রো বা সারির মধ্যবর্তী ফাঁকা জায়গা পরিবর্তন করা I কম্পিউটার অ্যাপ্লিকেশনস ১

আমাদের আজকের আলোচনার বিষয় রো বা সারির মধ্যবর্তী ‘ফাঁকা জায়গা ‘পরিবর্তন করা – যা অধ্যায় ১৬ ”টেবিল এবং মডিফাই টেবিল ডিজাইন” এর অন্তর্ভুক্ত। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সকাল টেকনোলজিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য প্রয়োজনীয় “কম্পিউটার অ্যাপ্লিকেশন-১” বইটি প্রশমিত হন। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক চার বছর মেয়াদি (প্রবিধান ২০০০) সিলেবাসের আলোকে এ মইটি লেখা হয়েছে।

বর্তমানে বাংলাদেশ “ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে চলছে। সেজন্য প্রত্যকেরই কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকা আবশ্যক। এই উদ্দেশ্যে কাগিরি শিক্ষার সকান টেকনোলজিতে কম্পিউটার বিষয়টি আবশ্যিক করা হয়েছে। এই উদ্দেশ্যে যার ঘাসীদেরকে আধুনিক ও উন্নত প্রযুক্তির বেসিক অ্যাপ্লিকেশনসমূহ জানাতে আমাদের সম্মিলিত এ ক্ষুদ্র প্রচেষ্টা।

রো বা সারির মধ্যবর্তী ফাঁকা জায়গা পরিবর্তন করা

রো বা সারির মধ্যবর্তী ফাঁকা জায়গা পরিবর্তন করার নিয়মঃ

১। যে Table-এর রো বা সারির ‘মধ্যবর্তী ফাঁকা জায়গা ‘পরিবর্তন করার প্রয়োজন সেই রো বা সারি Select করতে হবে।

২। Layout Tab-এ ক্লিক করে এর Alignment Section থেকে Cell Margins Option-এ ক্লিক করলে Table Option Dialog Box আসবে। চিত্র ১৬.১৫-এ Layout Tab-এর Cell Margins Option দেখানো হলোঃ

 

রো বা সারির মধ্যবর্তী ফাঁকা জায়গা পরিবর্তন করা I কম্পিউটার অ্যাপ্লিকেশনস ১
Layout Tab-এর Cell Margins Option

 

৩। Table Option Dialog Box-এর Allow Spacing Between Cell-এর মান বাড়িয়ে বা কমিয়ে রো বা সারির মধ্যবর্তী ‘ফাঁকা জায়গা বাড়ানো বা কমানো যায়। চিত্র ১৬.১৬-এ Table Option Dialog Box দেখানো হলোঃ

 

রো বা সারির মধ্যবর্তী ফাঁকা জায়গা পরিবর্তন করা I কম্পিউটার অ্যাপ্লিকেশনস ১
Table Option Dialog Box

টেবিলের ডান পাশে এবং মাঝখানে কলাম যুক্ত করা এবং কলাম মুছা

টেবিলের ডান পাশে এবং মাঝখানে কলাম যুক্ত ‘করার নিয়মঃ

১। যে Table-এর ডান পাশে এবং মাঝখানে কলাম যুক্ত করতে হবে, সেই Table-এর ডান পাশে বা মাঝখানের যে কোন একটি কলামে মাউস পয়েন্টার রাখতে হবে। সেই কলামটি সিলেক্ট করে মাউসের ডান বাটন Press করলে Pop Up Menu আসবে।

 

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন ফাংশন | অর্গানাইজেশনাল ফাংশন এবং সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল | সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

২। সেখান থেকে Insert-এ ক্লিক করে Insert Columns to The Left বা Insert Columns to The Right-তে ক্লিক করলেই Table-এর নির্দিষ্ট স্থানে কলাম যুক্ত হবে। চিত্র ১৬.১৭-এ Table-এ Columns Insert করা দেখানো হলোঃ

 

রো বা সারির মধ্যবর্তী ফাঁকা জায়গা পরিবর্তন করা I কম্পিউটার অ্যাপ্লিকেশনস ১
Insert Columns in a Table

 

টেবিল থেকে কলাম মুছার নিয়মঃ

১। টেবিলের যে কলাম মুছতে হবে তা প্রথমে সিলেক্ট করতে হবে।

২। এরপর মাউসের ডান বাটন ক্লিক করলে একটি কমান্ড লিস্ট আসবে। সেখান থেকে Delete Columns-এ ক্লিক করলে Column-টি Delete হয়ে যাবে। চিত্র ১৬.১৮-এ Table-এর Column Delete Command দেখানো হলোঃ

 

রো বা সারির মধ্যবর্তী ফাঁকা জায়গা পরিবর্তন করা I কম্পিউটার অ্যাপ্লিকেশনস ১
Column Delete Command

আরও দেখুনঃ

Leave a Comment