মেনু তৈরি I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

আমাদের আজকের আলোচনার বিষয় মেনু তৈরি – যা অধ্যায় ৬ ”এম.ডি.আই অ্যাপ্লিকেশন” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

মেনু তৈরি

মনে করি আমরা Edit নামে একটি Menu তৈরি করব এবং এর Sub Menu সমূহ হবে Copy, Paste এবং Cut ধরনের একটি Menu তৈরি করার জন্য নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবেঃ

১। নতুন একট ফর্ম Open করে এতে একটি Text Box Control যুক্ত করি। Text Box Control এর Text Prope মুছে দিই।

২। Tools Menu তে Click করি।

৩। Menu Editor এ Click করি।

 

মেনু তৈরি

 

৪। Caption : Text Box এ & Edit লেখাটি type করি। মনে রাখতে হবে এতে Edit শব্দের E এর নিচে Under line হবে। যদি আমরা d এর নিচে Underline করতে চাই তবে E&dit এভাবে লিখতে হবে। অর্থাৎ যে Character এর নিচে। Underline দিতে চাই সেই Character এর ঠিক পূর্বে ‘&’ symbol টি ব্যবহার করতে হবে।

৫। Name: Text box এ Click করে যেকোন নাম (FEdit) Type করি।

৬। Menu Editor Dialogue Box এর সর্বনিম্নে Selection Text Box এ & Edit লেখাটি চলে আসবে।↓ (Down Arrow) চেপে & Edit এর নিচে Click করি।

৭। → (Right Arrow) Click করি।

৮। Caption: Text box এ click করে &Copy type করে Name বক্সে mnuCopy type করি।

৯। Index: ঘরে Click করে 0 type করি।

১০। আবার Menu Editor Dialogue Box এর নিচে……. & Copy এ Click করে (Next) button এ Click করি।

 

মেনু তৈরি

 

১১। Capiton: এ Click করে & Paste type করে Name এ mnuPaste; Index: ঘরে । এবং Shortcut: ঘরে Ctrl + V select করি।

১২।……..& Paste এ Click করে (Next) button এ Click করি।

১৩। Caption: এ Click করে C&ut type করে Name: এ mnuCut এবং Index: ঘরে 2 type করি।

১৪। Ok button এ Click করে ফর্মে আসলে ফর্মটিতে Ecdit মেনুর নাম দেখা যাবে।

১৫। Edit Menu তে Click করলে অথবা Alt+ E চাপলে মেনুটি Opon হবে। এবার Edit মেনুর Submenu সমূহের জন্য প্রোগ্রাম লিখতে হবে। সেজন্য নিম্নরূপ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

১৬। প্রোগ্রামটি চালু হলে Edit মেনুর Copy এবং Cut অপশন দু’টি নিষ্ক্রিয় থাকার জন্য ফর্মের Load Event এ নিচের কোডটি লিখি।

Private Sub Form_Load()

mnuCopy. Enabled = False

mnuCut. Enabled = False

End Sub

১৭। ফর্মের নিচের Text বক্সের মধ্যে Click করে কোন লেখা লিখে Select করলে Edit মেনুর Copy এবং Cut সক্রিয় হওয়ার জন্য টেক্সটবক্সের Click () ইভেন্টে নিম্নের  কোড লিখতে হবে।

Private Sub Text 1 Click ()

If Text 1. Sel Length > 0 Then

mnuCopy. Enabled = True

mnuCut. Enabled = True

Else

mnuCopy. Enabled = False

mnuCut. Enabled = False

End If

End Sub

১৮। প্রোগ্রামটি চালু করে ফর্মের টেক্সট বক্সের লেখা Select করে Edit Menu থেকে Copy নির্বাচন করে নির্বাচিত লেখা উইন্ডোজের Clip board এ সংরক্ষণ হওয়ার জন্য mnuCopy এর Click ইভেন্টে নিচের কোড লিখতে হবে।

Private Sub mnuCopy_click ()

Clipboard. Clear

Clipboard. Set Text Text 1. Sel Text

End Sub.

১৯। এবার Text box এর লেখা select করে Cut করার জন্য mnuCut এর Click ইভেন্টে লিখতে হবে।

Private Sub mnuCut_click()

Clipboard. Clear

Clipboard. Set Text Text. Sel Text

Text 1. Set Text=””

End Sub

 

২০। এবার Clipboard এ সংরক্ষিত লেখা Paste করার জন্য mnu Paste এর click ইভেন্টে লিখতে হবে।

Private Sub mnu Paste click ()

Text 1. set Text = Clipboard, Get text

End Sub.

২১। এবার F5 Key চেপে Program টি run করিয়ে কোন text Copy Cut, Paste ইত্যাদি করতে পারি।

Leave a Comment