ভিজু্যুয়াল বেসিকে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডাটা টাইপ I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

আমাদের আজকের আলোচনার বিষয় ভিজু্যুয়াল বেসিকে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডাটা টাইপ – যা অধ্যায় ৩ ”ভিজ্যুয়াল বেসিক ভেরিয়েবল, কনস্ট্যান্ট ও কীওয়ার্ড” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

ভিজু্যুয়াল বেসিকে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডাটা টাইপ

প্রোগ্রামে কোন ভেরিয়েবলে কোন ধরনের ডাটা বা ভ্যালু সংরক্ষিত হবে তা ঐ ভেরিয়েবলের ডাটা টাইপ (Data Type)-এর মাধ্যমে নির্ধারিত হয়। ভিজ্যুয়াল বেসিকে ডাটা টাইপসমূহকে প্রধানত; দুইভাগে ভাগ করা যায়। যথাঃ

  • বিল্ট ইন ডাটা টাইপ (Built in Data Type) ও
  • ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ (User Defined Data Type)

বিল্ট ইন ডাটা টাইপ (Built In Data Type): বিল্ট ইন ডাটা টাইপ সমূহ হচ্ছে ভিজ্যুয়াল বেসিকের নিজস্ব ডাটা টাইপ। বিল্ট ইন ডাটা টাইপকে বেসিক ডাটা টাইপ ও বলে।
ভিজ্যুয়াল বেসিকে ব্যবহৃত বিল্ট ইন ডাটা টাইপ সমূহ নিম্নরূপ। যথা-

 

ভিজু্যুয়াল বেসিকে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডাটা টাইপ

 

  • Byte Data Type
  • Boolean Data Type
  • Date Data Type
  • Object Data Type в
  • Variant Data Type

নিম্নে ভিজ্যুয়াল বেসিকে ব্যবহৃত ডাটা টাইপসমূহের জন্য বরাদ্ধকৃত মেমোরি ও তাদের রেঞ্জ উল্লেক করা হল।

Type Stores Memory Required; Range of Values
Byte Binary numbers 1 byte 0 to 255
Boolean Logical values 2 bytes True or False
Currency Numbers with up to 15 digits to the left of the decimal and 4 digits to the right of the decimal 8 bytes.
– 922337203685477 to 922,337,203,685,477.5808
Date Date and time information 8 bytes
January 1, 100 to December 31, 9999
Double Floating-point numbers 8 bytes -1.7976931348623E-328 to-
4.94065645841247E-324
4.94065645841247E-324 to
1.7976931348623 E-328
Integer Integers 2 bytes -32, 768 to 32,767
Long Integers 4 bytes -2147483.648 to 2147483.647
Object Any object reference 4 bytes N/A
Single Floating-point numbers 4 bytes -3.402823 E 38 to 1.401298E-45
1.401298E-45 to 3.402823E 38
String Text information Fixed-length:
1 byte per character
Variable-length:
10 bytes + 1 byte per character
Fixed-length:
1 to 65,400
Variable-length:
0 to 2 billion
Variant Any of the other data types With numbers:
16 bytes
With characters:
22 bytes + 1 byte per character
With numbers:
Same as Double
With characters:
Same range as for
variable-length string

 

ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ (User Defined Data Type) : ইউজার তার নিজের প্রয়োজনে যে ডাটা টাইপ তৈরি করেন তাকে কাস্টম বা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ বলে।

ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ তৈরির সিনট্যাক্স বা গঠন বা ফরম্যাট নিম্নরমপঃ

[Private: Public] Type TypeName

ElementName As DataType

ElementName As DataType

……………..

ElementName As DataType

End Type

 

ভিজু্যুয়াল বেসিকে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডাটা টাইপ I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

 

উদাহরণঃ

Private Type Studinfo

ID As Variant

Name As String

DateofBirth As Date

End Type

প্রোগ্রামঃ ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ ব্যবহার করে কোন ছাত্রের আইডি, নাম ও জন্ম তারিখ প্রদর্শনের প্রোগ্রাম

Private Type Studinfo

ID As Variant

Name As String

DateofBirth As Date

End Type

Private Sub Command1_Click()

Dim Student As Studinfo

Student.ID=60002

MsgBox “Your ID is:” & Student.ID

Student.Name = “Mohammed Mahbub Alam”

MsgBox “Your Name is:” & Student.Name

Student. DateofBirth = #12/31/1960#

MsgBox “Your Birth Date is:” & Student. DateofBirth

End Sub

Leave a Comment