আমাদের আজকের আলোচনার বিষয় মেনু ও পপ আপ মেনু – যা অধ্যায় ৬ ”এম.ডি.আই অ্যাপ্লিকেশন” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

মেনু ও পপ আপ মেনু
যেদু (Menu) : Menu হচ্ছে a set of Command বা group of Commands এর সমন্বয়ে গঠিত এমন একটি পদ্ধতি যা কোন application কে ব্যবহারকারীর নিকট সুবিধাজনক, সামঞ্জস্য পূর্ণ ও সহজ উপায়ে access করার সুবিধা প্রদান করে।
ডিব্যুয়াল বেসিক মেনুবারে এগারটি মেনুর নাম প্রদর্শিত হয়। Alt key চেপে ধরে Underline অক্ষর চাপলে অথবা মেনুর নামের উপর মাউস দিয়ে ক্লিক করলে মেনু Open হয়। প্রয়োজন অনুযায়ী Open রত মেনুস্থ বিভিন্ন Option নির্বাচন করে বিভিন্ন কাজ কর যায়।
মেনুস্থ অপশন নির্বাচন না করে কোন আইকনে (Icon) ক্লিক করে অথবা সর্টকাট (Short cut) কী (key) নির্দেশ দিয়েও অনেক কাজ করা যায়। তবে কিছু অপশনের কাজ সম্পূর্ণ মেনু ভিত্তিক।
একটি ভিজ্যুয়াল বেসিক ফর্মে অবস্থিত Menu Interface এ বিদ্যমান element সমূহ নিম্নরূপ। যথাঃ
Menu Title : যে মেনুকে নিয়ে কাজ করব সেই menu name কে Menu Title বলে।
যেমনঃ File, Edit, Options, Help ইত্যাদি।
Menu Item : মেনুতে বিদ্যমান item সমূহকে Menu Item বলে। যেমনঃ File মেনুস্থিত New, Open, Save A Close, Exit ইত্যাদি item এর উদাহরণ।
Menu Bar: যে Bar এ Menu সমূহ বিদ্যমান সেই Bar কে Menu Bar বলে।

Separator Bar: মেনুস্থিত যে বারটি মেনুস্থিত item সমূহের একটি থেকে অপরটিকে পৃথক (separate) করে রাখে তালে Separator Bar বলে।