আমাদের আজকের আলোচনার বিষয় ভিজ্যুয়াল বেসিক ফাইল হ্যান্ডলিং কমান্ডসমূহ – যা অধ্যায় ১২ ”ডাটা একসেস ও কন্ট্রোল মেথড” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

ভিজ্যুয়াল বেসিক ফাইল হ্যান্ডলিং কমান্ডসমূহ
ভিজ্যুয়াল বেসিকে বিভিন্ন ধরনের File Operation সম্পন্ন করার বিভিন্ন ধরনের কমান্ড ব্যবহার করা হয়।’ ভিজ্যুয়াল বেসিক Open করা কিংবা Sequential Text File পড়া প্রভৃতি কার্য সম্পন্ন করার জন্য সাধারণত Visual বেসিকে যে সকল Command
ব্যবহার করা হয় তাই Visual Basic File Handling Command নামে পরিচিত। যেমনঃ Open, Line Input, Input, Write, Close ইত্যাদি। নিম্নে এ সকল Command আলোচনা করা হলো-
Open Command :Open Statement ব্যবহার করে File এর Input Output Operation সম্পন্ন করা হয়। এটি Sequential
file access করার পাশাপাশি related অন্যান্য Operation এ ও ব্যবহৃত হয়। Open Command এর Syntax হলঃ Open File Name For Mode As [#] File Number [Len = Buffer size]
Line Input Command: File open করার পর Opened file হতে এক লাইন Data read করার পর উহাকে String
Variable এ রাখার জন্য Line Input Command ব্যবহার করা হয়। Line Input Command এর Syntax হল ঃ- line Input # File Number, Variable Name Open File handle refering এর জন্য File Number Parameter টি ব্যবহৃত হয়।
File Number Parameter টি উবহার করা না হলে error সংঘটিত হবে। Variable Name Parameter দ্বারা এমন String Variable কে বুঝায় যা Line thput Statement দ্বারা Data return করতে পারে এমন বড় (Large enough) বলে প্রতীয়মান হয়।
Line Input Command এ Text file এর কোড line এর data’র শেষ বুঝাতে Carriage return character (char (13)) এবং Carriage return-line feed sequence (char (13) + char (10)) ইত্যাদি ব্যবহৃত হতে পারে। তবে এ সকল বিষয়াদি String Variable এর Data ‘র সাথে assign করা থাকে না।
Input Command :Line Input Command এর সাথে উক্ত Command এর কিছুটা ভিন্নতা আছে। Line Input Command সেখানে ফাইল থেকে single লাইন পড়ে String Variable এ রাখে সেখানে Input Command Sequential File হতে এক লাইন ডাটা কিনের ঐ Data কে কতিপয় Variable এর Single Operation হিসাবে Assign করে। এর Syntax নিম্নরূপ :
Input i# File Number,. Variable list
যখন File Number দ্বারা Open file এর number এবং Variable List দ্বারা Comma delimitted list of variable ce বুঝায় তখনই Input Statement ব্যবহার করে Data read করা যায়। অধিকাংশ ক্ষেত্রেই Input Statement দ্বারা পঠিত File টি Delimitted Text File হয় যার প্রত্যেকটি Record কে কমা (Comma) দ্বারা পৃথক করা হয় এবং Text Data কে Double Qoute (“”) ব্যবহার করে surrounding করা থাকে। Variable List টি array কিংবা Object Variable এর হবে না তবে এটি User Defined Data Type কিংবা Object Variable Property বিশিষ্ট হতে পারবে।
Input Statement টি Input বা Binary Mode এ Open কৃত File এ কাজ করে থাকে। সাধারণতঃ Input Statement দ্বারা পঠিত File টি Write Statement ব্যবহার করে লিখা হয়ে থাকে। Input Statement এর ক্ষেত্রে সচরাচর ব্যবহৃত Delimeter list নিম্নে দেওয়া হল।
| Data | Value |
| Comma or blank line | Empty |
| #NULL# | Null |
| #TRUE#, #FALSE# | True or False (Boolean) |
| #yyy,mm-dd hh: mm: ss# | Date and time repersented by the expression |
| #ERROR errornumber# | Variant containing error number |
Write Statement : এই Statement টি Sequential file এ Data write করার জন্য ব্যবহৃত হয়। Write Statement ব্যবহার না করে File write করলে ঐ File কে Input Statement ব্যবহার করে পড়া যায় না। Write Statement এ Data field এর সাথে বেশ কিছু delimiter ব্যবহার করা হয় যা পূর্বের Input Statement এ উল্লেখিত আছে।
উক্ত Delimiter সমূহ Write Statement এর মাধ্যমে Out put কৃত Data কে Input Statement এর মাধ্যমে সঠিক ভাবে পড়ার নিশ্চয়তা বিধান করে। Write Statement এর গঠন নিম্নরূপঃ
Write # File Number, [out put list]
উক্ত Statement এর ক্ষেত্রে ও Text File write করার সময় প্রতিটি record কে পৃথক করার জন্য কমা (Comma), Text items এর চারপাশে Double Qoute (“”), Data Boolean Value ‘র বেলায় Pound Sign (#) ব্যবহার করা হয়।

Close Statement : Close Statement দ্বারা Opened file এর Input Output Operation Close বা শেষ করে।
এর Syntax হলঃ
Close # [FileNumberlist]