আমাদের আজকের আলোচনার বিষয় ভিজ্যুয়াল বেসিক প্রোগ্রাম তৈরির ধাপসমূহ – যা অধ্যায় ২ ”ভিজ্যুয়াল বেসিকের ধারণাসমূহ” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

ভিজ্যুয়াল বেসিক প্রোগ্রাম তৈরির ধাপসমূহ
যে কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজে প্রোগ্রাম লিখার জন্য পরস্পর সংশ্লিষ্ট কতগুলো পর্যায়ক্রমিক ধাপের প্রয়োজন হয়। পর্যায়ক্রমিক যে সকল ধাপের সমন্বয়ে ভিজ্যুয়াল বেসিক প্রোগ্রাম রচনা করা হয় তাকে Visual Basic Development Cycle বলে।
Visual Basic Development Cycleটি মুলত নিম্নবর্ণিত ধাপসমূহের সমন্বয়ে গঠিত। যথাঃ
- ইউজার ইন্টারফেস ডিজাইন ও ইন্টারফেস তৈরিকরণ (Design and develop user interface) 1
- প্রোগ্রামিং বা কোড লিখন (Write code)।
- প্রয়োজনীয় অন্যান্য ফাংশন তৈরিকরণ ও কল (Call) করণ (Create and call other procedure)।
- প্রোগ্রাম টেস্টিং ও ডিবাগিং (Program testing and debugging)
- রান টাইম ভার্সনে রূপান্তরকরণ বা প্রোগ্রামকে exe ফাইলে রূপান্তর (Convert to runtime function) এবং
- ডিস্ট্রিবিউটেবল ফাইল তৈরিকরণ ও প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ (Prepare distributable file and maintanance the program) 1 – নিম্নে প্রটোটিপিক্যাল ভিজ্যুয়াল বেসিক ডেভেলপমেন্ট চক্রের বর্ণনা চিত্রসহ উল্লেখ করা হল-

নিম্নে উল্লেখিত ধাপসমূহ বর্ণনা করা হলঃ
ইউজার ইন্টারফেস ডিজাইনঃ এ পর্যায়ে ইউজার Visual Basic এ-তার নিজের পছন্দমত অথবা client এর পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের Tools ও Controls ব্যবহার করে form design করে থাকেন। কার্যটি সাধারণত বিভিন্ন Label, Text box, Command button, Check box, List box, Frame, Combo box, Option button, Image button ইত্যাদি ব্যবহার করে design করা হয়।
প্রোগ্রাম কোডিং: ফর্ম ডিজাইনের পর ফর্মের প্রতিটি Command button এর জন্য তাদের কাজের ধরন অনুযায়ী Code লিখতে হয়।
প্রয়োজনীয় ফাংশন তৈরিকরণ ও কলকরণ: Command button ও অন্যান্য event এর জন্য code লিখার পর ও user তার প্রয়োজনীয় বিভিন্ন ধরনের User difine function তৈরি করে থাকেন এবং library function user define function কে Call করার ব্যবস্থা এ ধাপেই সম্পন্ন করেন।
প্রোগ্রাম টেস্টিং ও ডিবাগিংঃ এ ধাপে এসে প্রোগ্রামটি রান (run) করিয়ে প্রোগ্রামের ভুল-ত্রুটি নির্ণয় করা হয় ও ত্রুটিসমূহ সংশোধণ করা হয়।
প্রোগ্রামকে exe ফাইলে রূপান্তর: Machine language এ লিখিত প্রোগ্রাম ছাড়া অন্য যেকোন language এ লিখিত Program থেকে Output পাওয়ার জন্য উহার Source Code কে Machine Code এ রূপান্তর করতে হয়। প্রোগ্রামটি রান করানোর পর প্রয়োজনীয় data input প্রদানের মাধ্যমে এ পর্যায়ে Source code কে Machine Code এ রূপান্তর ও প্রোগ্রামটি execute হওয়ার উপযোগী Executable file (.exe file) এ রূপান্তরিত করা হয়।
ডিস্ট্রিবিউটেবল ফাইল তৈরিকরণ ও প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ: প্রোগ্রামটিকে .exe ফাইলে রূপান্তরের পর যদি সম্পূর্ণ প্রজেক্টটি সফল বলে প্রতীয়মান হয় তবে উক্ত প্রোগ্রামটি সর্বসাধারণের ব্যবহারের জন্য উপযোগী করে তোলা হয়। সর্বসাধারণের ব্যবহার উপযোগী এই প্রোগ্রামকেই ডিস্ট্রিবিউটেবল ফাইল বলে। সর্বশেষে প্রোগ্রামটি যাতে পরবর্তীতে কোন ইউজার তার প্রয়োজনে ব্যবহার করতে পারেন সেজন্য প্রোগ্রামটি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়।