ব্রেক ইভেন অ্যানালাইসিসের বর্ণনা নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয় এর “ফিজিবিলিটি অ্যানালাইসিস” বিভাগের একটি পাঠ।
Table of Contents
ব্রেক ইভেন অ্যানালাইসিসের বর্ণনা

ব্রেক ইভেন অ্যানালাইসিসের বর্ণনা নিম্নে পয়েন্ট আকারে উল্লেখ করা হলো-
(i) ব্রেক ইভেন অ্যানালাইসিস হলো একটি Evaluation পদ্ধতি। এই অ্যানালাইসিসের মাধ্যমে Candidate সিস্টেম ও Current সিস্টেমের খরচের মধ্যে তুলনা করা যায়।
(ii) ব্রেক ইভেন অ্যানালাইসিসের একটি বিন্দু রয়েছে, যাকে ব্রেক ইভেন বিন্দু বলে। এটি এমন একটি Point বা বিন্দু, যেখানে Candidate সিস্টেমের খরচ এবং Current সিস্টেমের খরচ সমান, যা একই হয়। নিচের চিত্রে B´ কে ব্রেক ইভেন বিন্দু বলা হয়।
(iii) যখন একটি Candidate system ডেভেলপ করা হয় তখন তার প্রাথমিক বা Initial খরচ Current system-এর প্রাথমিক Cost-এর চেয়ে বেশি হয়, তাকে Investment period বলে এবং যদি খরচ সমান হয়, তখন তাকে ব্রেক ইভেন বলে ।

(iv) যদি ব্রেক ইভেনের উপরে Candidate সিস্টেম-এর Profit পুরাতন সিস্টেমের থেকে বেশি হয়, তবে তাকে Return period বলে। চিত্রে B এর উপরের রেঞ্জকে রিটার্ন রেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
(v) উপরের চিত্রে মূলত Candidate সিস্টেমের খরচ ও কারেন্ট সিস্টেমের খরচের মধ্যে তুলনা দেখানো হয়েছে। চিত্রে নির্দেশ করে উৎপাদিত দ্রব্যের পরিমাণ এবং y অক্ষ নির্দেশ করে খরচের পরিমাণ।
(vi) চিত্রে সরলরেখার মাধ্যমে ২টি সিস্টেমের Variable, fixed এবং টোটাল Cost-এর মধ্যে সম্পর্ক দেখানো হয়েছে।
(vii) চিত্রে B’-ই হলো Break even point বা বিন্দু, যেখানে Candidate সিস্টেমের খরচ এবং Current হিস্টেমের খরচ একই।
(viii) চিত্রে A’B’ লাইন দ্বারা Current সিস্টেমের মোট খরচ এবং AB লাইন দ্বারা Candidate সিস্টেমের মোট খরচ দেখানো হয়েছে।
(ix) চিত্রে শেডেড এরিয়া ABA’ কে বলা হয় Investment পিরিয়ড এবং B এর উপরের শেডেড Portion দিয়ে Candid সিস্টেমের Benefit বুঝানো হয়েছে।

আরও দেখুনঃ
২ thoughts on “ব্রেক ইভেন অ্যানালাইসিসের বর্ণনা”