য একটি কলাম (উদাহরণস্বরূপ A এবং B), এবং আউটপুট দেখানোর জন্য একটি কলাম (উদাহরণস্বরূপ A XOR B) থাকে। আউটপুট কলামে সকল সম্ভাব্য ফলাফল দেখানো হয়। সত্যক- সারণির প্রতিটি সারিতে সম্ভাব্য সকল মান (উদাহরণস্বরূপ, A = সত্য B = মিথ্যা) এবং এদের ফলাফল দেয়া থাকে।

এই সম্পর্কে আরও ব্যাখ্যা জানার জন্য নিচের উদাহরণ দেখুন। লুডভিগ ভিটগেনস্টাইনকে তার ট্র্যাকট্যাটাস লজিকো-ফিলোসফিকাস বইয়ের জন্য সত্যক সরণির উদ্ভাবকের কৃতিত্ব দেয়া হয়। কিন্তু এমিল লেওন পোস্ট আরও এক বছর আগেই প্রপরশনাল যুক্তির উপর একটি লিখা প্রকাশ করেছিলেন।

 

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন ফাংশন | অর্গানাইজেশনাল ফাংশন এবং সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল | সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

ইতিহাস

আরভিন অ্যানেলিস গবেষণা করে দেখিয়েছেন যে, ১৮৯৩ সালে চার্লস স্যান্ডার্স পার্স সর্বপ্রথম সত্যক সারণি আবিষ্কার করেন। নিচে এই ব্যাপারে আরও তথ্য দেয়া হলঃ

১৯৯৭ সালে জন শস্কি আবিষ্কার করেন যে, ১৯১২ সালে রারট্রান্ড রাসেলের দেয়া “দ্যা ফিলসফি অফ লজিক্যাল অটোমিসম” এর বক্তৃতায় সত্যক সারণি সম্পর্কে ধারণা পাওয়া যায়। রাসেলের বিপরীত ম্যাট্রিক্স হল অনেকটা লুডউইগ ওইজেনস্টেইনের “উপাদান সংশ্লেষ” বিষয়ক তত্ত্বের সমতুল্য। ১৮৯৩ সালে চার্লস স্যান্ডার্স পার্সের একটি অপ্রকাশিত পাণ্ডুলিপিতে জন শস্কি সত্যক -সারণির উপস্থিতি দেখতে পান।
পার্সের একটি অপ্রকাশিত পাণ্ডুলিপিটি ১৮৮৩-৮৪ সালের দিকে “On the Algebra of Logic: A Contribution to the Philosophy of Notation” নামে লিখা হয়েছিলো। ১৮৮৫ সালে আমেরিকান জার্নাল অফ ম্যাথমেটিক্স এই পাণ্ডুলিপিটি প্রকাশ করে। এই পাণ্ডুলিপিটিতে সত্যক সারণির উদাহরণ ছিল।
সত্যক সারণি এর বিস্তারিত :

 

Leave a Comment