মেনুস্থিত আইটেম প্রপার্টি কন্ট্রোলের তালিকা ও তাদের কাজ I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

আমাদের আজকের আলোচনার বিষয় মেনুস্থিত আইটেম প্রপার্টি কন্ট্রোলের তালিকা ও তাদের কাজ – যা অধ্যায় ৭ ”এম.ডি.আই অ্যাপ্লিকেশন” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

 

মেনুস্থিত আইটেম প্রপার্টি কন্ট্রোলের তালিকা ও তাদের কাজ

 

মেনুস্থিত আইটেম প্রপার্টি কন্ট্রোলের তালিকা ও তাদের কাজ

মেনু এডিটর: ভিজ্যুয়াল বেসিকে মেনুকে অবজেক্ট হিসাবে ধরা হয় এবং এই অবজেক্টকে প্রোগ্রামে সংযোজন করার জন্য মেনু এডিটর ব্যবহার করা হয়। মেনু এডিটর হচ্ছে এমন একটি টুল বিশেষ যার মাধ্যমে মেনু, সাব মেনু, মেনুতে বা সাব মেনুতে নতুন কমান্ড সংযোজন, বিয়োজন, কমান্ড পরিবর্তন ইত্যাদি কাজ করা যায়।

যে ফর্মে মেনু সংযোজন করতে হবে, প্রথমে ফর্ম ডিজাইনার উইন্ডোতে সেই ফর্মটি সিলেক্ট করতে হবে। এবার ভিজ্যুয়াল বেসিকের মেনু থেকে Tools->Menu Editor সিলেক্ট করতে হবে কিংবা Ctrl + E প্রেস করতে হবে। এক্ষেত্রে স্ক্রীনে নিচের চিত্রের মত মেনু এডিটর প্রদর্শিত হবে।

মুেন এভিটরের বিভিন্ন অংশ

 

মেনুস্থিত আইটেম প্রপার্টি কন্ট্রোলের তালিকা ও তাদের কাজ

 

Caption: মেনুর কোন আইটেম-এর Caption নির্ধারণের জন্য এই টেক্সটবক্সটা ব্যবহার করা হয়। Caption এর কোন ক্যারেকটারকে accelerator key হিসাবে ব্যবহার করতে হলে, সেই ক্যারেকটারের পূর্বে & বসাতে হবে। মেনুর second কিংবা পরবর্তী লেভেলে কোন separator bar ব্যবহার করতে হলে, Caption এ হাইফেন (-) বসাতে হবে।

Name : মেনুর কোন আইটেম-এর নাম নির্ধারণের জন্য এই টেক্সটবক্সটা ব্যবহার করা হয়। প্রতিটা আইটেম-এর জন্য অবশ্যই একটা নাম নির্ধারণ করতে হয়। অন্যথায় ভিজ্যুয়াল বেসিক এরর দেখাবে। এখানে যে নামটা নির্ধারণ করা হবে, পরবর্তীতে কোডিং-এর সময় আইটেমটা ব্যবহার করার সময়, এই নামটা ব্যবহার করা
হবে।

Index : আমাদের যদি মেনু নিয়ে control array তৈরি করতে হয়, তাহলে এই Index টেক্সট বক্সটা ব্যবহার করতে হবে। যদি একাধিক মেনু আইটেমের জন্য একই নাম নির্ধারণ করা হয়, তাহলে মেনুর control array তৈরি হবে এবং arrayর কোন এওর আইটেম নিয়ে কাজ করতে হলে এই Index টা ব্যবহার করতে হবে।

ShortCut : কোন আইটেমের সর্টকার্ট কী নির্ধারণের জন্য এই কম্বোবক্স ব্যবহার করা হয়।

Help ContextID: এর মাধ্যমে কোন আইটেমকে context-sensitive help এর সাথে সংযুক্ত করা যায়।

Negotiate Position: মেনু আইটেম এবং কোন Embeded OLE অবজেক্টের মেনু আইটেম কিভাবে থাকবে, তা উদারগের ডানা Negotiate Position এবং OLE অবজেক্ট ব্যবহার করা যায়।

Checked, Enabled, Visible: কোন মেনু আইটেম প্রাথমিকভাবে কিভাবে প্রদর্শিত হবে তা এদের মাধ্যমে নির্ধারণ করা হয়। Checked সিলেক্ট করা থাকলে আইটেমের পাশে একটা টিক চিহ্ন দেখা যাবে। তবে top level এ কোন আইটেমের জন্য একে ব্যবহার করা যায় না। আমরা বিভিন্ন কন্ট্রোলের Enabled এবং Visible প্রপার্টি যে কারণে ব্যবহার করি, এখানেও সেই একই উদ্দেশ্যে এদেরকে আইটেমের জন্য ব্যবহার করা হয়।

WindowList :

MDI Form এর যেসব child উইন্ডোগুলো ওপেন করা আছে, তাদের তালিকা তৈরি হবে কি হবে না, তা এই চেকবক্সের মাধ্যমে নির্ধারণ করা যায়। মেনু এডিটরের নিচের অংশে যে তীর চিহ্নগুলো আছে, তাদের মাধ্যমে বিভিন্ন লেভেল তৈরি করা হয়। Next, Insert এবং Delete বাটনের মাধ্যমে মেনু ডিজাইন করার সময় যথাক্রমে পরবর্তী লেভেলে সিলেক্ট করা হয়, নতুন আইটেম সংযুক্ত করা হয় এবং কোন আইটেম মুছে ফেলা হয়।
File

… New

….Open

….Close

Send To

.. ….Fax Receive

এখানে Top Level হল File, second level এর আইটেমগুলো হল Now, Open, Close এবং Send To. আবার Send To এর একটা সাবমেনু আছে Fax Recieve যা কিনা third level.

 

মেনু লিস্ট কন্ট্রোল

ভিজ্যুয়াল বেসিক মেনু এডিটরে নিম্নবর্নিত List Control গুলো ব্যবহৃত হয়। যেমনঃ

  • Left Arrow Item কে বাম দিকে Tab করার জন্য।
  • Right Arrow : Item কে ডানদিকে Tab করার জন্য।
  • Up Arrow : Item কে list এর উপরের দিকে move করানোর জন্য।
  • Down Arrow : Item কে list এর নিচের দিকে move করানোর জন্য
  • Next: পরবর্তী Item select করার জন্য।
  • Insert : Itern এ নতুন কোন row add করার জন্য।
  • Delete : কোন Item কে delete করার জন্য।

Leave a Comment