ডাটা কমিউনিকেশন পদ্ধতিতে ফোল্ডার/ফাইল, সেকেন্ডারি মেমরি শেয়ারকরণ পদ্ধতির পর্যবেক্ষণ (Share the folders/Tile, secondary memory for simple data communication)

আজকে আমরা আলোচনা করবো ডাটা কমিউনিকেশন পদ্ধতিতে ফোল্ডার/ফাইল, সেকেন্ডারি মেমরি শেয়ারকরণ পদ্ধতির পর্যবেক্ষণ সম্পর্কে। যা ডাটা কমিউনিকেশন সিস্টেমের ব্যবহারিক অংশের অন্তর্গত।

 

ডাটা কমিউনিকেশন পদ্ধতিতে ফোল্ডার/ফাইল, সেকেন্ডারি মেমরি শেয়ারকরণ পদ্ধতির পর্যবেক্ষণ

 

ডাটা কমিউনিকেশন পদ্ধতিতে ফোল্ডার/ফাইল, সেকেন্ডারি মেমরি শেয়ারকরণ পদ্ধতির পর্যবেক্ষণ (Share the folders/Tile, secondary memory for simple data communication)

উদ্দেশ্য (Objectives)

(ক) নেটওয়ার্কে শেয়ারকরণ পদ্ধতি সম্পর্কে অবগত হওয়া।

(খ) নেটওয়ার্কের কাজ কম্পিউটারের মাধ্যমে সম্পাদনের কৌশল জানা।

 

তত্ত্ব (Theory) :

কম্পিউটার নেটওয়ার্ক হলো এমন একটি পদ্ধতি যার সাহায্যে নেটওয়ার্কের সাথে সংযুক্ত কম্পিউটারের তথ্য ও রিসোর্সসমুহ ব্যবহারকারী শেয়ার করতে পারে। লোকাল এরিয়া নেটওয়ার্কে একজন ব্যবহারকারীর রিসোর্সসমূহ ও তথ্য অন্য ব্যবহারকারী অনুমতি সাপেক্ষে ব্যবহার করতে পারে। এ ছাড়া পরস্পর তথ্য আদান-প্রদানও করতে পারে।

রিসোর্স শেয়ার করার জন্য নিশ্চিত হওয়া প্রয়োজন যে সেবা গ্রহণকারী ও সেবা প্রদানকারী কম্পিউটারথয় নেটওয়ার্কে সংযুক্ত আছে কিনা। যদি সংযুক্ত থাকে তবেই রিসোর্স, ড্রাইভ, ফাইল, ফোল্ডার ইত্যাদি পরস্পর শেয়ার করতে পারবে।

কাজের ধারা

১। নেটওয়ার্কভুক্ত সেবা গ্রহণকারী ও সেবা প্রদানকারী কম্পিউটারদ্বয়কে চালু করতে হবে।

২। যে ফাইল/ফোল্ডারটি শেয়ার করতে হবে তা সিলেক্ট করতে হবে।

৩। উক্ত সিলেট করা ফাইল/ফোল্ডারটির উপর মাউসের ডান বাটন ক্লিক করলে নিম্নরূপ পপআপ মেনু দেখা যাবে।

 

ডাটা কমিউনিকেশন পদ্ধতিতে ফোল্ডার/ফাইল, সেকেন্ডারি মেমরি শেয়ারকরণ পদ্ধতির পর্যবেক্ষণ

 

৪। পপআপ মেনু থেকে Sharing and Security তে ক্লিক করলে নিম্নরূপ ডায়ালগ বক্স পাওয়া যাবে।

 

ডাটা কমিউনিকেশন পদ্ধতিতে ফোল্ডার/ফাইল, সেকেন্ডারি মেমরি শেয়ারকরণ পদ্ধতির পর্যবেক্ষণ

 

৫। উক্ত ফাইল/ফোল্ডারটি যে নামে শেয়ার দেয়া হবে ডায়ালগ বক্স এর Share name-এ তা লিখতে হবে। শেয়ার নেয়া ফাইল/ফোল্ডারটি কতজন ব্যবহারকারী ব্যবহার করতে পারবে তা নির্ধারণ করে দিতে হবে। এক্ষেত্রে ডিফল্ট সেটিংস হিসেবে যতজন ইউজার নেটওয়ার্কে সংযুক্ত আছে ততো জনই উক্ত ফাইল/ফোল্ডারটি ব্যবহার করতে পারবে। এ ছাড়া ইউজার এর সংখ্যা নির্দিষ্ট করে দেয়ার জন্য Allow this number of users রেডিও বাটনে ক্লিক করে ইউজারের সংখ্যা নির্দিষ্ট করে দেয়া যাবে

৬। শেয়ার দেয়া ফাইল/ফোল্ডারটি ব্যবহারকারী কোন রকম পরিবর্তন করতে পারবে কি না, এরূপ অনুমতি প্রদান করার জন্য (Permission বাটনে ক্লিক করতে হবে। Allow বরাবর Full control এর জন্য নির্ধারিত বক্সে টিক মার্ক নিয়ে ব্যবহারকারী উরু শেয়ার Permission নির্ধারণ করতে পারবে। Allow বরাবর শুধুমাত্র Read এর জন্য নির্ধারিত বক্সে টিক মার্ক দিলে ব্যবহারকারী উক্ত ফাইল/ফোল্ডারটি পরিবর্তন করতে পারবে না। শুধুমাত্র পড়তে পারবে।

৭। তারপর পর্যায়ক্রমে Apply Ok বাটনে ক্লিক করতে হবে।

উপসংহার (Conclusion)

উপরোক্ত পর্যবেক্ষণের মাধ্যমে আমরা ফাইল/ফোল্ডার শেয়ার করার পদ্ধতি জানতে পারলাম।

Leave a Comment