ইনফরমেশন সিকিউরিটি রিস্ক ম্যানেজমেন্ট প্রক্রিয়া – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয় এর “সিস্টেম টেস্টিং এবং সিকিউরিটি পদ্ধতি” বিভাগের একটি পাঠ।

Table of Contents
ইনফরমেশন সিকিউরিটি রিস্ক ম্যানেজমেন্ট প্রক্রিয়া
একটি প্রকল্পের পরিচালক বা দলের সদস্য হিসেবে আপনি কিছু ঝুঁকি পরিচালনা করে থাকেন। এটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি পদ্ধতিগত ঝুঁকি ব্যবস্থাপনা প্রক্রিয়াটি প্রয়োগ করেন এবং ৫টি ঝুঁকি ব্যবস্থাপনা প্রক্রিয়া পদক্ষেপ গ্রহণ করেন। তবে প্রকল্পগুলো আরও সহজ হবে এবং জড়িত সকলের ইতিবাচক অভিজ্ঞতা হবে।
ঝুঁকি একটি অনিশ্চিত ঘটনা। যদি এটি ঘটে অহলে প্রকল্পের লক্ষ্যের উপর ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলে। ইতিবাচক বা নেতিবাচক ঝুঁকি সম্ভাব্য একটি গুরুত্বপূর্ণ ধারণা। ঝুঁকি নেতিবাচক প্রভাব ফেলতে পারে— এটাই স্বাভাবিক। আপনি যদি ঝুঁকিগুলো থেকে ইতিবাচক সুযোগ তৈরি করেন তবে আপনার প্রকল্পটি আরও স্মার্ট, সুষম এবং লাভজনক হতে পারে।

রিস্ক ম্যানেজমেন্ট প্রক্রিয়া ৫টি ধাপ অনুসরণ করে সম্পন্ন হয়। নিচে কিছু রিস্ক ম্যানেজমেন্ট প্রক্রিয়ার ধাপ উল্লেখ করা হলো:
(i) ঝুঁকি চিহ্নিত করা :
ব্যবসায় বা সিস্টেমকে হুমকি বা ক্ষতি করতে পারে এমন ঝুঁকি শনাক্ত এবং বর্ণনা করা। ঝুঁকি খুঁজে পেতে কিছু কৌশল ব্যবহার করতে পারেন । এ ধাপে ব্যবসায় বা সিস্টেমে ঝুঁকি নির্ধারণ করে লিপিবদ্ধ করা।
(ii) ঝুঁকি বিশ্লেষণ :
ঝুঁকি শনাক্ত করা হলে প্রতিটি ঝুঁকির সম্ভাবনা এবং পরিণতি নির্ধারণ করা। ঝুঁকিগুলো ব্যবসায়ে বা সিস্টেমের লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রভাবিত করার সম্ভাবনা নির্ণয় করা।
(iii) ঝুঁকি মূল্যায়ন :
ঝুঁকির মূল্যায়ন হচ্ছে ঝুঁকির সম্ভাবনা এবং পরিণতি সমন্বয়। ব্যবসায়ের বা সিস্টেমের জন্য ঝুঁকিগুলো গ্রহণযোগ্য কি না বা গুরুতর কি না তা যাচাই করে ঝুঁকির র্যাঙ্কিং নির্ণয় করা।
(iv) ঝুকি চিকিৎসা :
এটি ঝুঁকির প্রতিক্রিয়া পরিকল্পনা ধাপ। এ ধাপে ঝুঁকির সর্বোচ্চ র্যাঙ্কিংযুক্ত ঝুঁকি মূল্যায়ন এবং গ্রহণযোগ্য
ঝুঁকির মাত্রা অর্জনের জন্য ঝুঁকিগুলো সংশোধন করার একটি পরিকল্পনা নেয়া। এ ছাড়াও এ ধাপে ঝুঁকি নিরোধক কৌশল, প্রতিরোধক পরিকল্পনা এবং জরুরি পরিকল্পনা নিতে হবে।
(v) ঝুঁকি নিরীক্ষণ এবং পর্যালোচনা :
এমন একটি পদক্ষেপ গ্রহণ করতে হবে, যেখানে আপনি আপনার প্রকল্পের ঝুঁকির তালিকা | তৈরি করবেন এবং ঝুঁকি নিরীক্ষণ এবং পর্যালোচনা করার জন্য এটি ব্যবহার করবেন।
আরও দেখুনঃ
