ভেরিয়েবল ডেটা টাইপ ও অপারেটর | Object Oriented Programming

ভেরিয়েবল ডেটা টাইপ ও অপারেটর ক্লাসটি পলিটেকনিক এর প্রোগ্রামিং এসেনশিয়ালস (বিষয় কোডঃ ৬৬৬৩১) বিষয় এর অংশ।

 

ভেরিয়েবল ডেটা টাইপ ও অপারেটর

 

 

মনে কর তোমার বাড়িতে কেউ বেড়াতে এল। সে খুব ক্লান্ত । সে পানি পান করবে বলে তোমার কাছে পানি চাইল। এখন তুমি কি করবে? নিশ্চয় একটি গ্লাসে করে পানি এনে দিবে। এবার বলতো সে কি তোমার কাছে গ্লাস চেয়েছে? সে শুধু পানি চেয়েছে তাহলে তোমার গ্লাস এর প্রয়োজন হল কেন? তোমার গ্লাস প্রয়োজন হয়েছে কারন পানি রাখার জন্য একটি পাত্র প্রয়োজন। তুমি যেমন পাত্র ছাড়া পানি রাখতে পারবে না, ঠিক তেমনিই আমরা প্রোগ্রাম এ যে বিভিন্ন value নিয়ে কাজ করব তা রাখার জন্য কোন একটা পাত্র প্রয়োজন।

ভেরিয়েবল ডেটা টাইপ

আর প্রোগ্রামিং এ এই পাত্রটাই হচ্ছে variable. আমরা যখন একটি variable declare করব (কিভাবে variable declare করা হয় তা আমরা পরে দেখব) তখন কম্পিউটার মেমোরিতে একটি জায়গা খালি হয়। আমরা ওই খালি জায়গায় বিভিন্ন মান রেখে কাজ করি। আচ্ছা পানি কি শুধু গ্লাসে রাখা যায়? আমরা পানি গ্লাস ছাড়াও আমাদের প্রয়োজন মত বিভিন্ন পাত্রে রাখি এবং বিভিন্ন প্রকার জিনিস এর জন্য বিভিন্ন প্রকার পাত্র ব্যবহার করি, ঠিক তেমনি আমরা আমাদের প্রয়োজন মত বিভিন্ন প্রকার variable ব্যবহার করব।

চল প্রথমে দেখে নেই কি করে variable declare করতে হয়। একটি variable declaration এর দুইটি অংশ থাকবে। প্রথমটি variable টি কোন type সেটা বলবে আর দ্বিতীয় অংশ variable টির নাম প্রকাশ করবে। যেমন, int number; আমরা এখানে একটি Integer type এর variable declare করেছি যার নাম হচ্ছে number. Integer type কি টা একটু পরে বলছি। আমরা এখানে variable এর নাম হিসেবে যা খুশি তাই ব্যবহার করতে পারি তবে আমাদের কয়েকটি নিয়ম মেনে variable এর নাম declare করতে হবে।

নিয়মগুলো হলঃ

  1. Variable এর নামে যেকোনো alphabet(A-Z, a-z), digit(0-9) এবং underscores(_) এর combination ব্যবহার করা যাবে।
  2. কিছু কিছু compiler variable এর নাম 247 অক্ষর পর্যন্ত লেখতে দেয়। তবে ASCII C নিয়ম অনুযায়ী সকল compiler ই 31 অক্ষর পর্যন্ত support করে।
  3. Variable এর প্রথম অক্ষরটি অবশ্যই alphabet অথবা underscore হতে হবে। কোনভাবেই digit হতে পারবে না।
  4. Variable এর নাম এর মধ্যে অবশ্যই comma(,) অথবা space থাকবে না।
  5. Underscore ছারা আর কোন চিহ্ন ব্যবহার করা যাবে না।

আমরা যদিও variable এর নাম ইচ্ছেমত দিতে পারি তবে উচিৎ হবে variable এর কাজের সাথে মিল রেখে নাম দেওয়া। যেমন, যদি আমাদের variable এর কাজ হয় যোগফল রাখা তবে তার নাম দিতে পারি sum, যদি কাজ হয় গুনফল রাখা তবে তার নাম দিতে পারি mul ইত্যাদি।

এবার চল দেখে নেওয়া যাক variable এর type বা Data type কি?
আমরা বাস্তব জীবনে যে সকল data নিয়ে কাজ করি তার সবগুলো একইরকম না। যেমন আমাদের data গুলো এরকম হতে পারে,
⦁ 12345 (ছোট সংখ্যা)
⦁ 12345678956435455545654 ( বড় সংখ্যা )
⦁ 12.25 (ছোট দশমিক সংখ্যা)
⦁ 1458963425.1254865554 ( বড় দশমিক সংখ্যা)
⦁ A, b, z ( অক্ষর বা character)
⦁ Rahman, Kabir ( কতগুলো অক্ষরের সমষ্টি)

এখন চল দেখি উপরের data গুলোর জন্য আমাদের data type কি হবে।

⦁ আমরা যখন ছোট সংখ্যা(up to 9 or 10 digit) নিয়ে কাজ করব তখন আমাদের data type হবে Integer.
⦁ আমরা যখন বড় সংখ্যা(up to 18 or 19 digit) নিয়ে কাজ করব তখন আমাদের data type হবে long long .
⦁ আমরা যখন ছোট দশমিক (floating point) সংখ্যা নিয়ে কাজ করব তখন আমাদের data type হবে float.
⦁ আমরা যখন বড় দশমিক সংখ্যা নিয়ে কাজ করব তখন আমাদের data type হবে double.
⦁ আমরা যখন অক্ষর বা character নিয়ে কাজ করব তখন আমাদের data type হবে char.
⦁ আর আমরা যখন কোন নাম বা character এর সমষ্টি নিয়ে কাজ করব তখন আমরা character এর Array ব্যবহার করব। Array কি তা আমরা পরে জানতে পারব।

ভেরিয়েবল ডেটা টাইপ ও অপারেটর এর বিস্তারিত ঃ

Leave a Comment