আমাদের আজকের আলোচনার বিষয় ভিজ্যুয়াল বেসিকে সংঘটিত ত্রুটিসমূহ – যা অধ্যায় ৯ ”ভিজ্যুয়াল বেসিক ডেবাগিং” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

ভিজ্যুয়াল বেসিকে সংঘটিত ত্রুটিসমূহ
ভিজ্যুয়াল বেসিক অ্যাপ্লিকেশন বা অন্য কোন প্রোগ্রামিং এর ক্ষেত্রে প্রোগ্রাম Developing, প্রোগ্রাম Coding কিংবা ভিজ্যুয়াল। প্রোগ্রামিং এ ফর্ম Design, Create ও ফর্মস্থিত বিভিন্ন Control, Module ও উহাদের সার্থে সংশ্লিষ্ট Component সমূহ ব্যবহার করে কোন সমস্যা সমাধানের সময়ে অনাকাঙ্ক্ষিত ভাবে উদ্ভুত সমস্যা সমূহকে error বলে।
প্রোগ্রামিং এর ভাষায় érror সমূহকে Bug বলা হয়। যেমনঃ কোন Application এ অবস্থিত cursor টি সঠিক ভাবে কাজ করছে না কিংবা প্রোগ্রামের নির্দিষ্ট কিছু। Command respond করার পর প্রোগ্রামের অন্যান্য Command গুলো respond না করা ইত্যাদি। বিভিন্ন কারণে প্রোগ্রামে কিংবা Application এ error সংঘটিত হতে পারে। যথাঃ
- Coding সম্পন্ন করতে গিয়ে ভুল Statement বা Command ব্যবহার করা।
- Statement বা Command এর ব্যবহার সঠিক ভাবে না জানা।
- Variable, Constant, Function ইত্যাদি Declaration এ ভুল করা।
- সঠিক জায়গায় সঠিকভাবে Parentheses, Brace ও Brackets ব্যবহার না করা।
- Quote (Single) বা Quote(“Double”) Missing & Quote এর misusing.
- Improper Character Comment এর ব্যবহার।
- Undeclared Variable, Constant কিংবা Function প্রোগ্রামে ব্যবহার করা।
- Operator Precedence ভুলে যাওয়া।
- Function Parameter Declare করতে ভুলে যাওয়া।
- ভুল Looping Indixing Termination.
- অসম্পূর্ণ Loop
- ভুল Relational Test এর ব্যবহার।
- Application এর অন্তর্ভূক্ত Forms, Forms এর বিভিন্ন Control Module কিংবা Component এর ব্যবহার সঠিকভাবে না জানা।
- প্রোগ্রাম Testing ও Debugging এর সময় মানুষ (Human) ও কম্পিউটার (Computer) কৃত ভুল। এছাড়া ও আরো বিভিন্ন ভাবে প্রোগ্রামে বা Application এ error সংঘটিত হতে পারে।
