মডিউল ও প্রসিডিউর I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

আমাদের আজকের আলোচনার বিষয় মডিউল ও প্রসিডিউর – যা অধ্যায় ৫ ”ভিজ্যুয়াল বেসিক প্রজেক্ট, কোড, প্রোগ্রাম ফ্লো ও কন্ট্রোল স্টেটমেন্ট” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

 

মডিউল ও প্রসিডিউর I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

 

মডিউল ও প্রসিডিউর

প্রোগ্রামিং এর সুবিধার্থে অর্থাৎ সহজে এবং ধাপে ধাপে প্রোগ্রামিং সম্পন্ন করা কিংবা কোডের Reusability বাড়ানোর (এক কোড প্রয়োজনানুসারে একাধিক স্থানে ব্যবহার করা) জন্য একটি বড় প্রোগ্রামকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয়। ক্ষু ক্ষুদ্র এসকল ভাগের প্রত্যেকটি অংশকে আলাদা আলাদা ভাবে মডিউল (Module) বলা হয়।

এক্ষেত্রে প্রতিটি module ই সুনির্দিষ্ট এবং স্বতন্ত্র কাজ করে থাকে।

ভিজ্যুয়াল বেসিকের ক্ষেত্রে মডিউলের কাজ হচ্ছে কোড (Code) সংরক্ষণ করা। তাছাড়া ভিজ্যুয়াল বেসিক মডিউলে অসংব প্রসিডিওর (Procedure), ভেরিয়্যাবল (Variable), কনস্ট্যান্ট (Constant) ও অন্যান্য Directive সমূহ সংরক্ষিত থাকে।

ভিজ্যুয়াল-বেসিক প্রজেক্টে একাধিক ফর্ম থাকতে পারে। একাধিক ফর্মে একই কোড (কমন কোড) আলাদা আলাদা মডিউ তৈরি করে Execute করলে তাকে স্ট্যান্ডার্ড মডিউল (Standard Module) বলে।

 

প্রসিডিউর (Procedure): ভিজ্যুয়াল-বেসিকে কোড সহ মডিউলকে (Code within the module) প্রসিডিউ (Procedure) বলে। তৈরি করার উপর ভিত্তি করে প্রসিডিউর (Procedure) সাধারণত দু’ ধরনের হয়ে থাকে, যথাঃ

  • Built in Procedure
  • Programmer defined procedure i

Built in Procedure: কাজের সুবিধার্থে Programmer গণ যে সকল Procedure কে পূর্বেই Visual Basic-এ তো করে রেখেছেন তাদেরকে Built in Procedure বলে।

উদাহরণ: Msg Box, Input Box, Print, Sqr, Sin, Cos, Tan ইত্যাদি।

 

মডিউল ও প্রসিডিউর I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

 

Programmer Defined Procedure : Programmer গণ তাদের নিজেদের কাজের সুবিধার্থে প্রয়োজনানুযায়ী বিভি সময়ে বিভিন্ন ধরনের Procedure তৈরি করে থাকেন। এ সকল Procedure কে Programmer Defined Procedure বলে। উদাহরণ : Addition (), Subtraction () ইত্যাদি।
তবে ভিজ্যুয়াল-বেসিকে দু’ ধরনের Procedure বিদ্যমান। যথাঃ

  • সাবরুটিন (Sub Routine) ও
  • ফাংশন (Function)

Leave a Comment