বৈশিষ্ট্যসহ ভিজ্যুয়াল বেসিক ফাইলের শ্রেণিবিভাগ I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

আমাদের আজকের আলোচনার বিষয় বৈশিষ্ট্যসহ ভিজ্যুয়াল বেসিক ফাইলের শ্রেণিবিভাগ – যা অধ্যায় ৫ ”ভিজ্যুয়াল বেসিক প্রজেক্ট, কোড, প্রোগ্রাম ফ্লো ও কন্ট্রোল স্টেটমেন্ট” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

 

বৈশিষ্ট্যসহ ভিজ্যুয়াল বেসিক ফাইলের শ্রেণিবিভাগ I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

 

বৈশিষ্ট্যসহ ভিজ্যুয়াল বেসিক ফাইলের শ্রেণিবিভাগ

প্রতিটি ভিজ্যুয়াল বেসিক প্রজেক্টে কতিপয় বিভিন্ন ধরনের কম্পোনেন্ট বিদ্যমান। আবার প্রতিটি কম্পোনেন্ট বিভিন্ন ধরনের কন্ট্রোল সমন্বয়ে গঠিত। প্রজেক্টের জন্য ফর্ম ডিজাইন, ফর্ম তৈরি, ফর্ম ও কম্পোনেন্ট সমূহের বিভিন্ন কার্যক্রম, সংরক্ষণ ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে ভিজ্যুয়াল বেসিক ফাইলকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা যায়। নিম্নে বিভিন্ন প্রকার ভিজ্যুয়াল বেসিক ফাইল ও তাদের বৈশিষ্ট্য আলোচনা করা হলো।

 

বৈশিষ্ট্যসহ ভিজ্যুয়াল বেসিক ফাইলের শ্রেণিবিভাগ

 

Form (-FRM) ফাইলঃ ফর্ম ফাইল ফর্মের Textual description ও তাদের Controls (properties setting সহ) ধারণ করে। এছাড়া ও এ সকল File form level declaration এর জন্য ব্যবহৃত কনস্ট্যান্ট, ভেরিয়্যাবল ও প্রসিডিওর (procedure) সমূহ সংরক্ষণ করে থাকে।

Class ( Cls) ফাইলঃ Class file ও অনেকটা Form file এর মত। পার্থক্য এই যে Class file এ Form file এর মত নিজস্ব কোন দৃশ্যমান (Visible) User Interface নেই। Class file ব্যবহার করে নিজেই নিজের ইচ্ছেমত বিভিন্ন ধরনের Object create করা যায়।

Standard (BAS) ফাইলঃ এ সকল ফাইলে পাবলিক (Public) বা Module level declaration types, Variable, Constante Procedure সমূহ সংরক্ষিত থাকে।

Resource (RES) ফাইল: প্রোগ্রাম কোড কে Recompile ও Reedit ছাড়াই প্রোগ্রাম কোডের উপর বিভিন্ন ধরনের Change (editing) সম্পন্ন করার জন্য ব্যবহৃত বিটম্যাপ (Bitmap), টেক্সট স্ট্রিং (Text string) ও ডাটা (Data) ধারণ করাই Resource file এর কাজ।

 

Active X Document (DOC): এ সকল ফাইল ও ফর্ম ফাইলের মত, তবে এসকল ফাইল গুলো কেবলমাত্র Internet Explorer এর মাধ্যমে displayable বলে বিবেচিত।
User Controls (CTL), Property pages (PAG) ফাইল: এই সকল ফাইল Custom Active X Control তাদের সাথে সংশ্লিষ্ট Property page তৈরিতে ব্যবহৃত হয়।

Active X Controls (OCX) ফাইল: উক্ত ফাইলটি ব্যবহার করে বিভিন্ন ধরনের Optional Control তৈরি করে উহাদেরকে Tool box এ add করা যায় এবং প্রোগ্রাম ফর্মসে ব্যবহার করা যায়।

Active X Designers (DSR) ফাইল: উপরোক্ত ফাইলে ভিজ্যুয়াল বেসিকের নতুন কোন Designer (Data Environment Designer, Data Report Designer) Components ধারণ করে।

Leave a Comment