আমাদের আজকের আলোচনার বিষয় ভিজ্যুয়াল বেসিকে প্রপার্টি প্রসিডিউর – যা অধ্যায় ১০ ”অবজেক্ট ও ক্লাস” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

Table of Contents
ভিজ্যুয়াল বেসিকে প্রপার্টি প্রসিডিউর
প্রপার্টি প্রসিডিউর (Property Procedure) হচ্ছে class module এর অন্তর্ভুক্ত এমন একটি প্রসিডিউর যা property value-setting, changing ও retrieving সংক্রান্ত প্রয়োজনীয় কোড সমূহ ধারণ করে। Property Procedure এর মাধ্যমে
class module এর অন্তর্ভুক্ত object property সমূহ protect ও validate করা যায়। Visual Basic Application এ তিন ধরনের Property Procedure বিদ্যমান। যথাঃ
- Property Get
- Property Let এবং
- Property Set.
Property Get Procedure টি Property Value return করে।
Property Let Procedure-Property Value Set করে এবং
Property Set Procedure-Object Property Value Set করার কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ Object Property Value হচ্ছে সেই value যা Object Reference Property ধারণ করে।
প্রপার্টি প্রসিডিউরের গঠন
Property Procedure এর সাধারণ গঠন খুবই simple, নিম্নে এমন একটি Property Procedure এর syntax দেখানো হল. যা Property Let কিভাবে কাজ করে তা বিবৃত করে।
Property let Property Name (Property Value)
Validate Property Value here
Private Variable = Property Value
End Property
সাধারণ অবস্থায় Class module এ Variable সমূহ Public Variable হিসাবে stored হয়। কিন্তু Property Procedure এর Class module এ Variable সমূহ Private হিসাবে stored হয়। অর্থাৎ এ সকল Variable সমূহ Class module 47 বাইরে access হবে না। এ সকল Variable কে modify কিংবা Variable থেকে Value retrieve করার জন্য অবশ্যই Property Procedure ব্যবহার করতে হবে।

Property Procedure এর ক্ষেত্রে বিবেচ্য বিষয় সমূহঃ
- Property Procedure এর Property read only type এর হয়। অর্থাৎ একবার Property Set করার পর আর Property change করা যায় না।
- Property Procedure কে Validate করার জন্য Property তে এক set well-defined value বিদ্যমান থাকে।
- Property ‘র জন্য Negative number valid data type হিসাবে বিবেচিত। তবে Property যদি ঐ সকল value কে assume করার জন্য allow হয় সে ক্ষেত্রে Program error দেখা দিতে পারে।
- কিছু কিছু property setting এর জন্য Object state এ কখনো কখনো কতিপয় change লক্ষ্য করা যায়। সাধারণত Visible property ‘র ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটে থাকে।
- Property setting জনিত কারণে অন্যান্য internal variable কিংবা Property তে change সংঘটিত হতে পারে।