আমাদের আজকের আলোচনার বিষয় ভিজ্যুয়াল বেসিকে অবজেক্ট ব্যবহারের সুবিধাসমূহ – যা অধ্যায় ১০ ”অবজেক্ট ও ক্লাস” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

ভিজ্যুয়াল বেসিকে অবজেক্ট ব্যবহারের সুবিধাসমূহ
ভিজ্যুয়াল বেসিকে অবজেক্ট ব্যবহারের নিম্নরূপ সুবিধা বিদ্যমান। যথাঃ
- Windows Based Application Design এর ক্ষেত্রে ভিজ্যুয়াল বেসিক Object (Form, Control, Properties) ব্যবহার করে সহজেই Application Design করা যায়।
- অন্যান্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজে হাজার হাজার লাইনের প্রোগ্রামিং কোড লিখে কোন সমস্যার সমাধান করতে হয়। কিন্তু
ভিজ্যুয়াল বেসিকের ক্ষেত্রে Object ব্যবহার করে অর্থাৎ নির্দিষ্ট কিছু Option এ কয়েকটা Mouse Click এর মাধ্যমে
সমস্যার সমাধান করা সম্ভব। - ভিজ্যুয়াল বেসিকে Object ব্যবহার করে প্রোগ্রামিং করা হয় বলে Data Abstruction, Code reusability ইত্যাদি বিষয়ে অসুবিধায় পড়তে হয় না।
- ভিজ্যুয়াল বেসিকে Object ব্যবহারের ফলে এতে এনক্যাপসুলেশনের সুবিধা ভোগ করা যায়। অর্থাৎ এই প্রক্রিয়ায় একটি মাত্র Single entity এর মধ্যে Object এর সকল ডাটা ও Function কে একত্রিত করে রাখা হয়।
- ভিজ্যুয়াল বেসিকে Object ব্যবহার করার কারণে যে কোন কঠিন কাজকে সহজে করা যায়।
- Object ব্যবহার করার কারণে প্রোগ্রামিং এ সময় কম লাগে।
- এতে ভুল-ত্রুটি কম হয়।
- সংঘটিত ভুল-ত্রুটি সহজে ও কম সময়ে সনাক্ত করা যায় ও সংশোধন করা যায়।
- প্রোগ্রাম Maintenance অনেক সহজ হয়।
- ভিজ্যুয়াল বেসিকে Object ব্যবহার করে Custom Object তৈরির সুবিধা বিদ্যমান। ফলে যে কোন সমস্যা সমাধান করা অনেক Simple হয়ে যায়।
- অন্যান্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজের মত শত শত Command মুখস্থ করে প্রোগ্রামিং করার ঝামেলা নেই।
- অন্যান্য প্রোগ্রামিং ল্যাগুয়েজের মত বিভিন্ন ধরনের জটিল জটিল rules জানার প্রয়োজন হয় না।
- সর্বোপরি ভিজ্যুয়াল বেসিকে ব্যবহৃত Object সমূহ Action oriented বা বাস্তব জীবনের সাথে সম্পর্কিত বিধায় কাজ করে সমস্যা সমাধানের পাশাপাশি আনন্দও পাওয়া যায়।
