ভিজ্যুয়াল বেসিকে ভেরিয়েবলের স্কোপ ও লাইফটাইম I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

আমাদের আজকের আলোচনার বিষয় ভিজ্যুয়াল বেসিকে ভেরিয়েবলের স্কোপ ও লাইফটাইম – যা অধ্যায় ৩ ”ভিজ্যুয়াল বেসিক ভেরিয়েবল, কনস্ট্যান্ট ও কীওয়ার্ড” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

 

ভিজ্যুয়াল বেসিকে ভেরিয়েবলের স্কোপ ও লাইফটাইম I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

 

ভিজ্যুয়াল বেসিকে ভেরিয়েবলের স্কোপ ও লাইফটাইম

স্কোপ (Scope):

Scope মানে হচ্ছে কর্মপরিধি, কর্মক্ষেত্র বা কর্মের এলাকা। ভিজ্যুয়াল বেসিক প্রোগ্রামিং এ আমরা কোন Variable কে কোন নির্দিষ্ট event procedure কিংবা ফর্মের general declaration section অথবা code window “র general declaration section অংশে declare বা ঘোষণা করতে পারি। Variable টি যখন কোন event procedure এ ঘোষণা করব তখন তার কর্মপরিধি কেবলমাত্র ঐ procedure এর মধ্যেই সীমা বন্ধ থাকবে।

আবার যখন কোন Form এ declare করব তখন form এ বিদ্যমান সকল procedure ঐ variable কে ব্যবহার করতে পারবে। কিন্তু Variable টিকে যদি code window তে declare করা হয় তাহলে code window তে বিদ্যমান সকল form ও form এর সকল Procedure use করতে পারবে। সুতরাং বলা যায় “Variable এর কর্মপরিধি অথবা Variable টি application এর কতটুকু অংশের জন্য declare করা হল বা কতটুকু অংশের জন্য available, তাই Scope of Variable”. Visual Basic Application এ Variable কে ঘোষণা করার উপর ভিত্তি করে Scope of Variable কে তিনটি ভাগে ভাগ করা যায়। যথাঃ

  • লোকাল (Local) ভেরিয়েবল
  • ফর্ম লেভেল (Form level) ভেরিয়েবল এবং
  • গ্লোবাল (Global) ভেরিয়েবল ইত্যাদি।

লোকাল ভেরিয়েবল :

আমরা যখন কোন ইভেন্টে কিংবা কোন ফাংশনের মধ্যে ভেরিয়েবল ঘোষণা করি, তখন সেই ভেরিয়েবলের কাজের পরিধি সেই ফাংশনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। অর্থাৎ, ফাংশনের কাজ শেষ হয়ে গেলে ভেরিয়েবলের আর অস্তিত্ব থাকে না। কিংবা অন্য কোন ফাংশন এই ভেরিয়েবল দিয়ে কাজ করতে পারে না। এধরনের ভেরিয়েবলগুলোকে বলা হয় Local variable.

নিম্নে লোকাল ভেরিয়েবল ব্যবহার করে দুটি সংখ্যার গুণফল ও ভাগফল নির্ণয়ের প্রোগ্রাম দেয়া হল

Public Sub Division()

Dim a, b, c                //Local Variable

a = InputBox(“Enter the valus of a:”)

b = InputBox(“Enter the value of b:”)

c=a/b

MsgBox “Result is=” & c

End Sub

Public Sub Multiplication()

Dim x, y, z // Local Variable

x = InputBox(“Enter the value of x:”)

y = InputBox(“Enter the value of y:”)

z=x*y

MsgBox “Result is=” & z End Sub

Private Sub Command1_Click()

Division

Multiplication

End Sub

 

গ্লোবাল ভেরিয়েবল :

যখন কোন ভেরিয়েবলকে কোড উইন্ডোর General-Declaration অংশে ঘোষণা করা হয়, তখন সেই ভেরিয়েবলের মান ে কোন ইভেন্টে কিংবা যে কোন ফাংশনে ব্যবহার করা যায় বা পরিবর্তন করা যায়। এ ধরনের ভেরিয়েবলগুলোকে বলা হয় Globa variable.

নিম্নে গ্লোবাল ভেরিয়েবল ব্যবহার করে দুটি সংখ্যার গুণফল ও ভাগফল নির্ণয়ের প্রোগ্রাম দেয়া হল

Dim a, b, c As Integer                             //Global Variable Declaration

Public Sub Division()

a = InputBox(“Enter the value of a:”)

b = InputBox(“Enter the value of b:”)

c=a/b

MsgBox “Result is=” & c

End Sub c=a*b MsgBox “Result is=” & c End Sub

Public Sub Multiplication()

a = InputBox(“Enter the value of a:”)

b = InputBox(“Enter the value of b:”)

Private Sub Command1_Click()

Division

Multiplication

End Sub

ফর্ম লেভেল ভেরিয়েবল (Form Level Variable) : যখন কোন Variable কে Form এর general declaration অংশে declare করা হয়, তখন সেই Variable কেবল মাত্র ঐ ফর্মস্থিত যে কোন event, function কিংবা procedure এ ব্যবহার করা যায় বা পরিবর্তন করা যায়। এ ধরনের Variable গুলোকে Form Level Variable বলে।

 

ভিজ্যুয়াল বেসিকে ভেরিয়েবলের স্কোপ ও লাইফটাইম I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

 

লাইফ টাইম

ফাংশনে যখন কোন Variable declare করা হয় তখন stack memory তে ঐ Variable এর জন্য স্থান সংরক্ষিত হয়। তবে ফাংশনের কাজ শেষ হওয়া মাত্র ঐ variable এর জন্য নির্দিষ্ট স্থান ধ্বংস হয়ে যায়। অর্থাৎ কোন function যতক্ষণ execute হয় ঠিক ততক্ষণ তার variable এর জীবন (life) থাকে।

সুতরাং “ভিজ্যুয়াল বেসিকের ভেরিয়েবলের ক্ষেত্রে বলা যায় কোন প্রসিডিওর ফর্ম বা কোড উইন্ডোতে ব্যবহৃত Variable সমূহ যতক্ষণ সময় ধরে ঐ প্রসিডিওর, বা ফর্ম কিংবা কোড উইন্ডোর জন্য available বা active থাকে সেই সময়কালকে ঐ Variable এর Life Time বলে”।

ভিজ্যুয়াল বেসিক অ্যাপ্লিকেশনে event procedure এ ব্যবহৃত Variable এর life time খুবই কম। কারণ Procedure এর কার্যকাল খুবই সীমিত। আবার, ফর্ম এর general declaration অংশে ব্যবহৃত Variable সমূহের life time ঐ ফর্মটি close না হওয়া পর্যন্ত সময়কালকে বুঝায়। যতক্ষণ ফর্মটি Open থাকে ততক্ষণই ফর্মের সকল Procedure সমূহ Variable কে Use করতে পারে।

অপর দিকে কোড উইন্ডো’তে ব্যবহৃত Variable সমূহের life time খুব বেশি। যতক্ষণ পর্যন্ত প্রোগ্রাম shut down করা না হবে ততক্ষণ পর্যন্ত সময়কালকে ঐ সকল variable এর life time বলে।

Leave a Comment