ভিজ্যুয়াল বেসিক কোড উইন্ডো/এডিটরের গুরুত্বপূর্ণ অংশসমূহ I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

আমাদের আজকের আলোচনার বিষয় ভিজ্যুয়াল বেসিক কোড উইন্ডো/এডিটরের গুরুত্বপূর্ণ অংশসমূহ – যা অধ্যায় ৫ ”ভিজ্যুয়াল বেসিক প্রজেক্ট, কোড, প্রোগ্রাম ফ্লো ও কন্ট্রোল স্টেটমেন্ট” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

ভিজ্যুয়াল বেসিক কোড উইন্ডো/এডিটরের গুরুত্বপূর্ণ অংশসমূহ

ভিজ্যুয়াল বেসিক কোড উইন্ডো/এডিটর হচ্ছে এমন একটি উইন্ডো/এডিটর যেখানে একজন প্রোগ্রামার VB-তে তার প্রয়োজনী যাবতীয় প্রোগ্রামিং কোড Write কিংবা Edit করে থাকেন।

একজন দক্ষ User development platform এর ক্ষেত্রে যে সকল Development Capabilities পেতে চান তার সব কয়টিই VB-Code window/editior এ বিদ্যমান। সাধারণত ফর্ম/ফর্মের কোন Object এ double click করে Code Window open করা যায়। Visual Basic Code window/editor টি বিভি ধরনের feature সমন্বিত যা নিম্নের চিত্রের মাধ্যমে প্রদর্শিত হলঃ

 

ভিজ্যুয়াল বেসিক কোড উইন্ডো

 

কোড উইন্ডোর গুরুত্বপূর্ণ অংশসমূহ (Important Parts of Code Window) VB-Code Window ‘র গুরুত্বপূর্ণ অংশসমূহ হচ্ছে-

  • Project Name
  • Module Name
  • Procedure List
  • Indicator Bar
  • Procedure Separator
  • Object List
  • Declaration Area
  • Procedure & Full module view Button

নিম্ন VB- Code window/editor এর বিভিন্ন অংশসমূহের বর্ণনা দেয়া হল।

Project Name : প্রতিটি Visual Basic Application এর ক্ষেত্রে একটি project name দিতে হয় যা Windows Title Bar-এ প্রদর্শিত হয়। তবে project name দেয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন এটি Visual Basic এ ব্যবহৃত কোন key word কিংবা Built in function এর নামের অনুরূপ না হয়।

Module Name : ভিজ্যুয়াল বেসিকের কোড উইন্ডো বা এডিটরে লিখা প্রোগ্রাম কোড বা মডিউলের ও একটি নাম থাকে এবং এটিও উইন্ডোর Title bar display হ্যা। Visual Basic Project সাধারণত একের অধিক কার্য নিয়ে গঠিত। প্রতিটি ফর্মেরই নির্দিষ্ট নাম থাকে এবং উহার নিজস্ব Code বা module থাকে। চিত্রে Frm Main নামক ফর্মে Frm Main নামক module বা code প্রদর্শিত হয়েছে।

 

Object List: Object list box অংশটি form এ বিদ্যমান। কোড উইন্ডোর ওপরে বাম দিকের ড্রপ ডাউন লিস্ট বক্সকে Object list box বলে। অবজেক্ট ড্রপ ডাউন লিস্ট বক্সে (Drop Down List Box) ফর্মের অন্তর্গত সকল কন্ট্রোলসমূহের তালিকা ধারণ করে।

উল্লেখ্য যে কন্ট্রোলসমূহ alphabetically সাজানো থাকে। ফর্মের object list এ user ইচ্ছে করলেই কোন Control Insert করতে পারেন কিংবা Control এর name property change করে নতুন নাম দিতে পারেন। ফর্মে কোন Control সংযুক্ত করলেই তা object list box এর Control হিসাবে পরিগণিত হবে। Object list থেকে কোন একটি Control select করলে। procedure list Control এর বিভিন্ন event list প্রদর্শিত হয়ে থাকে।

নিম্নে Object List এর ১টি চিত্র উল্লেখ করা হল।

 

ভিজ্যুয়াল বেসিক কোড উইন্ডো

 

উল্লেখ্য যে, Object List এ কোন Control সংযুক্ত না থাকলে অবজেক্টের তালিকায় কেবল General এবং Form এ দুটো Option দেখা যায়।

Procedure List: কোড উইন্ডোর উপরে ডান দিকের লিস্ট বক্সকে Procedure list box বলে। Procedure list bax অবজেক্টের বিভিন্ন Procedure এর তালিকা প্রদর্শিত হয়ে থাকে। Object list এর Object হিসাবে যখন General select করা হবে তথ Procedure list এ কেবলমাত্র দুটি Variable প্রদর্শিত হবে। Procedure দুটি যথাক্রমে Declarations ও Fill controls, কিছু আমান যদি কোড উইন্ডোর অবজেক্ট তালিকা থেকে Form select করি তাহলে Procedure অংশে অনেকগুলো Procedure এর তালিকা দেখতে। পাবো যা ফর্ম এর সাথে ব্যবহার করা যায়। এই Procedure গুলোকে Event procedure বলা হয়।

 

ভিজ্যুয়াল বেসিক কোড উইন্ডো

 

Declarations Area: কোড উইন্ডোর যে অংশে Variable, Constant ইত্যাদি declare করা হয় তাই Declaration Area তবে সাধারণতঃ module এর উপরের দিকের বেশ কিছু জায়গা Variable, Constant ইত্যাদি declaration এর জন্য reserve রাখা হয়। যদিও code window তে procedure এর যে কোন জায়গায় variable constant সমূহ declare করা যায় তথাপি আদর্শ প্রেগ্রাফি স্টাইলের বেলায় সকল module level variable constant সমূহ মডিউলের শুরুতেই declare করা হয়।

Indicator Bar: Code window’-এ বাম দিকের ধূসর রঙ বিশিষ্ট উলম্ব (vertical) ভাবে বিদ্যমান Bar টিই হচ্ছে Indicator Bar, সাধারণ অবস্থায় Bar টি featureless থাকে। কিন্তু Program debugging এর সময় উক্ত Bar এ বিলি ধরনের debugging tools সমূহ অবস্থান নেয়। Indicator Bar টি default অবস্থায় দৃশ্যমান। কিন্তু ইচ্ছে করলে Options Dialogue Box এর Editor Format Tab থেকে Margin Indicator Bar check box o deselection এর মাধ্যমে Indicator Bar টি invisible করা যায়।

Procedure & Full module View Button: মূলত Procedure module view Full module view এর মধে switch করার জন্য এ দুটি বাটন ব্যবহার করা হয়। Procedure module view button এ click করলে code window একই সময়ে কেবলমাত্র একটি procedure দৃশ্যমান হয়। পক্ষান্তরে Full module view তে Click করলে Code window বে একই সময়ে একাধিক procedure দৃশ্যমান হয়।

Procedure Separator: Procedure Separator হচ্ছে এক ধরনের চিকন (Thin) horizontal gray line যা কো উইন্ডোতে বিদ্যমান একাধিক Procedure কে একটি অপরটি থেকে পৃথক (Seperate) করে রাখে। এর মাধ্যমে user বুঝয়ে পারে Procedure এর শুরু কোথায় এবং শেষ কোথায়। সাধারণ অবস্থায় এটি Visible কিন্তু ইচ্ছে করলে Options Dialogu Box এর Editor Tab থেকে Procedure Seperator Check Box টি Deselect করে ইহাকে Invisible করা যায়।

Leave a Comment