লজিক্যাল ডিজাইন ও ফিজিক্যাল ডিজাইনের মধ্যে তুলনা – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয় এর “সিস্টেম ডিজাইন ও ডেভেলপমেন্ট” বিভাগের একটি পাঠ।

লজিক্যাল ডিজাইন ও ফিজিক্যাল ডিজাইনের মধ্যে তুলনা
যখন কোনো সিস্টেমকে ডাটা ফ্লো ডায়াগ্রাম এর সাহায্যে প্রকাশ করা হয়, তাকে লজিক্যাল ডিজাইন বলে । এই ডিজাইন ডাটা ফ্লো ডায়াগ্রামের সাহায্যে অনুধাবন করা যায় কিন্তু বাস্তবে দেখা যায় না। ফিজিক্যাল ডিজাইন (Physical design) : যখন কোনো সিস্টেমকে বাস্তবে কাজ করার জন্য ডিজাইন করা হয়, তাকে ফিজিক্যাল ডিজাইন বলে। অর্থাৎ কোনো সিস্টেম ডিজাইন করার পূর্বে লজিক্যাল সিস্টেম ডিজাইন করতে হয়।
লজিক্যাল সিস্টেম ডিজাইন টপ ম্যানেজমেন্ট (TOP management) দ্বারা মনোনীত হলে ফিজিক্যাল ডিজাইন করতে হয়। লজিক্যাল সিস্টেমে ডাটা ফ্লো ডায়াগ্রাম ব্যবহৃত হয়। কিন্তু ফিজিক্যাল ডিজাইন ইনপুট/আউটপুট ডাটা সোর্স, ডাটা ফ্লো ইত্যাদি ব্যবহৃত হয়। লজিক্যাল সিস্টেম ডিজাইনের সিস্টেম অ্যানালিস্টগণ ইউজারদের চাহিদা, সমস্যা সমাধানের দিকে নজর দেন এবং ফিজিক্যাল সিস্টেমে তার বাস্তবায়ন হয়।

বর্তমান সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বারা একক তার বা একক লিঙ্ক সিস্টেমের মাধ্যমে টেলিফোন, অডিও-ভিজুয়াল ও কম্পিউটার নেটওয়ার্কের সমন্বয় প্রযুক্তিকে প্রকাশ করা হয়। পূর্বে এই কাজগুলো শুধুমাত্র কম্পিউটার ব্যবহার করে করা হলেও বর্তমানে মোবাইল ও বিভিন্ন স্মার্ট ডিভাইস ব্যবহার করে আইসিটির কাজ করা হয়। একক লিঙ্ক সিস্টেমের মাধ্যমে টেলিফোন, অডিও-ভিজুয়াল ও কম্পিউটার নেটওয়ার্কের সমন্বয়ের ফলে বিশাল অঙ্কের অর্থনৈতিক খরচ কমে গিয়েছে।

আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স বিশ্বব্যাপী আইসিটি ব্যবহার ও আইসিটি তে অংশগ্রহণ তুলনা ও বিন্যাস করে।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি সাধারণভাবে তথ্য প্রযুক্তির সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। প্রকৃতপক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এক ধরনের একীভূত যোগাযোগ ব্যবস্থা এবং টেলিযোগাযোগ, কম্পিউটার নেটওয়ার্ক ও তৎসম্পর্কিত এন্টারপ্রাইজ সফটওয়্যার, মিডলওয়্যার তথ্য সংরক্ষণ, অডিও-ভিডিও সিস্টেম ইত্যাদির সমন্বয়ে গঠিত এমন এক ধরনের ব্যবস্থা যার মাধ্যমে একজন ব্যবহারকারী খুব সহজে তথ্য গ্রহণ, সংরক্ষণ, সঞ্চালন ও বিশ্লেষণ করতে পারেন।
আরও দেখুনঃ
২ thoughts on “লজিক্যাল ডিজাইন ও ফিজিক্যাল ডিজাইনের মধ্যে তুলনা”