ভিজ্যুয়াল প্রোগ্রামিং I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

আমাদের আজকের আলোচনার বিষয় ভিজ্যুয়াল প্রোগ্রামিং – যা অধ্যায় ২ ”ভিজ্যুয়াল বেসিকের ধারণাসমূহ” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

 

ভিজ্যুয়াল প্রোগ্রামিং I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩
ভিজ্যুয়াল প্রোগ্রামিং I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

 

ভিজ্যুয়াল প্রোগ্রামিং

Visual শব্দটির শাব্দিক অর্থ চাক্ষুষ বা সরাসরি দৃশ্যমান। Programming এর ভাষায় Visual মানে কোড (Code) না লিখে Program এর বিভিন্ন User Interface সমূহ প্রোগ্রামে সংযুক্ত করা। এক্ষেত্রে user Interface সমূহ সংযোজনের কাজ অনেকটা চত্র আঁকার মতই। সুতরাং ভিজ্যুয়াল প্রোগ্রামিং-একটি চিত্রভিত্তিক প্রোগ্রামিং মডেল যা Windows operating system কর্তৃক সমর্থিত। মেনুচালিত প্রোগ্রাম রচনার ক্ষেত্রে এ মডেলটি খুবই উপযোগী।

মূলত “ভিজ্যুয়াল প্রোগ্রামিং হচ্ছে এমন এক ধরনের windows ভিত্তিক Object Oriented programming যাতে মেনু menu), চিত্র (graphics), বিভিন্ন ধরনের টুল (tools) বা কন্ট্রোল (Control) ব্যবহার করে বাস্তব ভিত্তিক যে কোন সমস্যা (real ife problem) অতি সহজে সমাধান করা যায়।”

উদাহরণ: বহুল প্রচলিত ভিজ্যুয়াল প্রোগ্রামিং ল্যাংগুয়েজগুলো হলঃ

 

ভিজ্যুয়াল প্রোগ্রামিং I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩
ভিজ্যুয়াল প্রোগ্রামিং I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

 

  • ভিজ্যুয়াল বেসিক (Visual Basic)
  • ভিজ্যুয়াল ফক্সপ্রো (Visual Foxpro)
  • ভিজ্যুয়াল সি (Visual C)
  • ভিজ্যুয়াল সি++ (Visual C++)
  • ভিজ্যুয়াল জাভা (Visual Java)
  • পাওয়ার বিল্ডার (Power Builder)
  • ডেভেলপার ২০০০ (Developer 2000) ইত্যাদি।

একজন প্রোগ্রামার ভিজুয়াল বেসিকের সাথেই দিয়ে দেয়া কম্পোনেন্টের দ্বারা একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম দাঁড় করাতে পারবেন। ভিজুয়াল বেসিকে লেখা প্রোগ্রাম সরাসরি উইন্ডোজ এপিআই ব্যবহার করতে পারে কিন্তু সেক্ষেত্রে “এক্সটার্নাল ফাংশন” বিবৃত করা প্রয়োজন।

Leave a Comment