ভিজ্যুয়াল বেসিকে ভেরিয়েবল নামকরণের নিয়মাবলী I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

আমাদের আজকের আলোচনার বিষয় ভিজ্যুয়াল বেসিকে ভেরিয়েবল নামকরণের নিয়মাবলী – যা অধ্যায় ৩ ”ভিজ্যুয়াল বেসিক ভেরিয়েবল, কনস্ট্যান্ট ও কীওয়ার্ড” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

 

ভিজ্যুয়াল বেসিকে ভেরিয়েবল নামকরণের নিয়মাবলী

 

ভিজ্যুয়াল বেসিকে ভেরিয়েবল নামকরণের নিয়মাবলী

ভেরিয়েবলের নাম হিসেবে যে কোন নামই ব্যবহৃত হতে পারে। তবে Variable name লেখার সময় নিম্নবর্ণিত নিয়মগুলো মেনে ভেরিয়েবলের নাম লিখতে হয়। নিয়মগুলো হচ্ছেঃ

১। ভেরিয়েবল নাম অবশ্যই কোন Character দিয়ে শুরু হতে হবে। নামের শুরুতে কোন number (সংখ্যা) ব্যবহার করা যাবে না। উদাহরণঃ name, Roll, deptt, number1 ইত্যাদি সঠিক Variable, কিন্তু 12months, 1 January ইত্যাদি হচ্ছে ভুল নামের Variable.

২। ভেরিয়েবলের নাম 255 অক্ষরের (Character) এর বেশি হতে পারবে না।

৩। নামের মধ্যে আন্ডারস্কোর) এবং হাইফেন (-) ছাড়া অন্য কোন বিশেষ সিম্বল (.., $, #,,;) ইত্যাদি ব্যবহার করা যাবে না।

৪। ভিজ্যুয়াল বেসিকের নিজস্ব কিছু শব্দ যাদেরকে সুনির্দিষ্ট কাজে ব্যবহার করা হয় (Reserve Word) যেমনঃ Do, IF, Select, Then, While, Wend ইত্যাদি। এ সকল Reserve Word সমূহকে Variable name হিসেবে ব্যবহার করা যাবে না।

৫ । একই প্রসিডিউরের মধ্যে একই নামের একাধিক Variable থাকতে পারবে না।

 

ভিজ্যুয়াল বেসিকে ভেরিয়েবল নামকরণের নিয়মাবলী I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

 

৬। প্রতিটি Variable নামকরণের সময় উহার সাথে data type ও উল্লেখ করতে হয়। সেক্ষেত্রে Data type উল্লেখ করার জন্য নিম্নবর্ণিত পদ্ধতিটি একটি উল্লেখযোগ্য গ্রহণযোগ্য ও জনপ্রিয় পদ্ধতি হিসেবে সুপরিচিত। যেমন-

Type ID
Byte byt
Boolean bin
Currency Cur
Date (Time dtm
Double dbl
Integer int
Long Lng
Object Obj
Single Sng
String Str
Variant Vnt

 

Leave a Comment