আমাদের আজকের আলোচনার বিষয় ভেরিয়েন্ট ভেরিয়েবলের ক্ষেত্রে স্পেশাল ভ্যালুসমূহ – যা অধ্যায় ৩ ”ভিজ্যুয়াল বেসিক ভেরিয়েবল, কনস্ট্যান্ট ও কীওয়ার্ড” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

Table of Contents
ভেরিয়েন্ট ভেরিয়েবলের ক্ষেত্রে স্পেশাল ভ্যালুসমূহ
ভিজ্যুয়াল বেসিক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দ্রুততার সাথে text file এ data store কিংবা Text file হতে ডাটা read-write করার সময় নির্দিষ্ট কিছু field এর data missing অথবা অনুপযোগী (Inappropriate) মান ধারণ করতে পারে। ফলে runtime error দেখা দিতে পারে।
এ সকল অবস্থা কেবল প্রোগ্রামে Variant Variable ব্যবহারের সময় ঘটে থাকে। Variant Variable ব্যবহারের ক্ষেত্রে সংঘটিত এ সকল বিষয়সমূহকে স্পেশাল ভ্যালু হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে। ভেরিয়েন্ট ভেরিয়েবলের ক্ষেত্রে স্পেশাল ভ্যালুসমূহ হচ্ছে- Empty, Null, Error ইত্যাদি। নিম্নে স্পেশাল ভ্যালুসমূহ বর্ণনা করা হল।
এম্পটি ত্যালু (Empty Value) :
যদি কোন ভেরিয়েন্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় কিন্তু কোন ভ্যালু অ্যাসাইন না করা হয় তাহলে এর ভ্যালু empty। এটি Zero-length স্ট্রিং থেকে ভিন্ন। ISEmpty () ফাংশন দ্বারা এর মান পাওয়া যায়। যেমনঃ
If IsEmpty (Text1) Then MsgBox “No initialized”
যদি ভেরিয়েবলটি ফাঁকা না থাকে তাহলে False রিটার্ন করবে। কোন ভেরিয়েবলে empty নিম্নরূপে সেট করা যায়।
Text 1 = Empty
মাল ভ্যালু (Null Value) :
ডাটাবেজ অ্যাপ্লিকেশনে কোন ফিল্ডে ডাটা আছে কি নেই তা নির্দেশ করতে Null ব্যবহৃত হয়। কোন ভেরিয়েবলের মান অ্যালাইন না করলে এটি empty ভ্যালু বুঝাবে কিন্তু Null বুঝাবে না। Null Assign করতে হবে নিম্নের স্টেটমেন্টে।
Text 1 Null

এবর ভ্যালু (Error Value):
Error Value এমন সব ফাংশন তৈরির সুযোগ সৃষ্টি করে যারা Variant type এর data কিংবা Object type এর data return করতে পারে।
CV Er ফাংশন ব্যবহার করে Error Value সেট করা যায়।