ব্যাচ প্রসেসিং এবং অনলাইন ট্রানজ্যাকশন প্রসেসিং এর মধ্যকার পার্থক্য – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয় এর “অর্গানাইজেশনাল ফাংশন এবং সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল” বিভাগের একটি পাঠ।

Table of Contents
ব্যাচ প্রসেসিং এবং অনলাইন ট্রানজ্যাকশন প্রসেসিং এর মধ্যকার পার্থক্য
ব্যাচ প্রসেসিং এবং অনলাইন ট্রানজ্যাকশন প্রসেসিং (transaction processing) (OLTP) এর মধ্যকার পার্থক্য নিচে আলাদা আলাদাভাবে তুলে ধরা হলো-
ব্যাচ প্রসেসিং :
(i) ব্যাচ প্রসেসিং-এ একটি নির্দিষ্ট সময় বা ওয়ার্কিং আওয়ার এর মধ্যে একাধিক রিকুয়েস্ট কিংবা ইনপুট ডাটা কালেক্টেড হয়ে থাকে এবং এই ইনপুটকৃত ডাটাগুলো দল তৈরি করে ও প্রসেস করে। প্রসেসিং এর এ ধরনের মোডকে ব্যাচ প্রসেসিং বলে।
(ii) সকল ইনপুট ডাটা বা ‘রিকুয়েস্ট ডাটা ফাইলের মধ্যে একসাথে হয়ে একটি ব্যাচ ফাইল গঠন করে, যাকে ট্রানজ্যাকশন ফাইলও বলা হয়।
(iii) এটি অন-লাইন প্রসেসিং-এর মতো যথাসময়ে প্রসেসিং কাজ সম্পন্ন করে না ।
(iv) ব্যাচ প্রক্রিয়ায় ডাটা ইনপুট দেয়া এবং প্রসেস প্রক্রিয়ার মধ্যবর্তী লং টাইম ডিলে হয়ে থাকে। নিচে ব্যাচ প্রসেসিং সিস্টেম-এর একটি চিত্র দেখানো হলো-

ব্যবহার :
ব্যাচ ‘প্রসেসিং সিস্টেম (Batch processing system) এর কিছু ব্যবহার নিম্নে উল্লেখ করা হলো-
১। ব্যাচ ‘প্রসেসিং সিস্টেমকে ইমপ্লিমেন্ট করে পে-রোল সিস্টেমকে উন্নয়ন (Develop) করে।
২। কোনো কোম্পানি এমপ্লয়িদের রেকর্ড মাস্টার ফাইলে সংরক্ষণ করে রাখে ।
৩। বিভিন্ন সফটওয়্যার ইমপ্লিমেন্টেশনে ব্যবহার হয়।
Online transaction processing (OLTP) :
(ii) দূরবর্তী স্থানের সাথে যোগাযোগের জন্য LAN (Local Area Network) বা WAN (Wide Area Network) মাধ্যমে কোনো Terminal (টার্মিনাল) কিংবা ওয়ার্কস্টেশন (Workstation) এর সহায়তায় কম্পিউটার সিস্টেম ত ট্রানজ্যাকশন প্রসেসিং এর সাথে কানেক্টেড হওয়ার প্রক্রিয়াকে On-line transaction processing বলে। একে সংক্ষেে OLTP বলা হয়।
(iii) এ পদ্ধতিতে যে-কোনো Terminal বা Workstation থেকে ইনপুটকৃত ডাটা Entry দেওয়ার পর তা কেন্দ্রীয় প্রসে (Central processor) এর মাধ্যমে প্রসেসিং সম্পন্ন হয়।
(iv) এ প্রসেসিং কার্যক্রম ‘সেন্ট্রালাইজড, ডিসট্রিবিউটেড এবং টাইম শেয়ারিং এর মাধ্যমে হয়ে থাকে।
(v) এ পদ্ধতিতে খরচ বেড়ে যায়।
(vi) এ প্রক্রিয়ায় একাধিক ব্যবহারকারী (User) একই সময়ে ট্রানজ্যাকশন প্রসেসিং এর কাজ করতে পারে।
(vii) এ ধরনের একটি ব্যবহার হলো ব্যাংকের ATM (Automatic Teller Machine) মেশিন।
(viii) এ প্রক্রিয়া ব্যবহার করে সহজে E-banking, E-commerce, E-trading-এ কাজ করা যায় ৷
(ix) Central database থাকার কারণে সকল তথ্য সংরক্ষণ করে রাখা যায় এবং প্রয়োজনে তা Retrive (রিটিভ) ও Update করা যায়।
নিচে একটি On-line transaction processing system এর সাধারণ Block diagram দেখানো হলো-

১ thought on “ব্যাচ প্রসেসিং এবং অনলাইন ট্রানজ্যাকশন প্রসেসিং এর মধ্যকার পার্থক্য”