ভিজ্যুয়াল বেসিক প্রসিডিউরের সাধারণ নিয়মাবলি I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

আমাদের আজকের আলোচনার বিষয় ভিজ্যুয়াল বেসিক প্রসিডিউরের সাধারণ নিয়মাবলি – যা অধ্যায় ৫ ”ভিজ্যুয়াল বেসিক প্রজেক্ট, কোড, প্রোগ্রাম ফ্লো ও কন্ট্রোল স্টেটমেন্ট” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

ভিজ্যুয়াল বেসিক প্রসিডিউরের সাধারণ নিয়মাবলি

প্রসিডিউর (Procedure) এর জন্য নিম্নলিখিত নিয়মাবলি প্রযোজ্য। যথা ।

  • প্রসিডিউর এর জন্য অবশ্যই একটি Unique name দিতে হবে।
  • প্রসিডিউর এর জন্য বরাদ্দ করা নামটি ভিজ্যুয়াল বেসিক Keyword কিংবা Built in Procedure এর নামের সাথে যেন মিলে না যায় সেদিকে লক্ষ রাখতে হবে।
  • একটি প্রসিডিউরের মধ্যে অন্য কোন প্রসিডিউর থাকতে পারবে না। তবে প্রয়োজনে যে কোন সময়ে একটি প্রসিডিউর অন্য কোন প্রসিডিউর কে Call করতে পারবে কিংবা অন্য কোন প্রসিডিউর এর Code কে execute করতে পারবে।

ভিজ্যুয়াল বেসিক সাবরুটিন ও ফাংশনে ব্যবহৃত প্রতিটি কম্পোনেন্টের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য

সাবরুটিন (Sub Routine) : সাবরুটিন হচ্ছে এক সেট প্রোগ্রামিং স্টেটমেন্ট যা VBA engine দ্বারা Unit আকারে execute হয়। সাবরুটিনের মাধ্যমে VBA Procedure এর জটিলতা কমিয়ে আনা যায়। চিত্রে একটি Typical subroutine এর গঠন দেখানো হল।

 

ভিজ্যুয়াল বেসিক সাবরুটিন ও ফাংশনে ব্যবহৃত প্রতিটি কম্পোনেন্টের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য 

 

Typical subroutine এর গঠন দেখানো হল।

ভিজ্যুয়াল বেসিক সাবরুটিন কম্পোনেন্টসমূহ হচ্ছে:

  • Declaration
  • Terminator
  • Declaration Area
  • VBA Statemetns
  • Call to another Procedure.

Declaration  Procedure সমূহ অবশ্যই এমনভাবে declare করতে হবে যেন VB সহজেই তাদের অবস্থান বুঝতে পারে। Procedure নামকরণের সময় ও খেয়াল রাখতে হবে যেন উহা VB Keyword কিংবা অন্যান্য Procedure অথবা Built in function এর অনুরূপ না হয়।

সাবরুটিনের সংক্ষিপ্ত নাম ‘Sub’ Keyword এর মাধ্যমে Procedure টিকে Subroutine হিসেবে indentify করা হয়েছে যা চিত্রে দেখা যাচ্ছে। Declaration এ ব্যবহৃত ‘Private’ Keyword দ্বারা সাবরুটিনে বিদ্যমান Module কে অন্যান্য Procedure
কিংবা Subroutine থেকে restricted রাখা হয়েছে।

Terminator: Terminator যারা Subroutine এর সমাপ্তি বুঝায়। আলোচ্য অংশে End sub keyword ব্যবহার করে কাজটি সম্পন্ন করা হয়েছে।

Declaration Area: সাবরুটিনের যে অংশে Declaration সম্পন্ন হয় তাই Declaration Area, যদি ও Procedure এর সর্বত্রই variable ও constant সমূহ declare করা যায় তথাপি আদর্শ প্রোগ্রামিং এর ক্ষেত্রে Variable কিংবা Constant সমূহকে প্রসিডিওরের নিকটবর্তী কোন জায়গায় declare করা হয়। এতে করে পরবর্তীতে ভেরিয়েবল ও কনস্ট্যান্টসমূহ খুঁজে পাওয়া অনেক সহজ হয়।

VBA Statements: ভিজ্যুয়াল বেসিক প্রসিডিউরের ক্ষেত্রে একাধিক statement বিদ্যমান। সাধারণত একটি প্রসিডিওরে অনেকগুলো Statement কিংবা Operation সংযুক্ত না করে আলাদা কোন প্রসিডিউরে অতিরিক্ত State ments কিংবা Operations সমূহ রাখা যেতে পারে।

কারণ প্রসিডিউরটি যত বড় হবে অন্য কথায় প্রসিডিউরে যত বেশি Statement বা Operation থাকবে প্রসিডিউরের ভুল-ত্রুটি নির্ণয়, সংশোধন অথবা অন্যান্য কার্যাবলি সম্পন্ন করা ততই কঠিন হবে। তাই প্রয়োজনাতিরিক্ত Statement সমূহকে আলাদা (Seperate) কোন Procedure বা Subroutine এ রাখলে প্রয়োজনীয় ঐ Sub routine কে Call করে আকাঙ্কিত কার্য সম্পাদন করা যায়। এতে প্রোগ্রামের efficiency বৃদ্ধি পায়।

Call to another Procedure: এই অংশের মাধ্যমে প্রসিডিউরস্থ অন্য কোন সাবরুটিন কে call করা যায়। চিত্রে লক্ষ্য করলে দেখা যাবে যে, Fill controls নামক অন্য একটি Subroutine কে ‘Call’ Function এর মাধ্যমে Call করা হয়েছে।

ফাংশন (Function): প্রোগ্রামে এক বা একাধিক statement এর সমন্বয়ে ফাংশন গঠিত। প্রতিটি ফাংশনের নির্দিষ্ট কোন নাম থাকে এবং নির্দিষ্ট কোন সমস্যা সমাধান করে। সাধারণ দৃষ্টিতে ফাংশন ও সাবরুটিন প্রায় একই। ফাংশন ও সাবরুটিনের মধ্যে মূল পার্থক্য হল এই যে, সাবরুটিন কোন Value return করতে পারে না কিন্তু ফাংশন নিজেই প্রসিডিউর হতে কোন Value গ্রহণ করে এবং ঐ Value কে ফাংশনে Assign করার পর function হতে প্রাপ্ত Value কে ফাংশনের নামানুসারে যে ভেরিয়েবল রয়েছে উহাকে return করে। নিম্নের চিত্রে একটি ফাংশনের বিভিন্ন Component দেখানো হল।

 

ভিজ্যুয়াল বেসিক সাবরুটিন ও ফাংশনে ব্যবহৃত প্রতিটি কম্পোনেন্টের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য 

 

চিত্রটি লক্ষ্য করলে দেখা যাবে যে উহাতে Parameter, Function Value Assignment Return Value এই Components সমূহ বিদ্যমান।

উল্লেখিত Function টির কাজ হচ্ছে একটি Boolean value return করা। Varify User নামক ফাংশনটি Uname নামক একটি String Parameter গ্রহণ করে এবং Varify User function এর অভ্যন্তরে উহাকে পরীক্ষা করে। যদি Uname string এর value MAHBUB হয় তবে Varify user নামক Function এর নিকট ‘True value’ assign হবে অন্যথায় ‘False value’ assign হবে।

মনে রাখতে হবে ফাংশন ও এক ধরনের procedure. সুতরাং প্রসিডিউর এর ক্ষেত্রে যে সকল নিয়মাবলী মেনে চলতে হয় function এর ক্ষেত্রেও সেগুলো মেনে চলতে হবে।

ফাংশন ব্যবহার করে প্রোগ্রাম

ফাংশন ব্যবহার করে প্রোগ্রাম লিখার জন্য সাধারণত নিম্নোক্ত ধাপসমূহ Follow করতে হয়। যেমনঃ

প্রথমে General (Declarations) অংশে ফাংশনটিকে Declare ও Define করতে হয়। VB-তে Declaration s Definition একই সঙ্গে করা হয়।

উদাহরণ:

Public sub add ()

Dim a, b, sum

a = val (Text.1)

b = val (Text.2)

Sum = a + b

Text 3 = sum

End Sub.

উদাহরণটি লক্ষ্য করলে দেখা যায় যে আলোচ্য অংশে add () নামক Function টি Declaration ও Definition একই সঙ্গে হয়েছে। আলাদা করে Declare Define করার প্রয়োজন হয় নি।

 

  • এবার Private Sub Command অংশে Function টিকে Call করতে হবে।

উদাহরণ:

Private Sub Commend 1 Click ()

add

End Sub

add নামক function টিকে আমরা Click event এ Call করেছি। এভাবে আমরা আমাদের প্রয়োজনানুযায়ী নানা function কে প্রোগ্রামে ব্যবহার করে কার্য সম্পাদন করতে পারি।

রিকার্সিভ ফাংশন ও রিকার্সন

যে সকল function নিজেই নিজেকে পুনরায় (বার বার) ব্যবহার করতে পারে তাকে রিকার্সিভ ফাংশন (Recursive function) বলে।

অন্যদিকে যে প্রক্রিয়ায় কোন function নিজেই নিজেকে বারবার ব্যবহার (Call) করতে পারে তাকে রিকার্সন (Recursion) বলে। Recursion বা Recurssive Function এর একটি আদর্শ উদাহরণ হল- কোন সংখ্যার Factorial Value নির্ণয় করা।

Leave a Comment