আমাদের আজকের আলোচনার বিষয় রুলার ও অটোফিট বাটনের সাহায্যে কলাম ও সেলের প্রশস্ততা পরিবর্তন করা – যা অধ্যায় ১৬ ”টেবিল এবং মডিফাই টেবিল ডিজাইন” এর অন্তর্ভুক্ত। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সকাল টেকনোলজিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য প্রয়োজনীয় “কম্পিউটার অ্যাপ্লিকেশন-১” বইটি প্রশমিত হন। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক চার বছর মেয়াদি (প্রবিধান ২০০০) সিলেবাসের আলোকে এ মইটি লেখা হয়েছে।
বর্তমানে বাংলাদেশ “ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে চলছে। সেজন্য প্রত্যকেরই কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকা আবশ্যক। এই উদ্দেশ্যে কাগিরি শিক্ষার সকান টেকনোলজিতে কম্পিউটার বিষয়টি আবশ্যিক করা হয়েছে। এই উদ্দেশ্যে যার ঘাসীদেরকে আধুনিক ও উন্নত প্রযুক্তির বেসিক অ্যাপ্লিকেশনসমূহ জানাতে আমাদের সম্মিলিত এ ক্ষুদ্র প্রচেষ্টা।
Table of Contents
রুলার ও অটোফিট বাটনের সাহায্যে কলাম ও সেলের প্রশস্ততা পরিবর্তন করা
রুলার এবং অটোফিট বাটনের সাহায্যে কলাম ও সেলের প্রশস্ততা পরিবর্তন করার নিয়ম:
১। রুলারের সাহায্যে কলাম ও সেলের প্রশস্ততা পরিবর্তন করার জন্য View Tab-এ গিয়ে Ruler সিলেক্ট করে রুলার দৃশ্যমান করতে হয়। চিত্র ১৬.১৯-এ View Tab-এর Ruler সিলেক্ট Command দেখানো হলোঃ

২। এরপর রুলারের সাহায্যে মাউস চেপে ধরে কলাম ও সেলের প্রসস্থতা পরিবর্তন করা হয়।

৩। Layout Tab-এর Cell Size Section থেকে Autofit অপশন ক্লিক করে বিভিন্ন অপশন থেকে Document-কে Autofit করা যায়। চিত্র ১৬.২০ এ Autofit option দেখানো হলোঃ

মার্জ সেল
কোন টেবিলে একাধিক রো ও কলামকে একত্র করার পদ্ধতিকে মার্জ করা বুঝায়। সেল মার্জ করার নিয়মঃ
১। টেবিলের যে সেলগুলোকে মার্জ করতে হবে সে কয়টি সেলকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে।
২। সিলেক্ট করার পর এর উপর মাউসের ডান বাটন ক্লিক করলে Pop Up Menu আসবে। চিত্র ১৬.২১-এ Merge cell Command দেখানো হলোঃ

৩। মার্জ সেলে ক্লিক করলেই সেল মার্জ হয়ে যাবে।
এছাড়াও Layout Tab-এর Merge cell Section থেকেও সেল মার্জ করা যায়।
কলামের মধ্যবর্তী ফাঁকা জায়গা পরিবর্তন করা
কলামের মধ্যবর্তী ফাঁকা জায়গা পরিবর্তন করার নিয়ম:
১। যে Table-এর কলামের মধ্যবর্তী ফাঁকা জায়গা পরিবর্তন করার প্রয়োজন সেই কলামগুলো Select করতে হবে।
২। Layout Tab-এ ক্লিক করে এর Alignment Section থেকে Cell Margins Option-এ ক্লিক করলে Table Option Dialog Box আসবে। চিত্র ১৬.২২-এ Layout Tab-এর Cell Margins Option দেখানো হলোঃ

৩। Table Option Dialog Box-এর Allow Spacing Between Cell-এর মান বাড়িয়ে বা কমিয়ে কলামের মধ্যবর্তী ফাঁকা জায়গা বাড়ানো বা কমানো যায়। চিত্র ১৬.২৩-এ Table Option Dialog Box দেখানো হলোঃ

আরও দেখুনঃ
